প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের সন্দ্বীপে নবী করিম হযরত মুহাম্মদ -এর পবিত্র সিরাত কনফারেন্স এবং কায়েদে মিল্লাত, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার রহমতপুর ইউনিয়নের আদমখাঁ পাড়ায় আসহাবে সুফ্ফা তাহফিজুল কোরআন মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ আয়োজনটি ছিল। আসহাবে সুফ্ফা তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মীর ইদ্রিস নদভী, মুফতি মাহমুদুল হাসান গুনবী হাফি., মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ফতেপুরী, মুফতি ওসমান সাদেক, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা কামরুল ইসলাম, মুফতি জোনায়েদ আহমদ এবং মাওলানা আসাদ উল্লাহসহ বেশ কিছু গুণী ব্যক্তি।
আলোচনা সভায় আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর দ্বীনি শিক্ষা, হাদিসের খেদমত, দাওয়াতি কর্মকাণ্ড ও ইসলামের জন্য তাঁর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসাথে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসহাবে সুফ্ফা তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা দিদারুল আলম।
আয়োজকরা জানিয়েছেন, নবী করিম ﷺ-এর আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং দ্বীনি শিক্ষা ও মূল্যবোধের প্রতি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন