ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেপ্তার


শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ফজলুল হক আমিনীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

এ বিষয়ে নিশ্চিত করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

আরও পড়ুন: আজ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়ারত কর্মসূচি অনুষ্ঠিত হবে

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, ‘রাত ১১টার দিকে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’ তিনি আরও বলেন, এ মামলায় এর আগে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিহত শামীমের বড় ভাই জলিল বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন।

মামলার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার আগে দেবহাটার কুলিয়া এলাকায় পল্লী চিকিৎসক সবুরের চেম্বারে চিকিৎসাধীন অবস্থায় শামীমের ওপর হামলা চালানো হয়। পরে তাকে মারধর করা হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে নেওয়া হলে সেখানেও তাকে মারধর করা হয়। একপর্যায়ে তার মৃত্যু ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজলুল হক আমিনী শামীমের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ফেসবুকে লাইভ করে লোকজন জড়ো হওয়ার আহ্বান জানান। এর আগে শামীমের একটি অডিও রেকর্ড এলাকায় ছড়িয়ে পড়লে এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুন: ‘আর ১০ মিনিট সময় পেলে আমার স্ত্রীও নামতে পারত’: আশিকুল ইসলাম

ফজলুল হক আমিনীর দাবি ছিল, শামীম বেশ কিছুদিন ধরে আল্লাহ, রাসুল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তবে শামীমের ছোট ভাই সাগর সানা দাবি করেন, পারিবারিক সমস্যার কারণে তার ভাই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। কখনো স্বাভাবিক, আবার কখনো অস্বাভাবিক আচরণ করতেন। তিনি চিকিৎসাধীনও ছিলেন। সাগর বলেন, শামীমের কোনো অপরাধ হয়ে থাকলে আইন অনুযায়ী তার বিচার হতে পারত।

সাগর সানা আরও জানান, তারা পাঁচ ভাই। শামীম ছিলেন চতুর্থ। তিনি মাদরাসা থেকে কামিল পাস করার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার দুই সন্তান রয়েছে।

নিহতের ভাইয়ের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে স্ত্রীর সঙ্গে শামীমের ঝগড়া হয়। ওই সময়ের কথোপকথন আশপাশের কেউ রেকর্ড করে ছড়িয়ে দেন। অডিওটি ছড়িয়ে পড়ার পর লোকজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ঝগড়ার পর শামীম বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে কুলিয়ার পল্লী চিকিৎসক সবুরের চেম্বারে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই প্রথমে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: লাইভে এসে অঝোরে কাঁদলেন মেধাবী সুমি, ন্যায়বিচার চান

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন নিহতের স্বজনরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালথা উপজেলা যুবদলের নতুন ৩৫ সদস্যের কমিটি, আহ্বায়ক হাসান আশরাফ ও সদস্য সচিব এনায়েত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:২০ এম


সালথা উপজেলা যুবদলের নতুন ৩৫ সদস্যের কমিটি, আহ্বায়ক হাসান আশরাফ ও সদস্য সচিব এনায়েত

ফরিদপুরের সালথা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে হাসান আশরাফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. কামরুল ইসলাম এবং সদস্যসচিব হিসেবে মো. এনামায়েত হোসেনকে মনোনীত করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কমিটিকে অনুমোদন দিয়েছেন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মিরান হোসাইন, মাহফুজুর রহমান খান, মো. সাইফুল ইসলাম রিজু, ফরিদ হোসাইন, সাফিকুল ইসলাম, কালাম, সাজিদ মাতুব্বর, খোকন মাতুব্বর, আনিসুর রহমান তাজুল, রাসেল শেখ, মতিয়ার রহমান, জনি পারভেজ এবং হাবিবুর রহমান হাবিব অন্তর্ভুক্ত রয়েছেন।

এছাড়া সদস্য হিসেবে মিজান খান, সাইফুল ইসলাম, নাজিমুদ্দিন খান লিমন, মাসুদ পারভেজ, মামুন হোসেন, ইমরান হোসেন, তারিকুর রহমান সম্রাট, জুয়েল লস্কর, রনি ফকির, মনোয়ার হোসেন, ছায়দার আলী, রিপন মাতুব্বর, কাওসার মাতুব্বর, শিমুল মিয়া, মো. আবের আলী, ইয়াসিন মোল্লা, নুরুল ইসলাম মাতুব্বর, রাজিব মোল্লা এবং শাজাহান শরীফ রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়ামালের নৈপুণ্যে বেতিসকে উড়িয়ে আরো শক্ত অবস্থানে বার্সা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:২০ এম


ইয়ামালের নৈপুণ্যে বেতিসকে উড়িয়ে আরো শক্ত অবস্থানে বার্সা

স্প্যানিশ লা লিগায় রিয়াল বেতিসকে ৫-২ গোলে পরাজিত করে বার্সেলোনা গোলের বন্যা বইয়ে দিয়েছে। সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে অনুষ্ঠিত শনিবারের ম্যাচে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে। তবে শেষ পর্যন্ত বার্সেলোনার আক্রমণভাগের ধার ও কার্যকারিতার কাছে পরাজিত হয় স্বাগতিকরা। এই জয়ের মাধ্যমে বার্সেলোনা লিগে টানা নবম জয় নিয়ে পূর্ণ ২৭ পয়েন্ট অর্জন করে শীর্ষস্থান আরও শক্তিশালী করেছে।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণে ওঠে। ১০ মিনিটে লামিনে ইয়ামালের গোলে বার্সেলোনা এগিয়ে যায়। জুল কুন্দের পাস থেকে বল পেয়ে ইয়ামাল দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে। তবে পিছিয়ে পড়েও দ্রুত ম্যাচে ফিরে আসে বেতিস। ২৭ মিনিটে ভ্যালেন্তিন গোমেজের গোলে সমতা ফেরায় স্বাগতিকরা।

প্রথমার্ধের শেষ দিকে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। ৪১ মিনিটে রদ্রির গোলে স্কোর ২-১ হয়। বিরতির আগে জিওভানি লো সেলসোর একটি গোল বাতিল হয়। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে বার্সেলোনা। ৫১ মিনিটে গ্যাব্রিয়েল জেসুস গোল করে ব্যবধান ৩-১ করেন। এই গোলে সহায়তা করেন লামিনে ইয়ামাল। কিন্তু বেতিসও হাল ছাড়েনি। দুই মিনিট পর, ৫৩ মিনিটে আবদেসসামাদ এজ্জালজুলির গোলে ব্যবধান আবারও কমে আসে ৩-২-এ।

এরপর ম্যাচের শেষ ভাগে বার্সেলোনা আবারও নিজেদের আক্রমণাত্মক শক্তির প্রমাণ দেয়। ৬২ মিনিটে এরিক গার্সিয়ার গোলে ব্যবধান দাঁড়ায় ৪-২। বেতিসের প্রতিরোধ তখন অনেকটাই ভেঙে পড়ে। ৮১ মিনিটে দানি ওলমো পঞ্চম গোলটি করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন।

ম্যাচে লামিনে ইয়ামাল ছিলেন বার্সেলোনার অন্যতম সেরা পারফর্মার। তিনি একটি গোলের পাশাপাশি একটি গোলে সহায়তা করেন। অন্যদিকে গ্যাব্রিয়েল জেসুস, রদ্রি, এরিক গার্সিয়া ও দানি ওলমোও গোলের তালিকায় নাম লেখান। বেতিসের হয়ে গোল করেন ভ্যালেন্তিন গোমেজ ও এজ্জালজুলি।

এই জয়ের ফলে মৌসুমের শুরুতে বার্সেলোনার শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন থাকল। নয় ম্যাচে নয় জয়—২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা এখন লিগে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করেছে। অন্যদিকে ম্যাচের আগে তৃতীয় স্থানে থাকা বেতিসের জন্য এই বড় হার শীর্ষস্থানীয় দলগুলোর সঙ্গে ব্যবধান কমানোর দৌড়ে বড় ধাক্কা হয়ে থাকল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাঁড়াতেই পারেনি বাংলাদেশ, জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:২১ এম


দাঁড়াতেই পারেনি বাংলাদেশ, জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হার

বাংলাদেশের বোলিং এবং ব্যাটিং উভয় ক্ষেত্রেই শুরুটা ছিল সন্তোষজনক। তবে, সেই ভালো শুরু ধরে রাখতে পারেনি টাইগাররা। ক্রেগ আরভিন ব্যাটিংয়ে এবং ব্র‍্যাড ইভান্স বোলিংয়ে টাইগারদের হাত থেকে ম্যাচটি ছিনিয়ে নেন। বাংলাদেশ ব্যাটিংয়ে মাত্র ১২৫ রানের ব্যবধানে সবগুলো উইকেট হারিয়ে ফেলে। ফলে, হার দিয়ে ত্রিদেশীয় সিরিজের সূচনা করল টাইগাররা।

আবুধাবিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৯৯ রানে পরাজিত করেছে জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেন আরভিন। বাংলাদেশ যখন জবাব দিতে নামে, তখন তারা ১৭২ রানে অলআউট হয়ে যায়। কোনো ব্যাটারই ফিফটি করতে পারেননি। দলের সর্বোচ্চ রান সংগ্রহ করেন তানজিদ হাসান তামিম, যিনি ৪৬ রান করেন।

টস হেরে বোলিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছিল অসাধারণ। নতুন বলে তাসকিন আহমেদ ছিলেন রীতিমতো অপ্রতিরোধ্য। পাওয়ার প্লেতে তিনি একাই ৩ উইকেট তুলে নেন। ধুঁকতে থাকা জিম্বাবুয়েকে টেনে তোলেন ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন। এই দুই অভিজ্ঞ ব্যাটার চতুর্থ উইকেটে ১৫০ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। দুজনেই ফিফটির দেখা পান, যার ফলে জিম্বাবুয়ে আড়াইশ' ছাড়ানো সংগ্রহ পেতে সক্ষম হয়।

ইনিংসের প্রথম ওভারটাই ছিল উইকেট-মেইডেন। ওভারের শেষ বলে দুর্দান্ত ইনসুইংয়ে ব্রায়ান বেনেটকে এলবিডব্লিউ করেন তাসকিন। আরেক ওপেনার বেন কারানকেও ফেরান তাসকিন। ইনিংসের পঞ্চম ওভারে তাসকিনের বলেও এলবিডব্লিউ হন তিনি। সাজঘরে ফেরার আগে ১১ বল থেকে ৬ রান করেছেন এই ওপেনার। তিনে নামা তাফাদজওয়া সিগাও তাসকিনের শিকার হন। দুই ওপেনারের বিদায়ে চাপ বাড়লেও ভালো শুরু করেছিলেন সিগা, কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। ৩ বাউন্ডারিতে ১৫ বলে করেছেন ১৬ রান।

দ্রুত ৩ উইকেট হারানোর পর ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন দেখেশুনে খেলতে শুরু করেন। তাদের এই জুটি সফল হয় এবং তারা মিলে চতুর্থ উইকেটে ১৫০ রান তোলেন। বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি ভেঙেছেন সাইফ হাসান। ৮১ রান করে ফিরে যান টেলর।

এরপর আরভিনও বেশিক্ষণ টিকতে পারেননি। সেঞ্চুরি হাতছাড়া করা এই ব্যাটারকে ফেরান শরিফুল। তার ব্যাট থেকে এসেছে ৯৩ রান। এরপর সিকান্দার রাজা এবং ব্র‍্যাড ইভান্স দ্রুত ফিরে গেলে আবারও বাংলাদেশ চাপ সৃষ্টি করে। তবে শেষদিকে দারুণ ব্যাটিং করেন ওয়েলিংটন মাসাকাদজা ও নিউম্যান নিয়ামহুরি। দুজনে সমান ২১ রান করে অপরাজিত থাকেন। এতে জিম্বাবুয়ে আড়াইশ' ছাড়ানো সংগ্রহ পায়।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ, আর শরিফুল এবং সাইফ হাসান দুটো করে উইকেট পান।

রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল ভালো। শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন তানজিদ হাসান তামিম। তবে আরেক ওপেনার সৌম্য সরকার ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে পারছিলেন না। শুরুতেই সাজঘরে ফেরেন তিনি। দলের ৪৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানির বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৭ বলে ৯ রান করেন সৌম্য।

ওপেনিং জুটির পর বাংলাদেশ আর তেমন সুবিধা করতে পারেনি। ইনিংসের দশম ওভারের শেষ বলে কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন তানজিদ। ৩৮ বলে ৪৬ রান করে ফিরে যান তিনি।

আরেক ওপেনার বেন কারানকেও ফেরান তাসকিন। ইনিংসের পঞ্চম ওভারে তাসকিনের বলে লেগ বিফোর হন তিনি। সাজঘরে ফেরার আগে ১১ বল থেকে ৬ রান করেছেন এই ওপেনার। তিনে নামা তাফাদজওয়া সিগাও তাসকিনের শিকার হন। দুই ওপেনারের বিদায়ে চাপ বাড়লেও ভালো শুরু করেছিলেন সিগা। তবে ইনিংস লম্বা করতে পারেননি। ৩ বাউন্ডারিতে ১৫ বলে করেছেন ১৬ রান।

তানজিদ ফেরার মাত্র ৩ বলের ব্যবধানে আউট হন নাজমুল হোসেন শান্ত। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্রাড ইভান্স। ৬৮ রানে ৩ উইকেট হারানোর পর ২৯ রানের জুটি গড়েন তাওহীদ হৃদয় এবং সাইফ হাসান। দলীয় ৯৭ রানে সিকান্দার রাজার বলে এলবিডব্লিউ হন হৃদয়। শুরুতে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হন রাজা। ২১ বলে ১৩ রান করে আউট হন হৃদয়।

হৃদয় আউট হওয়ার পর বাংলাদেশের ব্যাটিং ধ্বস শুরু হয়। মাত্র ৩২ রানের ব্যবধানে পরের ৪ উইকেট হারায় টাইগাররা। শুরুটা মোসাদ্দেক হোসেনের এলবিডব্লিউ দিয়ে। মাসাকাদজার বল হালকা ছোঁয়ায় লেগ সাইডে ঠেলতে গিয়ে লাইন মিস করেন। বল গিয়ে লাগে মোসাদ্দেকের প্যাডে। আম্পায়ার সরাসরি আউটের ইশারা করেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি মোসাদ্দেক।

মোসাদ্দেকের বিদায়ের পর ফেরেন উইকেটে খানিকটা থিতু হওয়া সাইফ হাসানও। মাসাকাদজার বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন সাইফ। দলের বিপদে ভরসা হতে পারেননি নুরুল হাসান সোহানও। ইভান্সের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেন বাউন্ডারিতে। শরিফুল ইসলামও ৪ বল খেলে রানের খাতা খুলতে পারেননি।

১২৯ রানে ৮ উইকেট হারানোর পর তাসকিন আহমেদকে নিয়ে নবম উইকেটে ৩২ রানের জুটি গড়েন রিশাদ হোসেন। তবে সেই জুটি কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ৩৩ বলে ২৩ রান করেন রিশাদ হোসেন। ১৬ রান করে অপরাজিত ছিলেন তাসকিন।

জিম্বাবুয়ের হয়ে ৪ উইকেট নিয়েছেন ইভান্স। সিকান্দার রাজা এবং মাসাকাদজা দুটো করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে- ২৭১/৮ (বেনেট ০, কারান ৬, সিগা ১৬, টেইলর ৮১, আরভিন ৯৩, রাজা ৪, মাধেভেরে ১৭, ইভান্স ৫, নিয়ামহুরি ২১*, মাসাকাদজা ২১*; তাসকিন ৩/৪৪, শরিফুল ২/৪৭, সাইফ ২/১৭)

বাংলাদেশ- ১৭২/১০ (তানজিদ ৪৬, সৌম্য ৯, শান্ত ৪, সাইফ ২৬, হৃদয় ১৩, মোসাদ্দেক ১১, সোহান ৫, রিশাদ ২৩, শরিফুল ০, তাসকিন ১৬*, মুস্তাফিজ ৬; ইভান্স ৪/৪৫, রাজা ২/২৮, মাসাকাদজা ২/১৮)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ার্নের গোলবন্যায় ৬-১ গোলে ভাসল লাইপজিগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:২২ এম


বায়ার্নের গোলবন্যায় ৬-১ গোলে ভাসল লাইপজিগ

দুই ম্যাচে জয়হীন থাকার পর বায়ার্ন মিউনিখ আবার জয়ের ধারায় ফিরে এসেছে। জার্মান বুন্দেসলিগার ষষ্ঠ ম্যাচে তারা আরবি লাইপজিগকে ৬-১ গোলে পরাজিত করেছে। আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই একতরফা আধিপত্য বজায় রেখে বড় জয় নিশ্চিত করে বায়ার্ন।

ম্যাচের ১২ মিনিটে লুইস দিয়াজ বায়ার্নকে এগিয়ে দেন। জশুয়া কিমিখের বাড়ানো বল ধরে দুর্দান্ত ফিনিশিংয়ে জাল খুঁজে পান কলম্বিয়ান ফরোয়ার্ড। ১৪ মিনিট পর আলেক্সান্দার পাভলোভিচ ব্যবধান দ্বিগুণ করেন। দিয়াজের সহায়তায় বাঁ পায়ের শটে গোলটি করেন তিনি।

৩৪ মিনিটে বায়ার্নের তৃতীয় গোলটি আসে মাইকেল ওলিসের পা থেকে। ফলে বিরতিতে ৩-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে লাইপজিগের আক্রমণ কার্যত বায়ার্নের রক্ষণে কোনো বড় হুমকি তৈরি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বায়ার্ন আবার গোলের উৎসব শুরু করে। ৪৭ মিনিটে দিয়াজ নিজের দ্বিতীয় গোলটি করেন। এরপর ৫২ মিনিটে হ্যারি কেইন গোল করে ব্যবধান ৫-০ করেন। দ্রুত আক্রমণের মাধ্যমে নাথানিয়েল ব্রাউনের সহায়তায় কাছ থেকে বল জালে পাঠান ইংলিশ অধিনায়ক।

শেষের দিকে বায়ার্ন আরও একবার জাল খুঁজে পায়। তবে লাইপজিগ গোলের ব্যবধান কমানোর সুযোগও পায়। যোগ করা সময়ের প্রথম মিনিটে আন্দ্রিয়া মাক্সিমোভিচ তাদের সান্ত্বনার গোলটি করেন। শেষ পর্যন্ত ৬-১ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।

এই জয়ের ফলে ছয় ম্যাচে বায়ার্নের পয়েন্ট দাঁড়িয়েছে ১৪। অন্যদিকে বড় পরাজয়ে লাইপজিগের অবস্থান আরও চাপে পড়েছে। বায়ার্নের আক্রমণভাগের সামনে পুরো ম্যাচে লাইপজিগের রক্ষণ কার্যত অসহায় ছিল। লুইস দিয়াজের জোড়া গোল এবং হ্যারি কেইনের গোলের পাশাপাশি পাভলোভিচ ও ওলিসের গোলেও বড় জয়ের ভিত্তি তৈরি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%