০৯:৫৮ পি.এম
কয়রায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে একটি র্যালি, ক্যাম্পেইন এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় র্যালিটি অনুষ্ঠিত হয় এবং এর পর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে বে সরকারি উন্নয়ন সংস্থা বারসিক।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা সিএসও কমিটির সভাপতি আঞ্জুমানারা খাতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শ্রাবনী বিশ্বাস। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বারসিকের এরিয়া ম্যানেজার বাবলু জোয়ার্দার। উপজেলা সিএসও কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেন, উপজেলা সহকারি সমবায় অফিসার মোঃ তোরাব আলী, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, সদর উদ্দিন আহমেদ, সিএসও কমিটির সদস্য রাসেল আহমেদ, রেবেকা সুলতানা প্রমুখ।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা
বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধ, প্লাস্টিকের ব্যবহার কমানো, বৃক্ষরোপণ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, নিরাপদ পানি নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশগত মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজন। বক্তারা উল্লেখ করেন, "তবে এতে করে মানুষ একটু হলেও ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।" আলোচনা সভা শেষে সুশীল সমাজ সংগঠন ও শিক্ষার্থী ফোরামের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ে একটি সচেতনতামূলক গম্ভীরা পরিবেশিত হয়। এতে অভিযোজনমূলক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পরে অতিথিরা ক্যাম্পেইন উপলক্ষে বিভিন্ন স্টলের সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন