ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপকে বিদায় জানালেন হুগো ব্রুস


বিশ্বকাপকে বিদায় জানালেন হুগো ব্রুস

দক্ষিণ আফ্রিকা কানাডার বিপক্ষে শেষ মুহূর্তের হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। পাশাপাশি, বিশ্বকাপের মঞ্চ থেকেও বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন দলের প্রধান কোচ হুগো ব্রুস। ৭৪ বছর বয়সী এই বেলজিয়ান জানিয়েছেন, এটিই ছিল তার শেষ বিশ্বকাপ। কিন্তু তিনি এখনই সিদ্ধান্ত নিচ্ছেন না, দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়বেন কি না।

শেষ বত্রিশের ম্যাচে কানাডার কাছে ১–০ গোলে হারে দক্ষিণ আফ্রিকা। যোগ করা সময়ে স্তেফেন ইউস্তাকিওর করা একমাত্র গোলে আফ্রিকার দলটির স্বপ্ন থেমে যায়। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় ব্রুস বলেন, হতাশার মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তিনি কয়েকদিন ভেবে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানাবেন। তবে একটি বিষয় নিশ্চিত, বিশ্বকাপে তাকে আর দেখা যাবে না।

২০২১ সালে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নেওয়ার পর, দলটিকে নতুনভাবে গড়ে তোলেন ব্রুস। দীর্ঘদিন বিশ্বকাপের বাইরে থাকা দলটিকে আবার বিশ্বমঞ্চে ফিরিয়ে আনেন তিনি। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথমবারের মতো দলকে গ্রুপ পর্ব পেরিয়ে শেষ বত্রিশে তুলেও নতুন ইতিহাস গড়েন।

আরও পড়ুন: আর্জেন্টিনাতেই থাকছেন স্কালোনি, সমঝোতা চূড়ান্ত

শুরুর ম্যাচে তিনি মেক্সিকোর কাছে ২–০ গোলে হারতে থাকলে, দক্ষিণ আফ্রিকা কঠিন অবস্থায় পড়ে। সেই ম্যাচে দুটি খেলোয়াড় লাল কার্ডও দেখেছিলেন। এরপর চেকিয়ার সঙ্গে ১–১ গোলে সমতা এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১–০ গোলের জয়ে ঘুরে দাঁড়ায় দলটি। এই ফলের কারণেই তারা প্রথমবারের মতো নকআউট পর্বে স্থান নিশ্চিত করে।

কানাডার বিপক্ষে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা বেশিরভাগ সময় রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। গোলরক্ষক রনভেন উইলিয়ামস একের পর এক দুর্দান্ত রক্ষা করে দলকে ম্যাচে রাখেন। কিন্তু যোগ করা সময়ে ইউস্তাকিওর জোরালো শটে শেষ রক্ষা হয়নি।

হুগো ব্রুসের ফুটবল জীবন পাঁচ দশকেরও বেশি সময়ের। খেলোয়াড় হিসেবে তিনি ১৯৮৬ সালের বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে খেলেছিলেন। দেশের অন্যতম সফল রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে তিনি বহু ঘরোয়া ও ইউরোপীয় শিরোপা জিতেছেন।

কোচ হিসেবেও তার সাফল্যের ঝুলি অনেক। বেলজিয়ামের একাধিক বড় ক্লাবকে শিরোপা জিতিয়েছেন। তিনি চারবার দেশের সেরা কোচ হয়েছেন। ২০১৭ সালে ক্যামেরুনকে আফ্রিকা কাপ জিতিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জের হাটিকুমরুল প্রকল্প ডিসেম্বরে চালুর পথে, ২২ জেলার যান চলাচল উন্নত হবে

দক্ষিণ আফ্রিকার ফুটবলে নতুন প্রাণ ফেরানো এই অভিজ্ঞ প্রশিক্ষক বিশ্বকাপকে বিদায় জানালেও, তার গড়ে দেওয়া দল আগামী দিনে আরও শক্তিশালী হয়ে ফিরবে এমন বিশ্বাসই রেখে গেলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:৫৪ এম


সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবের নিরাপত্তা কর্তৃপক্ষ এক সপ্তাহের মধ্যে আকামা (বাসস্থান), সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ১৫ হাজার ২৩১ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে।

শনিবার ২৭ জুন তারিখে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ থেকে ২৪ জুনের মধ্যে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রদত্ত তথ্য অনুযায়ী, গ্রেপ্তার কৃত ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৫৮৯ জন বাসস্থান আইন লঙ্ঘনকারী, ৪ হাজার ৪৪৩ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং ৩ হাজার ১৯৯ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন। ইতোমধ্যেই আইনি প্রক্রিয়া শেষে ১১ হাজার ২৯৭ জন অবৈধ বাসিন্দাকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া ১৫ হাজার ১০৯ জন আইন লঙ্ঘনকারীকে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে ভ্রমণের নথিপত্র (আউটপাস) সংগ্রহের জন্য ভেজা হয়েছে এবং ৩ হাজার ৬১৮ জনকে ভ্রমণের টিকিট বুকিং সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে।

অভিযান চলাকালীন অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৭৬৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৪৪ শতাংশ ইয়েমেনি, ৫৫ শতাংশ ইথিওপিয়ান এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে, অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ৫৩ জন গ্রেপ্তার হয়েছেন। এছাড়াও, অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংবাদের সুযোগ দেওয়ার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে ২৪ হাজার ৩৩৪ জন পুরুষ এবং ২ হাজার ৭৩ জন নারীসহ মোট ২৬ হাজার ৪০৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে, যদি কোনো ব্যক্তি অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশ করতে সহায়তা করে, যাতায়াতের ব্যবস্থা করে কিংবা আশ্রয়সহ অন্য কোনো সহায়তা বা পরিষেবা প্রদান করে তবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন ও আশ্রয় দেওয়া বাড়িটিও বাজেয়াপ্ত করা হবে।

সূত্র: গালফ নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ রাতে ব্রাজিল-জাপান ম্যাচ, টিভি-মোবাইলে কখন কিভাবে দেখবেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:৫৫ এম


আজ রাতে ব্রাজিল-জাপান ম্যাচ, টিভি-মোবাইলে কখন কিভাবে দেখবেন

আজ রাতে ৪টায় ব্রাজিল এবং জাপান দুই দলের মধ্যে ফুটবল বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষের মধ্যে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে উন্মাদনা ও উত্তেজনা সর্বত্র বিরাজমান। বিশেষ করে, যখন বিষয়টি ব্রাজিলের মতো দলের ম্যাচে আসে, তখন ভক্তদের আগ্রহ তীব্রতর হয়।

ফুটবলপ্রেমীরা ঘরে বসে দেশীয় তিনটি টেলিভিশন চ্যানেলে ব্রাজিল-জাপানের খেলা সরাসরি দেখতে পারবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) রাষ্ট্রীয় সম্প্রচারক হিসাবে অংশগ্রহণ করবে এবং এর সঙ্গে সঙ্গে ফুটবল মহাযজ্ঞ এই ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সময় টেলিভিশনও।

তবে, যারা মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহার করে ম্যাচটি উপভোগ করতে চান, তাদের জন্যও বিকল্প রয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে ম্যাচগুলো দেখার জন্য সম্পূর্ণ সক্ষমতা থাকবে, তবে এ ক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে।

সাবস্ক্রিপশন ফি প্রদান করে মোবাইল ফোন এবং স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ ব্যবহার করে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সোজা ঘরে বসে উপভোগ করা যাবে। এছাড়া, পাড়া-মহল্লার বিভিন্ন স্থানে বড় পর্দায়ও বিশ্বকাপের খেলাগুলো দেখানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যে ১১ জেলায় বজ্রবৃষ্টির সঙ্গে ঝড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:৩৫ এম


দুপুরের মধ্যে ১১ জেলায় বজ্রবৃষ্টির সঙ্গে ঝড়ের শঙ্কা

দেশের ১১ জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ের শঙ্কা রয়েছে। একই সময় বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার (২৯ জুন) ভোরে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়া দফতরের দেয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, দুপুরে ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ -পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া দফতরের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ ও সক্রিয় মৌসুমিবায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্য কয়েকটি বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়ার আরও খবর

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:৩৬ এম


অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই শহীদ ছেলের অনুদানের টাকা দিয়ে সোয়া ৫ লাখ টাকার স্বর্ণালংকার কিনে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা মোহাম্মদ আব্দুল মতিনের (৫০) বিরুদ্ধে।

মোহাম্মদ আব্দুল মতিন বর্তমানে রাজধানীর মতিঝিলে একটি প্রতিষ্ঠানে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তার প্রথম স্ত্রী জান্নাত বেগম (৪৫) এবং উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশসন গ্রামের এই দম্পতির একমাত্র ছেলে ছিলেন শেখ শাহরিয়ার বিন মতিন। তাদের এক দশকের একটি মেয়ে সন্তানও রয়েছে।

অভিযোগ উঠেছে, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই আব্দুল মতিন দ্বিতীয় বিয়ে করেছেন। তবে তিনি এই অভিযোগটি অস্বীকার করেছেন এবং দাবি করেন, প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন।

জানা গেছে, আব্দুল মতিন ও মমতাজ বেগমের মধ্যে বিয়ের সম্পর্ক ২০০৪ সালের ৭ নভেম্বর থেকে শুরু হয়। দীর্ঘ ২২ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর স্বামীর দ্বিতীয় বিয়ের কারণে তাদের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে।

ছাত্রজনতার আন্দোলনে অংশগ্রহণের সময় ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে ঢাকার মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় গুলিবিদ্ধ হন শেখ শাহরিয়ার বিন মতিন। গুলি তার ডান চোখের পাশ দিয়ে ঢুকে মাথা ভেদ করে বেরিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ২০ জুলাই মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই শহীদ ছেলের ভাতার অনুদানের টাকা থেকে ৭ লাখ টাকার কাবিন ও সোয়া ৫ লাখ টাকার স্বর্ণালংকার দিয়ে গত ২৯ মে নদীর ধার থেকে দ্বিতীয় বিয়ে করেছেন আব্দুল মতিন।

এ ঘটনার খবর পেয়ে অভিমানে গত ২ জুন একমাত্র মেয়েকে নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন মমতাজ বেগম। তবে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে আত্মহত্যা থেকে রক্ষা করেন।

এ ঘটনা পরে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় তুলে দেয়। আব্দুল মতিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি জুলাই শহীদ ছেলে শাহরিয়ারের নাম ভাঙিয়ে নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছেন। স্থানীয়রা দাবি করছেন, অল্প সময়ের মধ্যে তিনি বেশ অর্থবিত্তের মালিক হয়ে গেছেন।

মমতাজ বেগম গণমাধ্যমকে বলেন, “সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই আমার অনুমতি ছাড়াই আব্দুল মতিন দ্বিতীয় বিয়ে করেছেন। আমার জানা মতে, বিয়েতে সোয়া ৫ লাখ টাকার স্বর্ণালংকার কেনার সামর্থ্য তার নেই। আমার শহীদ ছেলের রক্তের দাগ শুকানোর আগেই সরকারের দেওয়া অনুদানের টাকায় তিনি দ্বিতীয় বিয়ে করছেন।”

তিনি বলেন, “আমার ছেলের প্রথম মৃত্যুবার্ষিকীর পর থেকেই তিনি দ্বিতীয় বিয়ে করার জন্য আমাকে বিভিন্নভাবে চাপ দিচ্ছিলেন। তিনি বারবার বলেছিলেন, ‘আমার বংশ রক্ষার জন্য দ্বিতীয় বিয়ে করতে হবে।’”

মমতাজ বেগম আরও অভিযোগ করেন, আব্দুল মতিন জুলাই অভ্যুত্থানে শহীদ একমাত্র ছেলে শাহরিয়ারের মৃত্যুকে পুঁজি করে নানা প্রতারণা ও ধান্ধাবাজি শুরু করেন। নিষেধ করার পরও তিনি শুনতে চাননি। দুই বউয়ের ভরণপোষণের সামর্থ্য তার নেই। তিনি বলেন, “আমি ২২ বছর তার সঙ্গে কাটিয়েছি। তার আর্থিক অবস্থা ভালো নয়।”

তিনি অভিযোগ করেন যে, শহীদ পরিবারকে দেওয়ার সরকারি বরাদ্দের এককালীন ৩০ লাখ টাকা তিনি তার সই জালিয়াতি করে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু আমি সচেতন থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়। শুধু তা নয়, আমার শহীদ ছেলের নাম ভাঙিয়ে আব্দুল মতিন বিভিন্ন সময়ে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন। আমার এখন একটাই চাওয়া, মেয়েটাকে বড় করার আগে যেন আল্লাহ আমাকে নিয়ে না যায়। আমি এ ঘটনার সঠিক বিচার দাবি জানাচ্ছি।

অভিযোগ অস্বীকার করে শহীদ শাহরিয়ারের বাবা মোহাম্মদ আব্দুল মতিন বলেন, “আমার বংশ রক্ষার জন্য আমি দ্বিতীয় বিয়ে করেছি। বিশেষ করে আমার মায়ের অনুরোধে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। এছাড়া বিয়ে করার আগে প্রথম স্ত্রী আমাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়েছেন। কিন্তু তিনি এখন তা অস্বীকার করছেন।”

তিনি আরও বলেন, “আমি আলফা গ্রুপের মতিঝিল শাখায় সেলস ম্যানেজার হিসেবে কাজ করছি। বিয়ে করার মতো সামর্থ্য আমার আছে। ছেলের অনুদানের টাকা দিয়ে বিয়ে করতে হবে, বিষয়টি এমনও নয়। বিয়ে করার পর আমি প্রথম স্ত্রীকে আনতে পাঁচবার বাসায় গিয়েছি। মেয়ের সঙ্গেও দেখা করতে পারিনি। সবশেষ অন্য একজনের মাধ্যমে তাদের বাসায় প্রবেশ করি। কিন্তু আমাকে অসম্মান করে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। বিষয়টি এখন সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি।”

এ বিষয়ে জুলাই যোদ্ধা রুহুল আমিন রিপন গণমাধ্যমকে বলেন, “একজন জুলাই শহীদের বাবা হয়ে মতিন সাহেব যে কাজটি করেছেন তা মোটেও উচিত হয়নি। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর আয়াস বলেন, “জুলাই শহীদ শাহরিয়ার বিন মতিনের বাবার দ্বিতীয় বিয়ের বিষয়টি শুনেছি। তবে বিষয়টি মেনে নেওয়ার মতো না। ছেলেকে যদি সত্যিই তিনি ভালোবাসতেন, তাহলে তিনি এমন একটি কাজ করতেন না। তাদের একটি মেয়েও রয়েছে। তিনি চাইলেই মেয়েটাকে নিয়েই সংসার করে যেতে পারতেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%