ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক


মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক

মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্যের কাজাং এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮৭ জন বাংলাদেশি সহ মোট ১১২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (নিয়ন্ত্রণ) উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদিন এই তথ্য নিশ্চিত করেছেন।

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে কাজাং এলাকার বিভিন্ন স্থানে ‘অপস বেলাঞ্জা’, ‘অপস মিনিয়াক’, ‘অপস মাহির’ ও ‘অপস সেলেরা’ নামে চারটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। ইমিগ্রেশন বিভাগের ২০ জন কর্মকর্তার একটি আভিযানিক দল এতে অংশ নেয়।

আরও পড়ুন: মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে দুই যাত্রী নিহত, চালক আহত

অভিযান চলাকালে মোট ১১৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১২ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৯৮ জন পুরুষ ও ১৪ জন নারী রয়েছেন। তাঁদের বয়স ১৪ থেকে ৫২ বছরের মধ্যে।

মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৮৭ জন বাংলাদেশি, ১৩ জন ইন্দোনেশীয়, পাঁচজন মিয়ানমারের এবং সাতজন পাকিস্তানি নাগরিক।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে ইমিগ্রেশন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(১)(সি) ধারা অনুযায়ী বৈধ পাস না থাকা, ১৫(১)(সি) ধারা অনুযায়ী পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: এনসিপি সরকার গঠন করলে কে কোন মন্ত্রণালয় পাবেন, জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে সিরাত কনফারেন্স ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর জীবন-কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ প্রতিনিধি

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


সন্দ্বীপে সিরাত কনফারেন্স ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর জীবন-কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের সন্দ্বীপে নবী করিম হযরত মুহাম্মদ -এর পবিত্র সিরাত কনফারেন্স এবং কায়েদে মিল্লাত, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার রহমতপুর ইউনিয়নের আদমখাঁ পাড়ায় আসহাবে সুফ্ফা তাহফিজুল কোরআন মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ আয়োজনটি ছিল। আসহাবে সুফ্ফা তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মীর ইদ্রিস নদভী, মুফতি মাহমুদুল হাসান গুনবী হাফি., মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ফতেপুরী, মুফতি ওসমান সাদেক, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা কামরুল ইসলাম, মুফতি জোনায়েদ আহমদ এবং মাওলানা আসাদ উল্লাহসহ বেশ কিছু গুণী ব্যক্তি।

আলোচনা সভায় আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর দ্বীনি শিক্ষা, হাদিসের খেদমত, দাওয়াতি কর্মকাণ্ড ও ইসলামের জন্য তাঁর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসাথে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসহাবে সুফ্ফা তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা দিদারুল আলম।

আয়োজকরা জানিয়েছেন, নবী করিম ﷺ-এর আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং দ্বীনি শিক্ষা ও মূল্যবোধের প্রতি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপবন এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া উপজেলা প্রতিনিধি

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


উপবন এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে বরমচালের যাত্রীর মৃত্যু

সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেসে হঠাৎ অসুস্থ হয়ে মো. জসিম উদ্দিন নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে চলন্ত ট্রেনের একটি বগিতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট থেকে ঢাকার উদ্দেশে উপবন এক্সপ্রেসে যাত্রা করছিলেন জসিম উদ্দিন। পথিমধ্যে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় সহযাত্রীরা তাকে ঘিরে ধরে সহযোগিতা ও সেবা-শুশ্রূষার চেষ্টা করেন। তবে কিছুক্ষণের মধ্যেই ট্রেনের ভেতর তার মৃত্যু হয়।
সহযাত্রীদের বরাতে জানা যায়, জসিম উদ্দিন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। তার সঙ্গে থাকা ব্যাগে বিভিন্ন ধরনের ওষুধও পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, তিনি আগে থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়। পরে কমলাপুর রেলওয়ে থানার কর্মকর্তারা মরদেহটি হেফাজতে নেন। বর্তমানে মরদেহটি কমলাপুরে রয়েছে বলে জানা গেছে।
নিহত জসিম উদ্দিনের পিতা মৃত মুসলিম উল্লাহ এবং মাতা মৃত পাখি বেগম। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মহলাল-রফিনগর গ্রামে।
চলন্ত ট্রেনে হঠাৎ এক যাত্রীর এমন মৃত্যুতে সহযাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করবে ইরান ও ইরাক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


মধ্যপ্রাচ্যে বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করবে ইরান ও ইরাক

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক বিভক্ত করার ‘শত্রুদের’ প্রচেষ্টা ইরান ও ইরাকের সম্পর্ককে আরও গভীর করবে, এই মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

ইরাকের কারবালা শহরে আরবাইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের পার্লামেন্ট স্পিকার এই কথা বলেন, যা জানিয়েছে মিডেল ইস্ট আই।

গালিবাফ উল্লেখ করেছেন, ইতিহাস, ভৌগোলিক অবস্থান ও অভিন্ন ধর্মীয় বিশ্বাস ইরান ও ইরাককে একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত করেছে। তিনি এই কথা বলেন, দুই দেশই তাদের ভাগ্য অন্যের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং পশ্চিমা দেশগুলোকে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেবে না।

এছাড়াও, তিনি ইরান ও ইরাকের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

গালিবাফের মতে, জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক স্বাধীনতা শক্তিশালী করা এবং অঞ্চলে বাইরের শক্তির প্রভাব কমাতে দুই দেশের যৌথ প্রকল্প গ্রহণ করা উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের সন্দেহে রুশ বিমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের সন্দেহে রুশ বিমান

ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার সন্ধ্যা বেলা জানায়, একটি রুশ বিমান বৃহস্পতিবার দিনের শুরুতে দেশটির আকাশসীমা লঙ্ঘন করার কথা সন্দেহ করা হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে উল্লেখ করেন, ‘আকাশসীমা লঙ্ঘনের সমস্ত সন্দেহকে গুরুত্বের সঙ্গে দেখা হয়। এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে।’ হেলসিঙ্কি থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

রাশিয়ার সঙ্গে ১ হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত সংযুক্ত ফিনল্যান্ডে এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটতে দেখা গেছে।

ফিনল্যান্ডের সন্দেহ রয়েছে, মে ও জুন মাসে দুটি রুশ সামরিক বিমান দেশটির আকাশসীমায় প্রবেশ করেছিল। সেই সময় ফিনল্যান্ড রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছিল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ক্রেমলিন ইউক্রেনে সেনা পাঠানোর পরে ফিনল্যান্ড সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

ইউক্রেন যুদ্ধের কারণে ফিনল্যান্ড কয়েক দশকের সামরিক জোটনিরপেক্ষতার নীতি পরিত্যাগ করে এবং ২০২৩ সালের এপ্রিলে দেশটি ন্যাটো জোটে যোগ দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%