ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে ডেলিভারি দিতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি


যুক্তরাষ্ট্রে ডেলিভারি দিতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া শহরে দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের তথ্য অনুসারে, ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় যখন তিনি খাবার ডেলিভারি দিচ্ছিলেন, তখনই দুর্বৃত্তদের গুলিতে তার প্রাণ হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গুলিবিদ্ধ হন মাহফুজুল হক। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহফুজুল হক ছিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ফুড ডেলিভারি সার্ভিস ‘ডোরড্যাশ’র একজন কর্মী। তিনি বাড়িতে বাড়িতে অনলাইন গ্রাহকদের খাবার পৌঁছে দেওয়ার মাধ্যমে কাজ করছিলেন।

ঘটনার স্থান থেকে তার গাড়ি, ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের ব্যবহৃত দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে, পুলিশ ধারণা করছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এই ঘটনার সঙ্গে জড়িত তিনজন মুখোশধারীকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে শিশু ইরা হত্যাকাণ্ডে আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


চট্টগ্রামে শিশু ইরা হত্যাকাণ্ডে আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডের শিশু ইরা হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ডের রায় আজ আদালত ঘোষণা করেছেন। একই সঙ্গে তাকে আড়াই লাখ টাকার অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এই আলোচিত হত্যা মামলার রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।

এই হত্যাকাণ্ডের চার মাস পর আজ রায় প্রদান করা হলো। দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে মৃত্যুদণ্ডের সাজা দেন।

গত ১ মার্চ সকালে চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী বাবু শেখ শিশু ইরা মনিকে তার বাড়ি থেকে বাইরে নিয়ে যান। পরে সীতাকুণ্ডের ইকো পার্ক এলাকার পাহাড়ে গিয়ে ইরাকে ধর্ষণের চেষ্টা করার পর ধারালো ছুরি দিয়ে তার গলা কাটার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় শ্রমিকরা শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ ইরার মৃত্যু হয়।

সেদিনই সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে বাবু শেখকে পুলিশ গ্রেফতার করে। ১১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগ গঠনের পর মাত্র ১০ কার্যদিবসের মধ্যে এই মামলার রায় দেওয়া হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


ফরিদপুরে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মহাসড়কের কাছ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাছে দক্ষিণকান্দী গ্রামে এই মরদেহটি উদ্ধার হয়।

স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখেন। এরপর তারা বিষয়টি নগরকান্দা থানায় জানান এবং পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘মরদেহের পরিচয় নিশ্চিত করার জন্য সিআইডির ফরেনসিক টিম কাজ করছে। পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে অংশীদারদের সঙ্গে বার্ষিক পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী বরগুনা প্রতিনিধি

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


আমতলীতে অংশীদারদের সঙ্গে বার্ষিক পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

বরগুনার আমতলী উপজেলায় অংশীদারদের অংশগ্রহণে এরিয়া প্রোগ্রামের বার্ষিক পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় অংশগ্রহণ করেন স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, শিক্ষক, ধর্মীয় নেতা, যুব প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা সকলেই এলাকার সার্বিক উন্নয়ন, শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার উন্নয়ন ও কমিউনিটি অংশগ্রহণকে আরও শক্তিশালী করার বিষয়ে মতামত তুলে ধরেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় আমতলী উপজেলার সোনালী কমিউনিটি সেন্টারে আমতলী এরিয়া প্রোগ্রাম (এপি), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আমতলী এরিয়া প্রোগ্রামের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস। কর্মশালা সঞ্চালনা করেন এনএসএস-এর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন স্পেশালিস্ট আখতারুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিকুল আলম। তিনি উল্লেখ করেন, সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। বিশেষ করে শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনএসএস-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির চাইল্ড প্রোটেকশন ও এপি স্পন্সরশিপ অফিসার চার্চিল দাস, এনএসএস-এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার, এনএসএস-এর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আবু জিহাদ, ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র প্রোগ্রাম অফিসার অতিদাস ও প্রতিভা মণ্ডল, এনএসএস-এর ফিল্ড অপারেশন অফিসার মো. জহিরুল ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যাকলিন টুম্পা মণ্ডল, খোকন দাস, রাধা রানী এবং তানিয়া আক্তার।

এছাড়াও, কর্মশালায় তারুণ্যের আলো যুব ফোরামের সভাপতি মুক্তারানী, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, উপকারভোগী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় গত এক বছরে এরিয়া প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, সাফল্য, চ্যালেঞ্জ ও অর্জন পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আগামী বছরের কর্মপরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়। আলোচনায় শিশু সুরক্ষা, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন, জীবিকা উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, নারী-যুব উন্নয়ন এবং কমিউনিটির সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ, সরকারি দপ্তর ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ এবং জবাবদিহিমূলক পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

এ ধরনের অংশগ্রহণমূলক কর্মশালার মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে আরও বাস্তবসম্মত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা আগামী বছরের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা: ডিএনসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, বর্জ্য থেকে ২০২৮ সালের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

এই প্রসঙ্গে তিনি বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর মিরপুরের মধ্য পীরেবাগে পানির পাম্প স্থাপনের স্থান পরিদর্শন করতে গিয়ে এ কথা জানান।

শফিকুল ইসলাম খান বলেন, সিটি করপোরেশন ২০২৮ সালের নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই বর্জ্য থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে।

এ সময় তিনি বলেন, এখানে পানির পাম্প নির্মাণের কাজ এক সপ্তাহের মধ্যেবিখে শুরু হবে। ফলে এই এলাকার পানি সংকট অনেকটাই সমাধান হবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণের বিষয়ে শফিকুল ইসলাম খান আরো দাবি করেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর মশার উপদ্রব অনেকাংশে কমে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%