প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার এলাকায় মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) গভীর রাতে দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন এবং জনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—পূর্ব থানাপাড়ার আক্কের আলী ছেলে মো. সাকিব রহমান ও মির্জা আল্লী মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর আলম। আদালত তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। এছাড়া শাহানাজ আক্তার ও তাহমিনা আক্তার (মলি মারমা)-কে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
দীঘিনালা থানা সূত্রে জানা গেছে, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন,
মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদক সেবন, মাদক ব্যবসা কিংবা সমাজবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন।
আদালতের রায় অনুযায়ী সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন