ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে খাবার ও ওষুধ বিতরণ


জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে খাবার ও ওষুধ বিতরণ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবায়দা রহমানের নির্দেশনায় এবং নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রামে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার(১০ জুলাই) বিকালে নগরীর ষোলশহর রেলস্টেশন সংলগ্ন এলাকায় খাবার বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রামের চিকিৎসক ইউনিটের প্রধান অধ্যাপক ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের পরিচালনা করেন কর্মসূচির কো অর্ডিনেটর ডা. বেলায়েত হোসেন ঢালী। প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের এমপি সাঈদ আল নোমান।

আরও পড়ুন: লালপুরে মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন মনিটর(কৃষি) অধ্যাপক ড. এহসানুল হক রোকন, চট্টগ্রামের চিকিৎসক ইউনিটের কার্যকরী সদস্য অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মনিরুল ইসলাম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


ঝালকাঠিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ কুলকাঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদ তালুকদার সহ আরো দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

জানা গেছে, গত ৮ জুলাই পরিচালিত অভিযানে নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদ তালুকদারকে ৪০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি উপজেলার বারইকরণ এলাকার ফারুক তালুকদারের ছেলে। ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

একই অভিযানে বারইকরণ এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো. গিয়াস হাওলাদারের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ ছাড়া ঝালকাঠি সদর উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের মাহাদিপুর এলাকার মতিউর রহমানের ছেলে মো. মারুফ হোসেন ওরফে প্রিন্সের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের সাজা দেওয়া হয়।

ঘটনাটি ১০ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আলী হাসান বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাইকেলেঞ্জেলোর সিংহভাস্কর্যের হারানো জৌলুস ফিরে পেল রোমের ফরাসি দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:০২ পি.এম


মাইকেলেঞ্জেলোর সিংহভাস্কর্যের হারানো জৌলুস ফিরে পেল রোমের ফরাসি দূতাবাস

রেনেসাঁ যুগের মহান শিল্পী ও স্থপতি মাইকেলেঞ্জেলোর নকশায় নির্মিত শত শত সিংহভাস্কর্য, যা দীর্ঘ পাঁচ বছরের সংরক্ষণ ও সংস্কারকাজ শেষে তাদের শতাব্দীপ্রাচীন শৈল্পিক জৌলুস ফিরে পেয়েছে। বর্তমানে, ইতালির রাজধানী রোমের ঐতিহাসিক পালাজ্জো ফারনেজে প্রাসাদে অবস্থিত এসব ভাস্কর্য ফ্রান্সের দূতাবাস ভবনের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।

রোম থেকে এএফপি জানায়, এই প্রাসাদের কার্নিশজুড়ে স্থাপিত প্রায় ৩০০টি সিংহাকৃতির অলঙ্করণ, যার প্রতিটির নকশা ও অভিব্যক্তি একে অন্যের থেকে ভিন্ন, এই বৃহৎ পুনরুদ্ধার প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। সংস্কারকাজের আওতায় ভবনটির ছাদ, সম্মুখভাগ এবং বহিরাংশের ঐতিহাসিক স্থাপত্যরূপও পুনরুদ্ধার করা হয়েছে।

রোমের সংস্কৃতিবিষয়ক প্রধান কর্মকর্তা ড্যানিয়েলা পোরো সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংস্কারকাজ চলাকালীন মাচায় উঠে শত শত বছরের পুরোনো ভাস্কর্যগুলোকে কাছ থেকে দেখা এবং স্পর্শ করার অভিজ্ঞতা তাঁর জন্য ‘অত্যন্ত আবেগময়’ ছিল। তিনি ইতালির রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ১৬শ শতকের এই প্রাসাদকে ‘বিশ্ব স্থাপত্য ঐতিহ্যের এক অনন্য শ্রেষ্ঠকীতি’ বলে অভিহিত করেন। ভবনটির সম্মুখভাগের নকশা করেছিলেন রেনেসাঁ যুগের কিংবদন্তি শিল্পী মাইকেলেঞ্জেলো।

সংস্কার প্রকল্পের দায়িত্বে থাকা ফরাসি স্থপতি পিয়ের-অঁতোয়ান গাতিয়ে বলেন, ভবনের বিশাল কার্নিশটি নিজেই একটি অসাধারণ শিল্পকর্ম। তিনি জানান, বিশেষজ্ঞদের বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, সামনের অংশে থাকা একটি সিংহমাথার ভাস্কর্য সম্ভবত স্বয়ং মাইকেলেঞ্জেলোর নিজের হাতে খোদাই করা।

ফ্রান্সে ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত স্থপতিদের একজন গাতিয়ে জানান, সংস্কারকাজে বেশ কয়েকটি বিস্ময়কর তথ্যও সামনে এসেছে। ভবনের দেয়ালের ফাঁক থেকে উদ্ধার হওয়া প্রাচীন টেনিস বলের মাধ্যমে ধারণা করা হচ্ছে, কোনো একসময় প্রাসাদের বহির্ভাগ খেলাধুলার ক্ষেত্র হিসেবেও ব্যবহৃত হতো।

তিনি বলেন, ‘এটি ছিল এমন একটি প্রকল্প, যেখানে প্রতিটি ধাপেই নতুন কিছু আবিষ্কারের সুযোগ মিলেছে।’

ঊনবিংশ শতাব্দী থেকে পালাজ্জো ফারনেজে ফ্রান্সের দূতাবাস হিসেবে এটি ব্যবহৃত হয়ে আসছে।

ইতালিতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত আন-মারি দেস্কো বলেন, এই ঐতিহাসিক স্থাপনাটির নিয়মিত সংরক্ষণ ও পুনরুদ্ধার ‘ফ্রান্স ও ইতালির অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে পারস্পরিক অঙ্গীকার এবং দুই দেশের গভীর বন্ধুত্বের প্রতিফলন।’

এই সংস্করণে ভাষার প্রবাহ, বর্ণনার সৌন্দর্য এবং আন্তর্জাতিক ফিচারধর্মী প্রতিবেদনের আবহ আরও পরিশীলিত করা হয়েছে, তবে মূল তথ্যের প্রতি সম্পূর্ণ বিশ্বস্ততা বজায় রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে ১৫ জুলাই পর্যন্ত সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


বান্দরবানে ১৫ জুলাই পর্যন্ত সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

 টানা ভারী বর্ষণ ও বিরূপ আবহাওয়ার কারণে সৃষ্ট ঝুঁকির বিষয়টি বিবেচনা করে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই ২০২৬ (বুধবার) পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

আজ শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেল থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত একটি জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টানা ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়ার পরিস্থিতি এবং জননিরাপত্তার বিষয়টি খেয়াল রেখে পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৮ জুলাই জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। তাই ১৫ জুলাই পর্যন্ত সকল পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

এ সময়ে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝর্না, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারদিন পর তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দাখিল ফলপ্রার্থীর মরদেহ উদ্ধার, এখনো দুই জেলে নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


চারদিন পর তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দাখিল ফলপ্রার্থীর মরদেহ উদ্ধার, এখনো দুই জেলে নিখোঁজ

তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটক দাখিল ফলপ্রার্থী আসাদুলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

চারদিন পর শুক্রবার দুপুরে তালতলী নিন্দ্রা সকিনা নৌ-পুলিশ তাদের উদ্ধার করে ফাড়িতে আনে। ওইদিন সন্ধ্যায় তার মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান নিন্দ্রা সকিনা নৌ-ফাড়ির ইনচার্জ সাগর ভদ্র।

এমন ঘটনায় তিন পরিবারের স্বজনদের মধ্যে শোকের মাতম বইছে। একমাত্র ছেলে আসাদুলকে হারিয়ে দিশেহারা মা মরিয়ম বেগম। জানাগেছে, আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের সৌদি প্রবাসী মুছা হাওলাদারের একমাত্র ছেলে দাখিল ফলপ্রার্থী মো. আসাদুল।

গত সোমবার তালতলীতে তার এক ভগ্নিপতির বাড়ীতে বেড়াতে যায় আসাদুল। পরের দিন মঙ্গলবার বেলা ১১ টার দিকে আসাদুল, জাকারিয়া, আতাউল্লাহ, শাওন ও সাগর পাঁচ বন্ধু মিলে তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ভ্রমনে যায়। ওইদিন দুপুরে তারা সাগরে সাতার কাটতে নামে।

এ সময় তারা সাগরের ঢেউয়ে তলিয়ে যায়। স্থানীয়রা দেখে চারজনকে উদ্ধার করে কিন্তু আসাদুলকে উদ্ধার করতে পারেনি। ঘটনার চারদিন পর শুক্রবার দুপুরে নিখোঁজ আসাদুলের মরদেহ ডিসি পয়েন্টের চরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা নৌ পুলিশে খবর দেয়।

পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে নিন্দ্রা সকিনা নৌ-পুলিশ ফাড়িতে নিয়ে আসে। ওইদিন সন্ধ্যায় তার মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়।

আসাদুল আমতলী উপজেলার মানিকঝুড়ি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন। আগামী ২০ জুলাই তার ফল প্রকাশিত হবে। অপর দিকে একই দিনে বৈরি আবহাওয়া উপেক্ষা করে তালতলী উপজেলার মধ্য আমখোলা গ্রামের তপন জোমাদ্দার ও ফুল মিয়ার দুইটি ট্রলার ১৮ জন জেলেসহ সাগরে ইলিশ শিকার করতে যায়।

ওইদিন বিকেলে ট্রলার দুইটি সাগরে ডুবে যায়। পরের দিন অর্থ্যাৎ বুধবার সকালে ডুবে যাওয়া ১৮ জেলের মধ্যে ১৬ জনকে একটি ফিসিং ট্রলার উদ্ধার করে কিনারে নিয়ে আসে। কিন্তু কালাম পাইকার ও শহীদুল খাঁন নামের দুই জেলেকে উদ্ধার করতে পারেনি।

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চার দিন পেরিয়ে গেলেও তাদের এখন খোজ মিলেনি বলে জানান নিন্দ্রা সকিনা কোষ্টগার্ট কন্টিনেন্ট কমান্ডার আশরাফুল আলম। তালতলী নিন্দ্রা সকিনা কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার আশরাফুল আলম বলেন, চারদিন ধরে নিখোঁজ দুই জেলের উদ্ধারে অভিযান চালাচ্ছি। কিন্তু এখনো তাদের কোন খোঁজ মিলেনি।

তালতলী নিন্দ্রা সকিনা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ সাগর ভদ্র বলেন, নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় ফাড়িতে অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%