ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

বিয়ের দেড় বছরের মাথায় মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উজ্জলের


বিয়ের দেড় বছরের মাথায় মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উজ্জলের

বিয়ের দেড় বছর পর কর্মস্থল মালয়েশিয়ায় ফিরে গিয়েছিলেন ফরিদপুরের সালথা উপজেলার উজ্জল সিকদার (২৭)। কিন্তু সেখানে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার পেরাক জেলার আই টাওয়ার রাজায়তান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত উজ্জল সিকদার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের কালাম সিকদারের বড় ছেলে। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহতের আত্মীয় আরমান শেখ জানান, উজ্জল ও তিনি একই কোম্পানিতে মালয়েশিয়ায় কাজ করতেন। প্রায় দেড় বছর আগে ছুটিতে দেশে এসে উজ্জল বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন বাড়িতে থাকার পর আবার তিনি মালয়েশিয়ায় কর্মস্থলে ফিরে যান। শুক্রবার মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজায়তান এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। বাংলাদেশ সময় তখন সন্ধ্যা আনুমানিক ৬টা ছিল।

আরও পড়ুন: বাংলাদেশ সোসাইটির নির্বাচনে রাব্বী সৈয়দের ১০ দফা ইশতেহার ঘোষণা

উজ্জলের আকস্মিক মৃত্যুতে তার পরিবারের সদস্যরা শোকাহত। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং দাফনের ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের হিমলুং পর্বতের তুষারধসে নিহতের সংখ্যা ১৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৩ এম


নেপালের হিমলুং পর্বতের তুষারধসে নিহতের সংখ্যা ১৫ জন

নেপালের মধ্যাঞ্চলে হিমলুং পর্বতের বেস ক্যাম্পে ঘটে যাওয়া ভয়াবহ তুষারধসে নিহতের সংখ্যা বর্তমানে ১৫ জনে পৌঁছেছে। এই তথ্যটি আলজাজিরার একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

দুর্ঘটনার পর থেকে উদ্ধারকর্মীরা চাপা পড়া মৃতদেহগুলো উদ্ধারের কাজ অব্যাহত রেখেছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে নতুন করে আটটি মৃতদেহ উদ্ধার করেন। এর আগে, রবিবার ভোরে ৭ হাজার ১২৬ মিটার উঁচু হিমলুং পর্বতের বেস ক্যাম্পে এই তুষারধস আঘাত হানে।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি নেপালের অন্যতম প্রাণঘাতী পর্বতারোহণ দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

এই ঘটনায় একজন অভিযাত্রীকর্মী এখনও নিখোঁজ রয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তাকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা অত্যন্ত কম। পরিস্থিতি বিবেচনায় উদ্ধার তৎপরতা শিগগিরই শেষ করা হতে পারে বলেও জানানো হয়েছে। দুর্ঘটনার সময় বিদেশি পর্বতারোহীরা বেস ক্যাম্পে উপস্থিত ছিলেন না।

বর্তমানে অভিজ্ঞ গাইডসহ ১১ জন উদ্ধারকর্মী অভিযান পরিচালনা করছেন। তারা তুষারের নিচে চাপা পড়া তাঁবুগুলো ঘিরে চার মিটারের বেশি পুরু বরফের স্তর সরিয়ে মৃতদেহের সন্ধান করছেন।

উদ্ধার অভিযান শুরুর পর রবিবার দুই পর্বতারোহণ গাইডের মৃতদেহ উদ্ধার করা হয়। পরদিন রান্নাঘরের দুই কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। এরপর মঙ্গলবার আরো তিনজনের মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার উদ্ধার হয় আরো আটটি মৃতদেহ।

নেপালে এর আগে ভয়াবহ পর্বতারোহণ দুর্ঘটনা ঘটেছে। ২০১৪ সালে এভারেস্টে তুষারধসে ১৬ জন প্রাণ হারান। পরের বছর ২০১৫ সালের ভূমিকম্পে এভারেস্টে নিহত হন আরও ১৮ জন।

বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে আটটির অবস্থান নেপালে। ফলে, দেশটির পর্যটন ও অর্থনীতিতে পর্বতারোহণ এবং ট্রেকিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ৭ হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত অভিযানের প্রস্তুতি নেওয়া পর্বতারোহীদের কাছে হিমলুং পর্বত একটি পরিচিত গন্তব্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা কলেজের ছাত্র ও স্থানীয়দের মধ্যে সাইকেল চুরির সন্দেহ-মারধর ঘিরে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৪ এম


ঢাকা কলেজের ছাত্র ও স্থানীয়দের মধ্যে সাইকেল চুরির সন্দেহ-মারধর ঘিরে উত্তেজনা

রাজধানীর জিগাতলায় তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনার কারণে ঢাকা কলেজের ছাত্রদের এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে রাত ৮টার দিকে স্থানীয়রা ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ‘ঢাকা রেসিডেন্সি’ হোস্টেল ভাঙচুরের অভিযোগ তোলেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, মূলত চার থেকে পাঁচজনের একটি গ্রুপের সদস্যরা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। এই গ্রুপের মধ্যে একজনের একটি সাইকেল চুরি হয়ে যায়। সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে তারা যাদের সন্দেহ করছিল, তাদের উপর আক্রমণ শুরু করে। পুলিশ সদস্যরা বিষয়টি জানতে পেরে তাদের আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা ঢাকা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। পরে কলেজ প্রশাসনের মধ্যস্থতায় তাদের থানায় থেকে মুক্তি দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় জিগাতলায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ভাঙচুর রোধ করার জন্য জিগাতলার গাবতলী মসজিদ সংলগ্ন ঢাকা রেসিডেন্সি হোস্টেলকে পুলিশ ঘিরে রেখেছে। বর্তমানে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের মারধর ও উত্তেজনার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজ ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক জানান, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী রেসিডেন্সি হোস্টেলের পাশাপাশি কয়েকটি রুমে থাকতেন। তাদের মধ্যে একজনের সাইকেল চুরি হয়। তিনি আরও বলেন, "আমাদের ছোট ভাইয়েরা তাদের কাছে কিছু টাকা পেত। যেহেতু আজকে ১ তারিখ, তাই তারা হোস্টেল ছেড়ে চলে যাচ্ছিল। ছোট ভাইয়েরা পাওনা টাকা চাইলে তারা তা না দিয়ে নানা রকম টালবাহানা শুরু করে এবং বিকাশে বা পরে পরিশোধ করবে বলে জানায়।"

এক পর্যায়ে ছোট ভাইয়েরা বিষয়টি নিয়ে ভিডিও করা শুরু করলে বিতর্ক তৈরি হয় এবং তাদের মারধর করা হয়। ছাত্রদলের এ নেতা বলেন, "ঘটনাটি নিয়ে পরবর্তীতে হলে খবর দেওয়া হয়। সেখান থেকে প্রায় ৫০-৬০ জন এসে হোস্টেলে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনার দ্বিতীয় দফায় সংঘাতের মধ্যে আমাদের চার-পাঁচজন আহত হয়, যার মধ্যে ২৪ ব্যাচের রিজভী ও আসিফ রয়েছে।" ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শওকত আলী বলেন, "এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের একটা হস্তক্ষেপ ছিল। শিক্ষার্থীরা হলো কোমলমতি। আবেগের বশবর্তী হয়ে যেন অন্যকোনো ঘটনা না ঘটে, সেজন্য তাদেরকে আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরে অন্যকিছু না। এখানে হাজারীবাগ থানার ওসি এসেছেন সশরীরে। এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। সবার সঙ্গে কথা বলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করলেন বিমানমন্ত্রী মিল্লাত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৬ এম


শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করলেন বিমানমন্ত্রী মিল্লাত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় পূর্ব ঘোষণা ছাড়াই তিনি বিমানবন্দর পরিদর্শনে যান।

পরিদর্শনকালে, মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন এবং সেখানে লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি যাত্রীদের কাছে জানতে চান, বিমান থেকে নামার পর লাগেজ গ্রহণে কত সময় লাগছে এবং লাগেজ ডেলিভারি কার্যক্রম সম্পর্কে তাদের অভিজ্ঞতা কেমন।

যাত্রীরা মন্ত্রীর সঙ্গে মতবিনিময়কালে বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন। তারা নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়েও সন্তোষ প্রকাশ করেন। মন্ত্রী যাত্রীসেবার মান আরো উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন।

এছাড়া, তিনি দ্রুত ট্রলির সংখ্যা বৃদ্ধির জন্য নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুর-ঢাকা মহাসড়কের পাশে অজ্ঞাত লাশ, সিআইডি ফিঙ্গারপ্রিন্টসহ আলামত সংগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৯ এম


রংপুর-ঢাকা মহাসড়কের পাশে অজ্ঞাত লাশ, সিআইডি ফিঙ্গারপ্রিন্টসহ আলামত সংগ্রহ

রংপুর-ঢাকা মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। স্থানীয়দের কাছ থেকে সন্ধ্যায় খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ফিঙ্গারপ্রিন্টসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চালায়।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রংপুর নগরীর মডার্ণ মোড়সংলগ্ন ধর্মদাস এলাকায় স্থানীয়রা মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে তাজহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের তথ্যমতে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার পুলিশ এবং সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। তারা ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%