প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হকি বিশ্বকাপের সূচির আগে ভারতীয় হকি দলের জার্সি নিয়ে একটি নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নীল জার্সি থেকে আচমকাই ‘গেরুয়া’ রঙে পরিবর্তন ঘটানো হয়, কিন্তু বিতর্কের কারণে আবার নীল রঙে ফিরে আসা হয়েছে। এই বিতর্কিত সিদ্ধান্ত এবং শৃঙ্খলাভঙ্গের জন্য হকি ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে আরকে শ্রীবাস্তব, যিনি সংস্থার ডিরেক্টর জেনারেল (ডিজি), তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন।
শ্রীবাস্তবকে পাঠানো শোকজ নোটিশে জালিয়াতি, আর্থিক অনিয়ম এবং শৃঙ্খলাভঙ্গের মতো মোট আটটি গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে। তাকে আগামী চার সপ্তাহের মধ্যে এসব অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তদন্ত চলাকালীন তিনি সংস্থার কোনো দাপ্তরিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অনুমতি পাবেন না।
ভারতীয় হকি দলের জার্সির রঙ পরিবর্তনের একক সিদ্ধান্তের জন্য শ্রীবাস্তবকে মূল দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, তিনি সভাপতি দিলীপ তিরকে এবং দলের কোচ ও খেলোয়াড়দের কোনো গুরুত্ব না দিয়ে এককভাবে নীল জার্সি পরিবর্তন করে গেরুয়া রঙে নিয়ে আসেন। পরে আবার নীল রঙে ফিরে আসার সিদ্ধান্তটিও তিনি একা নিয়েছেন। এছাড়াও, হকি ইন্ডিয়া লিগের মতো গুরুত্বপূর্ণ একটি আসর ফেলে রেখে কাউকে না জানিয়ে বিশ্বকাপের সময় তিনি নেদারল্যান্ডস ও বেলজিয়ামে গিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।
নোটিশে শ্রীবাস্তবকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তাকে হকি ইন্ডিয়ার সকল নথি, গোপন ফাইল এবং অফিসিয়াল কাগজপত্র অবিলম্বে সংস্থাকে হস্তান্তর করতে হবে। তার ব্যক্তিগত হেফাজতে কোনো ফাইল রাখা বা নথিতে স্বাক্ষর করার ক্ষমতা থাকবে না। যদি কোনো তথ্য বা প্রমাণ ধ্বংসের চেষ্টা করা হয়, তাহলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে এবং কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
তবে হকি ইন্ডিয়া স্পষ্ট করেছে যে, এটি চূড়ান্ত শাস্তি নয়। শ্রীবাস্তব যদি চার সপ্তাহের মধ্যে নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারেন, তাহলে তাকে সসম্মানে পদে ফিরিয়ে নেওয়া হতে পারে। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত হলে চাকরি হারানোর পাশাপাশি কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে এই বিতর্কিত কর্মকর্তাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন