ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

শ্রীমঙ্গলে বাসার বারান্দা থেকে বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার


শ্রীমঙ্গলে বাসার বারান্দা থেকে বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে একটি বাসার বারান্দা থেকে বিষাক্ত শঙ্খিনী (শাঁখামুটি) সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে, শ্রীমঙ্গল হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কাওসার মিয়ার বাসার বারান্দায় সাপটি পরিবারের সদস্যদের নজরে আসে। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে সাপটির উপস্থিতি নিশ্চিত করা হয়।

সাপটি দেখে বাসার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এরপর কাওসার মিয়া বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি দেখতে পান। তাঁরা সাপটিকে শঙ্খিনী (শাঁখামুটি) হিসেবে শনাক্ত করেন।

পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার মানোন্নয়নে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা জরুরি: উপাচার্য ড. রইছ উদ্দীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


শিক্ষার মানোন্নয়নে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা জরুরি: উপাচার্য ড. রইছ উদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. রইছ উদ্দীন মন্তব্য করেছেন যে, শিক্ষার মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বৃহস্পতিবার রাতে সিলেট সার্কিট হাউজে বর্ণির ছাহেবজাদা মাওলানা মো. আব্দুল আলীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই কথা বলেন।

এর আগে, বর্ণির ছাহেবজাদা মাওলানা মো. আব্দুল আলীম ভিসি এবং তার সফরসঙ্গীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইআবির ঢাকার প্রো-ভিসি অধ্যাপক ড. শহীদুল আলম এবং ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুষ্টিয়ার ট্রেজারার ড. ইদ্রিস আলী। তাদেরকে স্বাগত জানান হবিবপুর ও কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হাকীম, চান্দগ্রাম এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মস্তাক আহমেদ চৌধুরী এবং ইসলাহুল বানাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রহমত আলী হেলালী।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “সিলেটে এসে এমন আন্তরিক অভ্যর্থনা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও অভিভূত।” তিনি অভ্যর্থনা জানানো সকলকে ধন্যবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুরে মাদরাসা শিক্ষকের ৩৮ বছরের কর্মজীবনের অবসান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


সৈয়দপুরে মাদরাসা শিক্ষকের ৩৮ বছরের কর্মজীবনের অবসান

নীলফামারীর সৈয়দপুর সোনাখুলী মুন্সিপাড়া কামিল (এম.এ) মাদরাসার সহকারী শিক্ষক মো. জুলফিকার রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিদায় সংবর্ধনার আয়োজন ২৭ সেপ্টেম্বর মাদরাসা ক্যাম্পাসে করা হয়। দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবন শেষে তিনি অবসর জীবনে প্রবেশ করায় সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী সরকার মন্তব্য করেন, "কিছু বিদায় সত্যিই মেনে নেওয়া কঠিন। বিশেষ করে দীর্ঘদিন একই কর্মস্থলে কাজ করা একজন সহকর্মী যখন অবসরে যান, তখন কর্মজীবনের নানা স্মৃতি মনে পড়ে।" তিনি আরও বলেন, জুলফিকার রহমানের আন্তরিকতা, দায়িত্ববোধ, সহকর্মীদের প্রতি সহযোগিতার মনোভাব এবং শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ আমাদের কাছে সবসময় অনুকরণীয় হয়ে থাকবে।

তিনি উল্লেখ করেন, "দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবনে জুলফিকার রহমান নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের ব্যস্ততা শেষ হলেও তাঁর সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ও স্মৃতিগুলো সহকর্মীদের মাঝে অম্লান থাকবে। তাঁর শ্রম, নিষ্ঠা ও অবদান মাদরাসার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকবে।"

বিদায় সংবর্ধনায় মাদরাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, গভর্ণিং বডির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা মো. জুলফিকার রহমানের অবসরজীবনে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ জন আটক

হবিগঞ্জের মাধবপুরে এসআরবি অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগানের চায়ের কুঁড়ি চত্বরের সামনে থেকে তাদের আটক করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ওই এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে এসআরবি’র দল ঘটনাস্থলে পৌঁছালে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন।

এ সময় হবিগঞ্জের বাহুবল থানার রশিদপুর এলাকার বাসিন্দা পাকলু কলের ছেলে রাজু কল (৩২), একই এলাকার লক্ষন কর্মকারের ছেলে লিটন কর্মকার (৩৫) ও মন্টু তাতীর ছেলে হৃদয় তাঁতী (২৫)কে আটক করা হয়। আটককৃতদের কাছে ৫০ কেজি ভারতীয় গাজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান, এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে আসামীদের কোটে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে ডাল ও তেলবীজ ফসলের আধুনিক উৎপাদন নিয়ে কৃষক প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


শ্রীমঙ্গলে ডাল ও তেলবীজ ফসলের আধুনিক উৎপাদন নিয়ে কৃষক প্রশিক্ষণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাল ও তেলবীজ ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি নিয়ে একদিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণের আয়োজন করা হয় সোমবার, শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে।

শ্রীমঙ্গলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থ বছরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সী এসিসটেন্স প্রজেক্ট (ঋজঊঅচ)-এর আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের মূল বিষয় ছিল ডাল ও তেলবীজ ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি।

এই প্রশিক্ষণে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সময় ডাল ও তেলবীজ জাতীয় ফসলের আধুনিক উৎপাদন পদ্ধতি, উন্নত চাষাবাদ কৌশল এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণের রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর। তারা কৃষকদের ডাল ও তেলবীজ ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ প্রশিক্ষণে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং ফসল উৎপাদনে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি, ডাল ও তেলবীজ ফসলের চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের উৎপাদন ও আয় বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করা হয়।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে কৃষক-কৃষাণীরা আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং আধুনিক পদ্ধতিতে ডাল ও তেলবীজ ফসল চাষের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিস জানায়, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তোলা এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%