ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শান্তিপূর্ণ সহাবস্থানে মুক্ত বুদ্ধিচর্চার গুরুত্ব তুলে ধরলেন তথ্যমন্ত্রী


শান্তিপূর্ণ সহাবস্থানে মুক্ত বুদ্ধিচর্চার গুরুত্ব তুলে ধরলেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্ব এক গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কোনোভাবেই একক কোনো আদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানব সভ্যতার জন্য স্থায়ী সমাধান আনতে পারে না।

তিনি বলেন, ‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।’

শনিবার (৪ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ের একটি অভিজাত হোটেলে বৈশ্বিক গবেষণা, সংলাপ ও জ্ঞানচর্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

আল-উম্মাহ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বখ্যাত তুর্কি লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ইয়াসিন আকতাই।

স্বাগত বক্তব্য দেন আল-উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জার্নালের সম্পাদক ইন চিফ মোহাম্মদ জাকির হোসেন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্মে যখন বিভ্রান্তি, বিভাজন ও ভাসাভাসা আলোচনা দ্রুত বাড়ছে, তখন জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ অত্যন্ত জরুরি। আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট জ্ঞানভিত্তিক আলোচনা ও গবেষণামূলক অবদানের একটি গুরুত্বপূর্ণ বিশ্বস্ত মাধ্যম হয়ে উঠতে পারে।’

আরও পড়ুন: দেশে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে দরিদ্র মানুষের সংখ্যা

তিনি বলেন, ভাষা, ‘জাতিসত্তা, ধর্ম, সংস্কৃতি ও ভৌগোলিক বৈচিত্র্য হল প্রকৃতির অমোঘ নিয়ম। কোনো সুনির্দিষ্ট পরিচয় বা গোষ্ঠী এককভাবে বিশ্বকে শাসন বা আধিপত্য বিস্তার করতে পারে না। সব মতাদর্শের স্কলার বা গবেষকদের এমন এক সাধারণ সমাধান খুঁজে বের করতে হবে, যা সভ্যতার কল্যাণ বয়ে আনবে। অতীতের কোনো একক বীর কিংবা সমাজ একা বিশ্ব সংকটের স্থায়ী সমাধান করতে পারেনি।’

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে মন্ত্রী বলেন, সবচেয়ে গ্রহণযোগ্য ও সমাদৃত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের সরকার গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন আমাদের এই সরকার সব ধরনের বৈচিত্র্য এবং শান্তিপূর্ণ সহাবস্থান নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাসী। আমাদের নীতি হলো- যে যার অবস্থান থেকে নিজের কথা বলবেন এবং সুস্থভাবে সেই মতাদর্শের আদান-প্রদান হবে। এটিই প্রকৃত গণতান্ত্রিক মূল্যবোধ ও গণতান্ত্রিক সংস্কৃতি। আল-উম্মাহ জার্নালের ঘোষিত উদ্দেশ্য আমাদের এই রাষ্ট্রীয় ও রাজনৈতিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও বাংলা, ইংরেজি, আরবি ও তুর্কি- এই চারটি ভাষায় জার্নালটি প্রকাশের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পারস্পরিক সংস্কৃতির গভীর বোঝাপড়া আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পর্যায়ের সকল ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করে।

অধ্যাপক ইয়াসিন আকতাই বলেন, মুসলিম বিশ্বের একটি সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য রয়েছে। সমসাময়িক বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সেই জ্ঞানচর্চার সংযোগ ঘটানো এখন সময়ের দাবি। আল-উম্মাহ বিশ্বজুড়ে চিন্তাবিদদের সংযুক্ত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম হবে।

আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

ড. এ এফ এম খালিদ হোসেন বলেন, এই প্ল্যাটফর্মটি ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে কৌশলগত সংযোগ ও সহযোগিতা গড়ে তুলতে এবং মুসলিম উম্মাহর সমসাময়িক চ্যালেঞ্জগুলোর জ্ঞানভিত্তিক ও বুদ্ধিবৃত্তিক সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে মুসলিম উম্মাহর বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, গণমাধ্যম, শিক্ষা, প্রযুক্তি এবং বৈশ্বিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন কবে, জানা গেল যা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন কবে, জানা গেল যা

আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। যেদিন প্রধানমন্ত্রী সময় দেবেন, সেদিনই আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধনের তারিখ নির্দিষ্ট করা হবে।

শনিবার (৪ জুলাই) সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আজ আমরা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছি। বর্তমানে কিছু কাজ বাকি রয়েছে। তবে আগামী ৫ আগস্টের আগেই জাদুঘরটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এটি মোটামুটি নিশ্চিত। উদ্বোধনের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে জানানোর জন্য সময় চাওয়া হবে, তিনি যেদিন সময় দেবেন, সেদিন উপস্থিত হয়ে উদ্বোধন করা হবে।

উদ্বোধনের পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে, এ সম্পর্কে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকেও জানানো হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ, এবং আন্দোলনের বিভিন্ন পর্যায়ের তথ্য ও উপাত্ত সংরক্ষণের উদ্দেশ্যে গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর উদ্বোধনের ঘোষণা আগেও একাধিকবার প্রকাশ করা হয়েছিল।

অন্তর্বর্তী সরকারের সময়ে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাদুঘর পরিদর্শন করে দ্রুত চালুর নির্দেশনা দিয়েছিলেন। পরে তৎকালীন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ২০২৫ সালের ৫ আগস্ট উদ্বোধনের ঘোষণা দিলেও সেটা বাস্তবায়ন হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ ও বাস টার্মিনালকে ক্লিনিকে রূপান্তরিত ভেনেজুয়েলার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ ও বাস টার্মিনালকে ক্লিনিকে রূপান্তরিত ভেনেজুয়েলার

ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পের ফলে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে দেশটির স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। এর জের ধরে দুর্যোগকবলিত এলাকার একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁকে অস্থায়ী ক্লিনিকে রূপান্তরিত করা হয়েছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় হাজার হাজার মানুষ এখন চিকিৎসার জন্য এসব অস্থায়ী কেন্দ্রে ভিড় করছে। দেশটিতে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুইটি ভূমিকম্প লা গুয়াইরা রাজ্যে আঘাত হানে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। বহু ভবন ধসে পড়ে এবং ২,৬০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর কারণে হাসপাতালগুলো দ্রুত চাপের মুখে পড়ে। খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

দুর্যোগ ত্রাণ কার্যক্রমে কর্মরত ৩৩ বছর বয়সী শল্যচিকিৎসক এবং স্বেচ্ছাসেবক কার্লিস ফিগুয়েরা এএফপিকে জানান, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কারাবালেদা এলাকার একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁকে অস্থায়ী ক্লিনিকে রূপান্তর করা হয়েছে এবং সেখানে ‘উচ্চ রক্তচাপ, দুশ্চিন্তা, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, অস্থায়ী এই কেন্দ্রটি এখন একটি ফিল্ড হাসপাতাল হিসেবে কাজ করছে। এখানে রোগীদের প্রাথমিক অবস্থা যাচাইয়ের জন্য একটি ফার্মেসি, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণের স্থান রয়েছে। পাশাপাশি, মানসিক স্বাস্থ্যসেবা এবং পশুচিকিৎসার জন্যও পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।

ফিগুয়েরার মতো ৩০ জনেরও বেশি চিকিৎসক সেখানে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিচ্ছেন। তিনি বলেন, যে কাউন্টারে একসময় বিখ্যাত হ্যামবার্গার পরিবেশন করা হতো, সেখানে এখন ত্রাণ হিসেবে পাওয়া আরেপাস ও স্যান্ডউইচ বিতরণ করা হচ্ছে। রেস্তোরাঁর আইসক্রিম কর্নারকে উদ্ধার করা প্রাণীদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে।

এছাড়া, ক্যাটিয়া লা মারের একটি বাস টার্মিনালের ভেতরে স্থাপিত আরেকটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ৪,০০০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের গোল, নিজের প্রতিশ্রুতি পূরণ করলেন ব্রাজিলভক্ত চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের গোল, নিজের প্রতিশ্রুতি পূরণ করলেন ব্রাজিলভক্ত চিকিৎসক

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্ডে যেদিন আর্জেন্টিনার বিপক্ষে অন্তত একটি গোল করতে পারল, সেদিন তিনি, রংপুরের পীরগাছার ডা. মাহফুজার রহমান বাঁধন, শিশু চিকিৎসক, ঘোষণা দিয়েছিলেন যে তিনি এক বছর বিনামূল্যে রোগী দেখবেন।

এখন, ম্যাচে কেপ ভার্ডে আর্জেন্টিনার জালে দুটি গোল করার পর ডা. মাহফুজার রহমান বাঁধন তার অঙ্গীকারে অটল থাকার কথা জানান। শনিবার (৪ জুলাই) সকালে দেশের বেসরকারি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, সারাবছর পেশাগত ব্যস্ততায় কাটানোর পর ফুটবল বিশ্বকাপ এলে ভিন্ন আনন্দের অভিজ্ঞতা হওয়ার সুযোগ তৈরি হয়। প্রিয় দলকে সমর্থন, প্রতিদ্বন্দ্বী দলকে ট্রল, খেলা শেষে সকলের সাথে আড্ডা— এ সমস্তই বিশ্বকাপের সৌন্দর্য।

নিজের সমর্থনের বিষয়ে তিনি বলেন, আমি পুরোপুরি ব্রাজিলের সমর্থক এবং আর্জেন্টিনার বিরুদ্ধে আছি। আর্জেন্টিনার বিপক্ষে কলাগাছ খেললেও আমি কলাগাছকেই সমর্থন করব। এই কারণেই কেপ ভার্ডেকে সমর্থন করেছি। যদিও তারা ৩-২ গোলে হেরেছে, তবুও পুরো ১২০ মিনিট আর্জেন্টিনাকে যেভাবে চাপে রেখেছে, সেটাই আমাদের আনন্দের বিষয়।

তিনি আরও উল্লেখ করেন, আর্জেন্টিনার খেলা দেখে মনে হয়েছে যে, এই দল নিয়ে খুব বেশি দূর যাওয়া হবে কঠিন। আর মেসি অবসরে গেলে আর্জেন্টিনা আগের মতো শক্তিশালী থাকতে পারবে না।

ডা. মাহফুজার রহমান বাঁধন তার ঘোষণার বিষয়ে বলেন, আমি আমার প্রতিশ্রুতিতে অটল। আগামী এক বছর কেপ ভার্ডের জার্সি পরে আমার চেম্বারে গেলে কোনো রোগীর কাছ থেকে ভিজিট নেওয়া হবে না।

তবে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার জন্য একটি শর্তও রয়েছে। আগামী এক বছর কেপ ভার্ডের জার্সি পরে তার চেম্বারে এলে কোনো রোগীর কাছ থেকে ভিজিট নেওয়া হবে না বলে স্পষ্ট করে জানান এই চিকিৎসক।

এর আগে, শুক্রবার রাতে, তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে জানান যে, কেপ ভার্ডে যদি আর্জেন্টিনার বিপক্ষে অন্তত একটি গোল করতে পারে, তাহলে তিনি এক বছর বিনামূল্যে রোগী দেখবেন। পোস্টটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

ডা. বাঁধনের ওই ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার রাতেই গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে কেপ ভার্ডের দুই গোলের পর তিনি আবারও আলোচনায় আসেন তার প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণার পর।

ডা. মাহফুজার রহমান বাঁধন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুরোগ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন। এটি ছাড়াও, তিনি নিজের জন্মস্থান পীরগাছায় স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিয়ে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন।

উল্লেখ্য, বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে কঠিন লড়াই করেছে অভিষিক্ত কেপ ভার্ডে। তবে শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হেরে মাঠ ছেড়েছে এই আফ্রিকান দেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে বলেশ্বর নদীতে পড়ে জেলে নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


জিয়ানগরে বলেশ্বর নদীতে পড়ে জেলে নিখোঁজ

পিরোজপুরের জিয়ানগরে মাছ ধরার ট্রলার থেকে বলেশ্বর নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছে। জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বলেশ্বর ব্রিজের নিচে ৩ নম্বর পিয়ারের কাছে বসে জিয়ানগরের পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা বুরজুক আলী ব্যাপাীর ছেলে মোঃ মাহালুম বেপারী (৬০) এফবি ‘মায়ের দোয়া’ নামে একটি মাছ ধরার ট্রলারে বসে জাল বুনছিল। হঠাৎ টয়লেটে যাওয়ার সময় পা পিছলে সে নদীতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে জিয়ানগর ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসের পটুয়াখালী জোনের একটি ডুবুরী দলকে খবর দিলে তারা এসে দুপুর থেকে উদ্ধার কাজ শুরু করে।
ট্রলারের মালিক মোঃ মারুফ হোসেন জানান, নিখোঁজ জেলে ট্রলারে বসে জাল বুনছিল। টয়লেটে যাওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
জিয়ানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্ত মোঃ নুরুজ্জামান শরীফ জানান, ‘আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। পটুয়াখালী থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে। তবে প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%