ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ঝালকাঠি জেলায় এলজিইডির প্রকল্পের দরপত্র মূল্যায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ


ঝালকাঠি জেলায় এলজিইডির প্রকল্পের দরপত্র মূল্যায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ঝালকাঠি জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি বড় প্রকল্পের দরপত্র মূল্যায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। যেহেতু দরপত্র জমা দেওয়ার পর দীর্ঘ চার মাস অতিবাহিত হয়ে গেছে, এখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ না করায় অংশগ্রহণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান 'বরেন্দ্র কনস্ট্রাকশন লিঃ' ক্ষোভ প্রকাশ করেছে।

গত ০৫/০৭/২০২৬ তারিখে এলজিইডি-র প্রধান প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগে এই অনিয়মের কথা জানানো হয়। অভিযোগপত্রটি দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল কার্যালয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।

দীর্ঘসূত্রতা ও তথ্যের লুকোচুরি নিয়ে অভিযোগপত্র সূত্রে জানা যায়, দক্ষিণবঙ্গের আইবিআরপি (IBRP) প্রজেক্টের আওতায় ঝালকাঠি জেলার একটি কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়, যার ই-আইডি নম্বর ১২১৭২৭২। গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে দরপত্রটি প্রকাশিত হওয়ার পর ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: নেত্রকোনায় মাদক সেবন ও সরকারি কাজে বাধা, নারীসহ তিনজনের কারাদণ্ড

সাধারণত দরপত্র মূল্যায়নে ১৪ থেকে ২১ দিন, কিংবা সর্বোচ্চ ৯০ দিন সময় লাগার কথা থাকলেও, দীর্ঘ ৪ মাস পেরিয়ে গেলেও কোনো রেজাল্ট প্রকাশ করা হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দরপত্র মূল্যায়ন কমিটির কাছে জানতে চাওয়া হলে তারা জানান, ফাইল পিডি (PD) অফিসে (Procurement) পাঠানো হয়েছে। তবে পিডি অফিসে খোঁজ নিয়ে জানা যায়, সেখানে এখনো কোনো ফাইলই পৌঁছায়নি।

লিখিত অভিযোগে বরেন্দ্র কনস্ট্রাকশন লিঃ-এর পক্ষ থেকে দাবি করা হয়, দরপত্র মূল্যায়ন কমিটির কিছু অসাধু কর্মকর্তা নিজেদের মনোনীত ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে এই প্রতারণা ও সময়ক্ষেপণ করছেন। প্রতিষ্ঠানটির দাবি, ওপেনিং লিস্ট (SLT) অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে তাদের লাইসেন্সেই কাজটি পাওয়ার কথা। কিন্তু অফিসের কিছু অসাধু লোক 'খাইরুল কবির রানা' এবং 'মুন মুন কনস্ট্রাকশন' নামের অন্য লাইসেন্সে কাজটি পাইয়ে দেওয়ার জন্য পর্দার আড়ালে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অভিযোগকারী ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন লিঃ অবিলম্বে এই ই-আইডি নম্বরের দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া স্বচ্ছতার সাথে সম্পন্ন করে দ্রুত ফলাফল প্রকাশের অনুরোধ জানিয়েছেন। অন্যথায়, এই দুর্নীতির বিরুদ্ধে তারা প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে চিঠিতে হুঁশিয়ারি প্রদান করা হয়েছে।

এ বিষয়ে এলজিইডি সদর দপ্তর বা ঝালকাঠি জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন: দুর্গাপুরে ৩১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী কমরেড মণি সিংহ মেলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ উত্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ উত্থাপন

বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ উত্থাপন করা হয়েছে। সরকার ২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’-এর পরিবর্তে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিলটি সংসদে উত্থাপন করেন। পরে, বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়, ২০০১ সালের ১৫ জুলাই ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ গেজেট আকারে প্রকাশিত হলেও সেটি কখনো কার্যকর করা হয়নি। বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রশাসনিক ও একাডেমিক প্রস্তুতি চলমান থাকায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত আইনে বিজ্ঞান, জীবনবিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি, চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন উদীয়মান ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা ও গবেষণার সুযোগ রাখার বিধান করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং এ অঞ্চলে উচ্চশিক্ষা ও গবেষণার ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যেই নতুন আইনটি প্রণয়ন করা হয়েছে। বিদ্যমান ২০০১ সালের আইনের প্রায় ৯৫ শতাংশ বিধান সংশোধনের প্রয়োজন হওয়ায়, সংশোধনের পরিবর্তে নতুন আইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তাবিত বগুড়া বিশ্ববিদ্যালয় বৃহত্তর উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি গবেষণা, উদ্ভাবন ও কারিগরি দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, কৃষি উন্নয়নে সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতেও বিশ্ববিদ্যালয়টি ভূমিকা রাখবে।

উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তার জন্য বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়োপযোগী, প্রয়োজনীয় ও যৌক্তিক বলে বিলে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ‘মহান বন্ধু’ তুরস্ক : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


যুক্তরাষ্ট্রের ‘মহান বন্ধু’ তুরস্ক : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের ভূয়সী প্রশংসা করে দেশটিকে যুক্তরাষ্ট্রের ‘মহান (গ্রেট) মিত্র’ হিসেবে অভিহিত করেছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে, তিনি আলজাজিরার প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছেন, আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ট্রাম্প আরো জানান, ন্যাটো শীর্ষ সম্মেলন আঙ্কারায় অনুষ্ঠিত হওয়ায় তিনি এতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি তুরস্ক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, তুরস্ক ইরানকে ‘খুব ভালোভাবে চেনে’ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোকাবেলায় দেশটি ‘খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করেছে। এছাড়া, তিনি যুদ্ধের প্রসঙ্গেও আলোচনা করেছেন। ট্রাম্প বলেন, ‘কেউ কেউ বলছিল ইসরায়েলের সঙ্গে সম্পর্কের কারণে তুরস্ক যুদ্ধে জড়িয়ে পড়তে পারত। কিন্তু তারা তা করেনি।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘তুরস্ক অত্যন্ত শক্তিশালী একটি সামরিক শক্তির দেশ।’ তিনি জানান, ‘তারা যুদ্ধে জড়ায়নি। হয়তো আমার কারণেই তারা তা করেনি। তবে চাইলে তারা অন্য পক্ষ হয়ে এই সংঘাতে অংশ নিতে পারত।’ তুরস্কের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘অনেক দেশের সঙ্গে আমাদের দারুণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, আর তুরস্ক তাদের মধ্যে অন্যতম। আমাদের মধ্যে এমন এক ধরনের ‘বোঝাপড়া ও রসায়ন’ রয়েছে, যা খুব ভালোভাবে কাজ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে বিয়ের পিঁড়িতে সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


অবশেষে বিয়ের পিঁড়িতে সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী

অবশেষে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সাংবাদিক ও বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী।
নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি স্ত্রীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি জানান, তাঁর সহধর্মিণীর নাম সুমা চক্রবর্তী। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার বাসিন্দা মতিলাল চক্রবর্তীর কন্যা। বর্তমানে তাঁদের পরিবার নরসিংদীতে বসবাস করছেন।
সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী জানান, গত ৬ জুলাই ২০২৬ নরসিংদীতে পারিবারিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। পরিবারের বাস্তবতা, মায়ের শারীরিক ও মানসিক অবস্থা এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে বিয়ের অনুষ্ঠান একেবারেই নীরবে সম্পন্ন করতে হয়েছে।
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, বাবা মারা যাওয়ার পর থেকে তাঁর মা একাই সংসারের সব দায়িত্ব পালন করে আসছেন। বয়স, শারীরিক অসুস্থতা এবং মানসিক কষ্ট সত্ত্বেও তিনি পরিবারের সব কাজ করে যাচ্ছেন। মায়ের এই কষ্ট দেখে অপরাধবোধ থেকেই তিনি সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং একজন সাধারণ, সাদাসিধে মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেন।
তিনি বলেন, স্বপ্ন ছিল ঘটা করে বিয়ে করবেন, বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আনন্দ ভাগাভাগি করবেন। কিন্তু সময়, পারিবারিক পরিস্থিতি ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিয়ের গেট, গায়ে হলুদ, বরযাত্রী, বৌভাত কিংবা অন্য কোনো আনুষ্ঠানিক আয়োজন করা সম্ভব হয়নি। এমনকি অনেক ঘনিষ্ঠ মানুষকেও বিষয়টি জানাতে পারেননি।
এ কারণে তিনি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে সামর্থ্য হলে একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।
স্ট্যাটাসের শেষাংশে সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী লিখেছেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং আনন্দের খবরটি ছড়িয়ে দিয়েছেন, তাঁদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। পাশাপাশি তিনি নিজের ও তাঁর সহধর্মিণীর জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন, যেন তাঁদের নতুন দাম্পত্য জীবন সুখী, সুন্দর ও কল্যাণময় হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্বাস্থ্য খাতের টেকসই রূপান্তর এবং নাগরিকদের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের এবং বেসরকারি খাতের কার্যকর সমন্বয়ের পাশাপাশি উদ্যোক্তাবৃত্তির (এন্টারপ্রেনারশিপ) ওপর গুরুত্বারোপ করেছেন।

আজ রাজধানী ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ‘পাথওয়েজ টু হেলথ এন্টারপ্রেনারশিপ ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনরা অনুষ্ঠানে যোগদান করেন।

অর্থমন্ত্রী বলেন, কেবল বাজেট বরাদ্দ বাড়ালেই হবে না। বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগ, আলোচনা এবং দিকনির্দেশনা ভবিষ্যতের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। তিনি স্বাস্থ্য খাতের জন্য একটি দূরদর্শী ও কার্যকর পরামর্শমূলক জোট গঠনের উদ্যোগকে স্বাগত জানান।

কিছু বলার সময়, তিনি আরও উল্লেখ করেন, দেশে দক্ষ উদ্যোক্তা, ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি হাসপাতাল এবং শক্তিশালী ওষুধ শিল্প রয়েছে। এবারের বাজেটে ওষুধ শিল্পের অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) উন্নয়নমূলক বড় ধরনের সহায়তা এবং পৃথক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, এই সক্ষমতাকে মূল স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে কীভাবে আরো কার্যকরভাবে একীভূত করা যায়, সেটিই এখন বড় চ্যালেঞ্জ।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে চিকিৎসা ব্যয়ের বড় অংশ জনগণকে নিজস্ব অর্থ থেকে বহন করতে হয়। এ ব্যয় কমিয়ে সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি এবং বেসরকারি খাতের কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলা জরুরি।

তিনি স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের অধিকার বলে উল্লেখ করেন। সরকার প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর জোর দিচ্ছে। গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে অতিরিক্ত সরকারি অবকাঠামো নির্মাণের পরিবর্তে বেসরকারি খাতের সুযোগ-সুবিধা ও দক্ষতাকে কাজে লাগানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, দেশে মেডিকেল যন্ত্রপাতি উৎপাদনে দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবারের বাজেটে উল্লেখযোগ্য প্রণোদনা দেওয়া হয়েছে, যা ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

তিনি আরও বলেন, সুযোগ এবং সঠিক নীতিমালা পেলে বাংলাদেশের মানুষ বিশ্বের অন্যতম সেরা উদ্যোক্তা হতে পারে। বর্তমান সরকার বেসরকারি খাতের নেতৃত্বাধীন প্রবৃদ্ধিতে বিশ্বাসী। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের দূরদর্শী নেতৃত্ব, নীতিগত সহায়তা এবং উদ্যোক্তাদের উদ্যোগ দেশের স্বাস্থ্য খাতে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%