০৩:২৯ পি.এম
আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। যেদিন প্রধানমন্ত্রী সময় দেবেন, সেদিনই আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধনের তারিখ নির্দিষ্ট করা হবে।
শনিবার (৪ জুলাই) সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, আজ আমরা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছি। বর্তমানে কিছু কাজ বাকি রয়েছে। তবে আগামী ৫ আগস্টের আগেই জাদুঘরটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এটি মোটামুটি নিশ্চিত। উদ্বোধনের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে জানানোর জন্য সময় চাওয়া হবে, তিনি যেদিন সময় দেবেন, সেদিন উপস্থিত হয়ে উদ্বোধন করা হবে।
আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স
উদ্বোধনের পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে, এ সম্পর্কে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকেও জানানো হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ, এবং আন্দোলনের বিভিন্ন পর্যায়ের তথ্য ও উপাত্ত সংরক্ষণের উদ্দেশ্যে গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর উদ্বোধনের ঘোষণা আগেও একাধিকবার প্রকাশ করা হয়েছিল।
অন্তর্বর্তী সরকারের সময়ে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাদুঘর পরিদর্শন করে দ্রুত চালুর নির্দেশনা দিয়েছিলেন। পরে তৎকালীন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ২০২৫ সালের ৫ আগস্ট উদ্বোধনের ঘোষণা দিলেও সেটা বাস্তবায়ন হয়নি।
আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন