ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বরগুনায় রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার


বরগুনায় রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বরগুনায় পুলিশ এক রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে।

শনিবার (১৩ জুন) সকালে পাথরঘাটা পৌরসভার ২নং ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন রাস্তার পাশ থেকে মিজানুর রহমানের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিজানুর রহমান (৪০) পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত সফেজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মিজানুর রহমান তার বাসার সামনে রিকশা চার্জে রেখে রাত ১১টার দিকে ঘরে ফিরেছিলেন। রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন তিনি। তবে গভীর রাতে কখন তিনি ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন, তা পরিবারের কেউ টের পাননি।

এরপর শনিবার ভোরে ফজরের নামাজের পর স্থানীয়রা বাড়ির সামনের সড়কে মিজানুর রহমানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে, পরিবারের সদস্যদের খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মিজানুরের স্ত্রী পারভীন আক্তার জানান, রাতে স্বাভাবিকভাবে সবাই ঘুমাতে যান এবং তারা সকালে স্থানীয়দের মাধ্যমে স্বামীর মৃত্যুর খবর জানতে পারেন।

এদিকে নিহতের বড় ভাই শাহজাহান মিয়া অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর আগে প্রতিপক্ষ নিজেদের ঘরে আগুন দিয়ে তাদের পরিবারকে ফাঁসানোর চেষ্টা করেছিল। এ ঘটনায় আদালতে একটি মামলাও চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই মিজানুর রহমানকে হত্যা করা হয়ে থাকতে পারে।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি ও সমাবেশ

ঘটনার খবর পেয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

আরও পড়ুন: নাটোরের বড়াইগ্রামে প্রাচীন রামাগাড়ী কাচারীঘরের জমি অবৈধ দখলের অভিযোগ, বিলুপ্তির পথে ঐতিহ্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিখোঁজের তিনদিন পর গোপালগঞ্জে যুবকের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


নিখোঁজের তিনদিন পর গোপালগঞ্জে যুবকের লাশ উদ্ধার

গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ এলাকা থেকে নিখোঁজ হওয়ার তিনদিন পর শাহিন শেখ (১৮) নামে একটি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহিন শেখ পার্শ্ববর্তী ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।

শনিবার সকাল ১১টার সময় চরমানিকদাহ গ্রামের মৃনাল বিশ্বাসের বাড়ির পাশে একটি পুকুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানার এসআই শফিকুল ইসলাম জানান, তিন দিন আগে সন্ধ্যার পর থেকে শাহিন নিখোঁজ ছিল। বাড়ির লোকজন নানা স্থানে তার খোঁজাখুঁজির চেষ্টা করলেও তাকে পায়নি। এরপর শনিবার এলাকাবাসী নিহতের মরদেহ পুকুরের পানিতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে পরে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড্রোন হামলায় রাশিয়ায় ৪ জন হতাহত, ইউক্রেনের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


ড্রোন হামলায় রাশিয়ায় ৪ জন হতাহত, ইউক্রেনের দাবি

ইউক্রেন রাশিয়ার দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও অন্তত তিন ব্যক্তি আহত হয়েছে।

ড্রোন হামলায় সৃষ্ট আগুন নেভাতে প্রায় একশ’ জন লোক কাজ করছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

এ বিষয়ে খবর বার্তা সংস্থা এএফপি’র।

ক্রাসনোদার ক্রাই-এর গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ টেলিগ্রামে তাঁর পোস্টে জানান, ‘ইউক্রেন রাশিয়ার তেমরিউক জেলায় হামলা ড্রোন হামলা চালিয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে সমুদ্রবন্দরের একটি টার্মিনালে আগুন ধরে যায় এবং এই হামলায় এক ব্যক্তি নিহত হয়।

তিনি আরও জানিয়ে দেন, প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত তিন ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার স্থলে জরুরি ও বিশেষায়িত সেবা সংস্থাগুলো সেবা কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় কৃষকসহ ১৭ জনের মৃত্যু, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় কৃষকসহ ১৭ জনের মৃত্যু, আহত ৫

ঢাকা, ১৩ জুন, ২০২৬ : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে শুক্রবার বন্দুকধারীদের হামলায় ১৭ জন কৃষক নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

কৃষি মৌসুম শুরুর পর কৃষকদের ওপর চলমান সহিংসতার এটি সর্বশেষ ঘটনা। স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে ‘জিহাদি গোষ্ঠী’ এবং ‘ব্যান্ডিট’ নামে পরিচিত সশস্ত্র অপরাধী চক্রগুলো দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এই গোষ্ঠীগুলো মুক্তিপণের জন্য অপহরণ এবং গবাদিপশু লুটসহ বিভিন্ন অপরাধে জড়িত। এরা হামলা চালায় এবং কৃষকদের নিজেদের জমিতে প্রবেশের জন্য কর আরোপ করে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা নিজেদের সাধারণ দর্শনার্থী হিসাবে পরিচয় দেয় এবং জামফারা রাজ্যের মারাদুন জেলার গোরন নামায়ে গ্রামের প্রত্যন্ত এলাকায় জমিতে কাজ করা কৃষকদের ওপর গুলি চালায়। এতে ১৭ জন নিহত হয়েছে এবং ৫ জন আহত হয়েছেন।

মারাদুন জেলার রাজনৈতিক প্রশাসক সানুসি দোসারা জানিয়েছেন, ‘আজ সকালে গোরন নামায়ে এলাকায় বন্দুকধারীদের হামলায় ১৭ জন নিহত হয়েছে।’

তিনি এই ধারাবাহিক হামলাকে ‘২০২৬ সালের কৃষি কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে পরিচালিত নোংরা হামলা’ বলেও উল্লেখ করেন।

স্থানীয় নেতা আবুবকর জারা জানান, ‘আমরা নিহত ১৭ জনকে দাফন করেছি। আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’

তিনি আরও বলেন, ‘কৃষকদের সুরক্ষায় নিরাপত্তা বাহিনী মোতায়েনের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

গোরন নামায়ে এলাকার বাসিন্দা মানসির মুহাম্মদ একই নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেন, হামলাকারীরা নিজেদের দর্শনার্থী হিসেবে পরিচয় দিয়েছিল এবং অস্ত্র লুকিয়ে রেখে কৃষকদের কাছে এসে তা বের করে গুলি চালায়।

আরেক বাসিন্দা নুরা মুসা জানান, কয়েক সপ্তাহ আগে গ্রামে হামলার সময় স্থানীয় স্বেচ্ছাসেবীরা ১৩ জন বন্দুকধারীকে হত্যা করেছিল। ওই ঘটনার প্রতিশোধ হিসেবেও এই হামলা হতে পারে।

নাইজেরিয়ার গুরুত্বপূর্ণ বর্ষা মৌসুম শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই उत्तरাঞ্চলের বহু কৃষক সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণে তাদের জমি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। এই কারণে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির খাদ্য সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে।

একই জেলার অপর একটি গ্রামের ৩৯ জন প্রবীণকে রোববার অপহরণ করা হয়েছে। কৃষিজমিতে চাষাবাদের অনুমতি পেতে এক গ্যাং প্রধানের ক্যাম্পে শান্তিচুক্তির বিষয়ে আলোচনা করতে গিয়েছিলেন ভুক্তভোগীরা।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মঙ্গলবার সতর্ক করে জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলোর কারণে বিস্তৃত নিরাপত্তাহীনতা সরকারি রাজস্ব ও রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং দারিদ্র্য ও খাদ্য সংকটকে আরও তীব্র করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতীয় বিমানবাহিনীর বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


ভারতীয় বিমানবাহিনীর বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত

ভারতের আসামের জোড়হাটে অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর বিমানঘাঁটিতে অবতরণের সময় একটি এএন-৩২ পরিবহন বিমান দুর্ঘটনার কবলে পড়ে। যখন বিমানটি অবতরণ করে, তখন এতে আগুন ধরে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, শনিবার (১৩ জুন) রাজ্যের জোড়হাট বিমান ঘাঁটিতে দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অবতরণের সময় বিমান বাহিনী স্টেশন চত্বরের ভেতরেই এএন-৩২ বিমানটি আছড়ে পড়ে। ঠিক সেই সময়েই বিমানটিতে আগুন প্রকট হয়ে ওঠে। আগুন নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি মোকাবিলার জন্য জরুরি উদ্ধারকারী বাহিনী তৎক্ষণাৎ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

এনডিটিভি আরও জানায়, দুর্ঘটনার কারণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। ভারতীয় বিমানবাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে যে, পরিস্থিতি পর্যালোচনা করার পর বিস্তারিত তথ্য প্রদান করা হবে। এই ঘটনার তদন্ত শুরু করেছে বিমানবাহিনী।

আন্তোনভ এএন-৩২ বিমানটি ভারতের বিমানবাহিনীর প্রধান ভরসা বা ওয়ার্কহর্স হিসাবে পরিচিত। এটি মূলত ভারতের বিশেষ প্রয়োজনের কথা মাথায় রেখে সোভিয়েত ইউনিয়নে তৈরি করা হয়েছিল। বর্তমান সময়ে ভারতীয় বিমানবাহিনীর বহরে এ ধরনের প্রায় ১০০টি বিমান বিদ্যমান।

এএন-৩২ বিমানটি প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে অত্যন্ত উঁচু বিমানঘাঁটি এবং উষ্ণ ক্রান্তীয় আবহাওয়ায় উড্ডয়ন করতে সক্ষম। এটি সর্বাধিক ৭ দশমিক ৫ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে পারে। দুর্গম এলাকায় রসদ সরবরাহের জন্য এ ধরনের বিমানগুলো ব্যাপকভাবে ব্যবহার করা হয়।

এর আগে গত মার্চে আসামের কার্বি আংলং জেলায় সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। এই দুর্ঘটনায় বিমানের দুজন পাইলট নিহত হয়েছিলেন।

গত ৫ মার্চ জোরহাট বিমান বাহিনী স্টেশন থেকে নিয়মিত উড্ডয়নের পর সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে কন্ট্রোলরুমের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে বিমানটির সঙ্গে কোনোভাবে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

কর্মকর্তারা জানান, বিমানটি শেষ পর্যন্ত জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%