শোরাফ উদ্দিন রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
০৮:২৯ পি.এম
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মাজহারুল ইসলাম মাসরুরের কবর জিয়ারত করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।
শনিবার (৫ জুলাই) দুপুর ২টায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৬ নং পাটারীরহাট ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে শহীদ মাসরুরের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শহীদ মাসরুরের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় সভাপতি।
জানা যায়, শহীদ মাজহারুল ইসলাম মাসরুর লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৬ নং পাটারীরহাট ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গত ৫ আগস্ট সকালে গাজীপুরে আন্দোলনে অংশ নেওয়ার সময় পুলিশের গুলিতে তিনি শহীদ হন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৬ নং পাটারীরহাট ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ শোরাফ উদ্দিন স্বপন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ মুরাদ, কমলনগর উপজেলা সভাপতি মুহাম্মদ জাবের, সাধারণ সম্পাদক জোবায়েরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতারা শহীদ মাসরুরের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযান চালানোর মাধ্যমে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়, তাদের মাদক সেবনের প্রমাণও পাওয়া গেছে।
শনিবার (৪ জুলাই) দিবাগত মধ্যরাতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারের এনসিডিপি গোয়ার্স মার্কেটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। রবিবার (৫ জুলাই) বিকেলে জেলা পুলিশের এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. ইকবাল হোসেন ইমন (৩১), মো. নাজমুল হাসান (৩০), সজীব (২৭), মো. তুষার ইমরান (৩৩), মো. জনি ইসলাম (৩০), মো. রতন ইসলাম (১৯) এবং মো. সাজাদুর রহমান (২১)।
পুলিশের জানান, মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তারা ওই মার্কেটে অভিযান চালান। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে যারা ভেতরে ছিলেন, তারা পালানোর চেষ্টা করেন, কিন্তু তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের একটি চৌকির নিচ থেকে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৭ দশমিক ৬৫ মিলিমিটারের পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি ইকবাল হোসেন ইমনের হেফাজতে ছিল। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রটি চৌকির নিচে লুকিয়ে রাখেন, কিন্তু অস্ত্রটির কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেননি।
পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানিয়েছেন, গ্রেপ্তারের পর আসামিদের মাদক পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নান্দাইল উপজেলায় শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
তিনি বলেন, নান্দাইলের উন্নয়নে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এখনো সরকারের পাঁচ মাস পূর্ণ না হলেও, এরই মধ্যে তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় নান্দাইলের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজে ৯০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জারি করা পৃথক দুটি আদেশ থেকে যায়, ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চারটি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দুটি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার কাজের জন্য এই বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় খারুয়া উচ্চ বিদ্যালয়, দেউলডাংরা ভূঁইয়াবাড়ী একাডেমি, মুশুলী কলেজ এবং সিংদই আদর্শ উচ্চ বিদ্যালয়ের জন্য ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় মহাবৈ মহিলা দাখিল মাদ্রাসা এবং রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার জন্য ১৫ লাখ টাকা করে মোট ৩০ lakh টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত অর্থে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন করা হবে।
এসব তথ্য জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন মানেই শিক্ষার গুণগত মান উন্নয়নের ভিত্তি শক্তিশালী করা।
সরকারের লক্ষ্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। এসব বরাদ্দ প্রদান করায় তিনি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান।
এর আগে, শহীদ স্মৃতি সরকারি কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য নান্দাইলকে সারা বিশ্বের বুকে পরিচিত করানো। আর এই অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর ঘোষিত নীতি ‘সবার আগে বাংলাদেশ’কে বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।
কলেজের অধ্যক্ষ এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি কলেজটির সার্বিক উন্নয়নে একগুচ্ছ উদ্যোগের ঘোষণা দেন। তিনি জানান, দ্রুতই শহীদ স্মৃতি সরকারি কলেজে অনার্স কোর্স চালু, নতুন একাডেমিক ভবন নির্মাণ এবং একটি আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া, শিক্ষার্থী ও শিক্ষকদের সুবিধার্থে কলেজের বাউন্ডারি ওয়াল নির্মাণ, নদীতীরে গাইড ওয়াল নির্মাণ, শহীদ মিনার ও মসজিদ সংস্কার, নারী শিক্ষকদের জন্য পৃথক বিশ্রামকক্ষ এবং একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস দেন তিনি।
সভায় বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জুলফিকার তৌহিদ, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ওমর ফারুক এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মারজিয়া হাফসা।
কলেজের আইসিটি বিভাগের প্রভাষক রেজাউল করিম মিলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি দিনব্যাপী আলোচনা ও অ্যাকাডেমিক সেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের দীর্ঘ যাত্রা, অ্যাকাডেমিক অর্জন, গবেষণা, ঐতিহ্য এবং ভবিষ্যতের উন্নয়ন নিয়ে দিকনির্দেশনা তুলে ধরা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক কর্পোরেট প্রতিনিধিদের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরো বৃদ্ধি করেছে। তিনি বলেন, কর্পোরেট ব্যক্তিত্বদের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের ক্যারিয়ার পরিকল্পনা শক্তিশালী করতে হবে। একই সঙ্গে তিনি মার্কেটিং শিক্ষার সামাজিক প্রাসঙ্গিকতা, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় উদ্ভাবনী চিন্তার গুরুত্ব এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরি করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহা. আলী নূর। অনুষ্ঠানটির শুরুতে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. মাহ্মুদুল হাসান ফৈজী। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ