প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ এবং ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলার লোকঐতিহ্য জনসম্মুখে তুলে ধরার উদ্দেশ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম থিয়েটারের ভ্রাতৃপ্রতিম সংগঠন পূরবী থিয়েটার এবং শিশু সংগঠন ভোর হলো যৌথভাবে এই উৎসবের আয়োজন করে। গত ২৮ আগস্ট শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবটি অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, বাউল গান, ধূয়া গান, লোক নৃত্য, একক অভিনয় ও নাটক পরিবেশন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ফরিদুল ইসলাম, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী, শাহজাদপুর সরকারি কলেজের শিক্ষিকা চৈতি বসাক, প্রচেষ্টা সংগঠনের পরিচালক শাহবাজ খান সানি, নাট্যব্যক্তিত্ব কাজী শওকত প্রমুখ।
বক্তব্য রাখেন শাহজাদপুর সরকারি কলেজের শিক্ষিকা চৈতি বসাক, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওস্তাদ বায়জিদ হোসেন, পূরবী থিয়েটারের সাধারণ সম্পাদক, কবি ও নাট্যকার মো. মুমীদুজ্জামান জাহান, আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূরবী থিয়েটারের সভাপতি কবি মমতাজ উদ্দিন শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী শওকত। বক্তব্য শেষে আবৃত্তি, বাউল গান, একক অভিনয় ও নাটক পরিবেশন করা হয়। আবৃত্তি পরিবেশন করেন শ্রুতি বসাক, কথা বসাক, তরিকা, রেজওয়ানা রহমান বন্ধন, কাজী কলি, মেহেরিন মৃত্তিকা প্রমুখ। বাউল গান পরিবেশন করেন ওস্তাদ বায়জিদ হোসেন, আব্দুল মতিন, কাজী তপন, চৈতি ও দিয়া ঘোষ। সৈয়দ শামসুল হক রচিত এবং কাজী শওকত নির্দেশিত বিবর্তন নাট্যগোষ্ঠীর নাটক ‘প্যাটের বিষ’ এ অভিনয় করেন এম এম সুজন, পারভীন, ইব্রাহিম খলিল বাবু, তরিকা ও সাজিদ। ‘নবার নামতা পাঠ’ নাটকে একক অভিনয় করেন তাহফিম তরিকা। সৃজন ললিতকলা একাডেমির ইমন হাসান, আব্দুর রহমান আকাশ ও মালিহা জেরিন দীপার পরিচালনায় লোক নৃত্য পরিবেশন করেন অপরাজিতা, প্রথমা, ভূমি, বর্ষা ও নিবেদিতা। বাদ্যযন্ত্রে ছিলেন স্বচ্ছ, ভবেশ চন্দ্র, হাসান আলী, কামাল হোসেন প্রমুখ।
এ উৎসবে স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সাগর বসাক, বাবুল হাসান, নুপুর কুমার রায়, জোবায়ের হোসেন, আলামিন, পারভীন, কিরণ, তাকিবুন্নাহার, নূর মোহাম্মদ মেঘ, তাহমীদ হাম্মাদ রোদ্দুর, মেহেদী হাসান, সায়মুন, আব্দুল অলি, রুবেল, নাসির, সাকিব, রাকিব, ইসমাইল, বকুল প্রমুখ। এ অনুষ্ঠানে ব্যাপক দর্শক সমাগম ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন