ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকা বোর্ডের উচ্চ মাধ্যমিকে পাসের হার ৬১.৮০ শতাংশ


ঢাকা বোর্ডের উচ্চ মাধ্যমিকে পাসের হার ৬১.৮০ শতাংশ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৫২.১২ শতাংশ। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাস করেছেন। মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

ঢাকা বোর্ডের পাসের হার এবার ৬১ দশমিক ৮০ শতাংশ। ২০২৫ খ্রিষ্টাব্দে এই বোর্ডের পাসের হার ছিল ৬৪ দশমিক ৬২ শতাংশ।

শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

আরও পড়ুন: ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ, আহত দুই শিক্ষার্থী

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাস করেছেন। জিপিএ ফাইভ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। গতবারের মোট পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। এর মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৬০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হয়। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পেছানো হয় এবং পরে সেই পরীক্ষা ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে শেষ হয়।

আরও পড়ুন: অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষ ১৩ ঘণ্টা অবরুদ্ধের পর পুলিশের সহায়তায় উদ্ধার, শিক্ষার্থীদের বিক্ষোভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোন বোর্ডে জিপিএ-৫ পেল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


কোন বোর্ডে জিপিএ-৫ পেল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন?

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে ফলাফলটি প্রকাশ করা হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা ছিল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। গড় পাসের হার কমে ৫২ দশমিক ১২ শতাংশে পৌঁছেছে। মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ ফাইভ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

কোন বোর্ডে জিপিএ-৫ কত?

ঢাকা শিক্ষা বোর্ড: ১৬ হাজার ৭১৪ জন

রাজশাহী শিক্ষা বোর্ড: ৪ হাজার ৫২০ জন

কুমিল্লা শিক্ষা বোর্ড: ১ হাজার ৩১৩ জন

যশোর শিক্ষা বোর্ড: ৩ হাজার ২২৮ জন

চট্টগ্রাম শিক্ষা বোর্ড: ২ হাজার ৯২৯ জন

বরিশাল শিক্ষা বোর্ড: ৯৫০ জন

সিলেট শিক্ষা বোর্ড: ১ হাজার ২০৪ জন

দিনাজপুর শিক্ষা বোর্ড: ২ হাজার ৯৫৩ জন

ময়মনসিংহ শিক্ষা বোর্ড: ২ হাজার ১৩৭ জন

মাদ্রাসা শিক্ষা বোর্ড: ৩ হাজার ২৫০ জন

কারিগরি শিক্ষা বোর্ড: ৮৮৬ জন

কোন বোর্ডে পাসের হার কত?

ঢাকা শিক্ষা বোর্ড: ৬১ দশমিক ৮০ শতাংশ

রাজশাহী শিক্ষা বোর্ড: ৪৫ দশমিক ০৬ শতাংশ

কুমিল্লা শিক্ষা বোর্ড: ৪৮ দশমিক ০৪ শতাংশ

যশোর শিক্ষা বোর্ড: ৪৪ দশমিক ৯২ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ড: ৫২ দশমিক ০৭ শতাংশ

বরিশাল শিক্ষা বোর্ড: ৪৪ দশমিক ৮৪ শতাংশ

সিলেট শিক্ষা বোর্ড: ৫০ দশমিক ৯০ শতাংশ

দিনাজপুর শিক্ষা বোর্ড: ৪৫ দশমিক ৯৮ শতাংশ

ময়মনসিংহ শিক্ষা বোর্ড: ৫১ দশমিক ৪৪ শতাংশ

মাদ্রাসা শিক্ষা বোর্ড: ৬১ দশমিক ০৭ শতাংশ

কারিগরি শিক্ষা বোর্ড: ৪৯ দশমিক ৪৩ শতাংশ

পরীক্ষার্থীরা একযোগে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানার সুযোগ পাবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে। এছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে ফলাফল মুহূর্তেই জানা যাবে।

আগামী ১ নভেম্বর থেকে ফল পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। শিক্ষার্থীরা অনলাইন পদ্ধতিতে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত হবে।

এর আগে, গত ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়। সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি কেন্দ্র থেকে এইচএসসিতে ২০৯ শিক্ষার্থী পাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


বিদেশি কেন্দ্র থেকে এইচএসসিতে ২০৯ শিক্ষার্থী পাস

চলতি বছর বিদেশে অবস্থিত আটটি কেন্দ্রে এইচএসসিতে ২০৯ জন পরীক্ষার্থী পাস করেছেন। এই কেন্দ্রগুলোতে মোট ২৩০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছেন। পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ। ২১ জন শিক্ষার্থী ফেল করেছেন।

শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর এই ফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। গতবার এইচএসসি ও সমমানে মোট পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

এবার ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। এর মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৬০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হয়। এই পরীক্ষা ৮ আগস্ট শেষ হয়। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পেছানো হয়। পরে সেই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে শেষ হয়েছে ৯ সেপ্টেম্বর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাসের হারে ছাত্রীরা এগিয়ে, জিপিএ-৫ বেশি পেয়েছে ছাত্ররা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


পাসের হারে ছাত্রীরা এগিয়ে, জিপিএ-৫ বেশি পেয়েছে ছাত্ররা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বরাবরের মতো পাসের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছে। তবে জিপিএ-৫ এর ক্ষেত্রে ছাত্ররা বেশি সাফল্য অর্জন করেছে। এবারের পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হয়েছে।

এই উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন, এবং তাদের পাসের হার ৫৬.৩১ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের মধ্যে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন পাস করেছে, যার পাসের হার ৪৭.৭৫ শতাংশ।

এছাড়া, এবারে মোট ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৭২১ জন ছাত্রী রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।

তবে উল্লেখ্য, এবারের পাসের হার গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছরের গড় পাসের হার ৫২.১২ শতাংশ। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী। এই হিসাবে, এবারের পাসের হার ৬.৭১ শতাংশ কমেছে এবং জিপিএ-৫ এর সংখ্যা ২৯ হাজার ১৩ জন হ্রাস পেয়েছে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসিতে ১১ বোর্ডের গড় পাসের হার ৫২.১২%

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


এইচএসসিতে ১১ বোর্ডের গড় পাসের হার ৫২.১২%

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের গড় পাসের হার দেশের ১১টি শিক্ষা বোর্ডে ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

১১ বোর্ডে পাসের হার

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম বোর্ডের পাসের হার ৫২ দশমিক ০৭, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮, রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ এবং বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ।

এই বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কিছু বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল জানতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইনে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে পারবে।

এ জন্য প্রতিষ্ঠানগুলোকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে Result কর্নারে ক্লিক করতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে।

অন্যদিকে, পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফলাফল জানার সুযোগও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%