বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং
০৬:২৭ পি.এম
হাওরের সুনামগঞ্জে চলতি মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত হিসেবে চিহ্নিত। টানা বৃষ্টিপাতের কারণে জেলা এলাকার সুরমা, কুশিয়ারা, বৌলাইসহ ছোট-বড় সকল নদ-নদীর পানির স্তর বাড়তে শুরু করেছে।
উজানের ঢল এবং বৃষ্টিপাতের ফলে সুরমা নদীর পানি শহরের নবীনগর পয়েন্টে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল পর্যন্ত ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলের কারণে তাহিরপুরের আনোয়ারপুর সড়ক ডুবে যাওয়ায় জেলা শহরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি উজানে ভারি এবং অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় নদীর পানি বৃদ্ধি পেয়ে মৌসুমী বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা মোকাবেলার জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে এবং সকল ধরনের প্রস্তুতির কথা জানানো হচ্ছে। জেলা প্রশামক মোহাম্মদ মিনহাজুর রহমান জানিয়েছেন, জেলায় ১৩১১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। উদ্ধার কাজ পরিচালনার জন্য ৪৯২টি শতাধিক নৌযান ও সহ্রাধিক স্বেচ্ছাসেবক এবং ১০৫৬টি মেডিকেল টিম প্রস্তুত রাখার কথাও জানিয়েছেন জেলা প্রশাসক। জিয়ার চাল, শুকনো খাবার সংরক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট নির্বাহী অফিসার, পিআইওগণ এবং ডিআরআরওকরদের দুর্যোগের বিষয়ে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণকে দুর্যোগ মোকাবেলার জন্য সতর্ক করার উদ্দেশ্যে মাইকিং, মসজিদ ও মন্দিরে প্রচারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সকল উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপমানজনক বক্তব্যের জবাবে তেহরান একই ধরনের ভাষা ব্যবহার করবে না।
তিনি সরকারি কর্মকর্তাদের ট্রাম্পকে একইভাবে কটূক্তি করে জবাব দেওয়ার আহ্বান জানানো সমালোচকদের প্রত্যাখ্যান করেন। এমন খবর জানায় আলজাজিরা।
পেজেশকিয়ান ইরানের একটি স্কুলে যুক্তরাষ্ট্রের হামলায় শতাধিক শিশু নিহত হওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘যার হাত শিশুদের রক্তে রঞ্জিত, তার কাছ থেকে আমরা এমন রাজনীতি শিখব না।’
তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি অপমান ছাড়া কথা বলতে বা নিজের চিন্তা প্রকাশ করতে পারেন না, তার বক্তব্য ও চিন্তাধারাই অপমানজনক। আমরা আমাদের অধিকার দৃঢ়ভাবে রক্ষা করব।’
এদিকে, তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতিকে ‘শেষ’ বলে ঘোষণা করেন।
তিনি ইরানের নেতাদের ‘মিথ্যাবাদী’, ‘জঘন্য এবং হিংস্র’, ‘সহিংস ও অসুস্থ মানসিকতার মানুষ’ বলে আখ্যায়িত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকা ৫৭ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর অংশ হিসেবে, বৃহস্পতিবার (৯ জুলাই) তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন—৩৩তম বিসিএস ব্যাচের মিশু বিশ্বাস, জুয়েল চাকমা এবং ৩৬তম বিসিএস ব্যাচের মাহমুদুল হাসান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক আছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে ৫৭ জনের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে আজ তিনজনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকিদেরও পর্যায়ক্রমে বরখাস্ত করা হবে।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, বরখাস্তের তালিকায় থাকা অন্য কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক ডিআইজি নূরে আলম মিনা, সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, ডিআইজি এ কে এম এহসানউল্লাহ, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার এবং ডিআইজি টুটুল চক্রবর্তী।
তালিকায় আরও আছেন—সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান, রিফাত রহমান শামীম, সুদীপ কুমার চক্রবর্তী, সঞ্জিত কুমার রায়, সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, মো. ইকবাল হোসাইন, মো. নাজমুল ইসলাম, মানস কুমার পোদ্দার, কাজী মনিরুজ্জামান, মো. শাহ নূর আলম পাটওয়ারী ও এটিইউর সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন।
এ ছাড়া পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে তালিকায় রয়েছেন—মো. আলী আশরাফ ভূঞা, জেসমিন কেকা, মো. আবু মারুফ হোসেন, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মো. রহমত উল্লাহ চৌধুরী, মো. তারেক বিন রশিদ, মো. আসাদুজ্জামান, আরিফুর রহমান মন্ডল, মোহাম্মদ জায়েদুল আলম, মো. শাহজাহান, গোলাম মোস্তফা রাসেল, হাসান আরাফাত, রাজীব দাস, হাসানুজ্জামান মোল্যা, মো. হাফিজ আল ফারুক, রুবাইয়াত জামান, এস এম জাহাঙ্গীর হাছান, রাজন কুমার দাস, মো. মাসুদুর রহমান মনির, মোৎ. রাশেদুল ইসলাম, তোহিদুল ইসলাম, মো. রওশানুল হক সৈকত ও এস এম শামীম।
সহকারী পুলিশ সুপার ও সহকারী কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে বরখাস্তের তালিকায় আছেন—মো. হাবিবুল্লাহ দালাল, মো. আরিফুজ্জামান, মো. আল ইমরান হোসেন, মোহাম্মদ ইমরুল, শাহ আলম মো. আখতারুজ্জামান ইসলাম, ইফতেখারুল ইসলাম, পলাশ রঞ্জন দে, মফিজুর রহমান পলাশ, মো. গোলাম রুহানী ও নাহিদ ফেরদৌস। তাঁদের মধ্যে কয়েকজন বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া শহরে দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের তথ্য অনুসারে, ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় যখন তিনি খাবার ডেলিভারি দিচ্ছিলেন, তখনই দুর্বৃত্তদের গুলিতে তার প্রাণ হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গুলিবিদ্ধ হন মাহফুজুল হক। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহফুজুল হক ছিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ফুড ডেলিভারি সার্ভিস ‘ডোরড্যাশ’র একজন কর্মী। তিনি বাড়িতে বাড়িতে অনলাইন গ্রাহকদের খাবার পৌঁছে দেওয়ার মাধ্যমে কাজ করছিলেন।
ঘটনার স্থান থেকে তার গাড়ি, ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের ব্যবহৃত দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে, পুলিশ ধারণা করছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এই ঘটনার সঙ্গে জড়িত তিনজন মুখোশধারীকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের শিশু ইরা হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ডের রায় আজ আদালত ঘোষণা করেছেন। একই সঙ্গে তাকে আড়াই লাখ টাকার অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এই আলোচিত হত্যা মামলার রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।
এই হত্যাকাণ্ডের চার মাস পর আজ রায় প্রদান করা হলো। দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে মৃত্যুদণ্ডের সাজা দেন।
গত ১ মার্চ সকালে চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী বাবু শেখ শিশু ইরা মনিকে তার বাড়ি থেকে বাইরে নিয়ে যান। পরে সীতাকুণ্ডের ইকো পার্ক এলাকার পাহাড়ে গিয়ে ইরাকে ধর্ষণের চেষ্টা করার পর ধারালো ছুরি দিয়ে তার গলা কাটার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় শ্রমিকরা শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ ইরার মৃত্যু হয়।
সেদিনই সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে বাবু শেখকে পুলিশ গ্রেফতার করে। ১১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগ গঠনের পর মাত্র ১০ কার্যদিবসের মধ্যে এই মামলার রায় দেওয়া হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ