ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় জুয়ার আসর থেকে ৮ জন আটক


র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় জুয়ার আসর থেকে ৮ জন আটক

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের একটি অভিযানে অনলাইন জুয়ার (বেটিং) আসর থেকে আট জনকে হাতেনাতে আটক করা হয়েছে। অভিযানের পর বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের নিউ মার্কেট সংলগ্ন এলাকায় তাদের আটক করা হয়। এ অভিযানে ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৬০ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়।

আটককৃতদের মধ্যে আছেন, জেলা শহরের পূর্ব পাইকপাড়ার মৃত জগদীস দেবনাথের ছেলে সুজন দেবনাথ (৪৮), কান্দিপাড়ার শাহজাহান ভূইয়ার ছেলে সালমান ভূঁইয়া (২৫), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে মো. আকরাম হোসেন (৩৯) এবং মৃত আফরোজ মিয়ার ছেলে মো. কায়েস মিয়া (৪২)। এছাড়া গোকর্ণঘাটের মদন কর্মকারের ছেলে ঝন্টু কর্মকার (৩৪), কাজীপাড়ার মৃত ইদন মিয়ার ছেলে মো. আলামিন (৪৫), জেলার নাসিরনগর উপজেলার নরহা গ্রামের আলমগীর চৌধুরীর ছেলে শাহাদাত হোসেন চৌধুরী (৩৮) এবং কসবা উপজেলার শ্যামবাড়ির মৃত খায়রুল বাসারের ছেলে মো. জহর (২৫) রয়েছেন।

এ বিষয়ে র‌্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে অনলাইনে বেটিং সাইটের মাধ্যমে জুয়া পরিচালনা করে আসছিলেন। হাতেনাতে আটক হওয়া এই আট জনের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন: যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন জুয়া নির্মূলে র‌্যাবের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে কঠোর হুঁশিয়ারি দেন এই র‍্যাব কর্মকর্তা। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাত অঞ্চলের নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্কসংকেত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০১:১০ পি.এম


সাত অঞ্চলের নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্কসংকেত

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে এক নম্বর সংকেত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এ সম্পর্কে পূর্বাভাস প্রদান করেছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা এবং ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবানলের ভয়াবহতায় ইউরোপ, গ্রিসে নিহত ৩ দমকলকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০১:১২ পি.এম


দাবানলের ভয়াবহতায় ইউরোপ, গ্রিসে নিহত ৩ দমকলকর্মী

গ্রিসের ক্রিট দ্বীপ এবং মূল ভূখণ্ডে প্রবল বাতাসের মধ্যে দাবানল নেভাতে গিয়ে তিনজন দমকলকর্মীর মৃত্যু হয়েছে।

চলমান দাবানলের কারণে বুধবার ইউরোপজুড়ে দাবানলটি আরও ছড়িয়ে পড়েছে। আগে স্পেন ও ফ্রান্সে ভয়াবহ আগুন জ্বলছিল টানা কয়েক দিন।

গ্রিসের দমকল বিভাগের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ক্রিট দ্বীপের ক্রিয়া ভ্রিসি গ্রামের কাছে আগুনের দুটি অংশের মধ্যে গাড়ি চালিয়ে যাওয়ার সময় দুই দমকলকর্মী আগুনে আটকা পড়েন। অন্য একজন দমকলকর্মী পেলোপনেস অঞ্চলের আলাদা একটি দাবানলে মারা যান। স্থানীয় বাসিন্দারা ফোনে রয়টার্সকে জানান, প্রবল বাতাসের কারণে জনপ্রিয় অবকাশযাপন এলাকার কাছাকাছি আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এ কারণে ক্রিয়া ভ্রিসি এবং আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দা ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ক্রিসা জিউকাকি বলেন, 'বাতাস এতটাই ভয়ংকর যে অনেক সময় দাঁড়িয়েও থাকা যায় না। আগুনের শিখা ছিল বিশাল। সত্যিই খুব ভয় লাগছিল।'

আগুন দক্ষিণ-পূর্ব দিকে উপকূলীয় শহর আগিয়া গালিনির দিকে ছড়িয়ে পড়ে। ছোট একটি বন্দরের ওপরে পাহাড়জুড়ে সেখানে অনেক হোটেল রয়েছে। গালিনি মারে হোটেলের মালিক হারালামপোস সেভাস বলেন, বুধবার বিকেলে বাস ও ব্যক্তিগত গাড়িতে করে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এর আগে বুধবার ইউরোপীয় ইউনিয়নের জরুরি সাড়া কেন্দ্রের প্রধান বলেছেন, আগামী কয়েক সপ্তাহে গ্রিস ও ইতালিতে দাবানলের ঝুঁকি আরো বেড়ে যেতে পারে। ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ।

মানুষের কর্মকাণ্ডের কারণে জলবায়ু পরিবর্তন আরো তীব্র হচ্ছে। তাতে তাপপ্রবাহ ও খরা বাড়ছে। এসব কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। গত কয়েক দিন ধরে স্পেন ও ফ্রান্সে দাবানলের কারণে বিপুলসংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। আগুনে বিস্তীর্ণ বনভূমি পুড়ে গেছে। বহু বন্যপ্রাণীও মারা গেছে। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা সতর্ক করে জানান, সামনে 'তিনটি কঠিন দিন' অপেক্ষা করছে। প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রা থাকবে। তবে আভিলা ও মাদ্রিদ অঞ্চলের বড় দাবানল কিছুটা নিয়ন্ত্রণে আসায় কর্তৃপক্ষ কিছু এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ এবং ঘরের ভেতরে থাকার নির্দেশ তুলে নিয়েছে।

অন্যদিকে কর্মকর্তারা স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের জামোরা প্রদেশে নতুন একটি দাবানলের বিষয়ে সতর্ক করেছেন। ওই এলাকায় ছয়টি শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় এক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। স্পেনের আবহাওয়া সংস্থা জানায়, বুধবার অন্তত ছয়টি অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এসব এলাকায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ফ্রান্সে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, যেখানে ভয়াবহ দাবানল চলছে, সেখানে তাপমাত্রা মঙ্গলবারের প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। বিকেলের শুষ্ক বাতাস আগুন আরো ছড়িয়ে দিতে পারে। মঙ্গলবার রাতভর বোর্দোর পশ্চিমের বড় একটি দাবানল নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন ফরাসি দমকলকর্মীরা। বোর্দো বিমানবন্দরের কাছেও পরিস্থিতির উন্নতি হয়েছে। বিমানবন্দরটি খোলা ছিল। আবার ট্রাম চলাচল শুরু হয়েছে। হোটেলগুলোও খুলে দেওয়া হয়েছে।

তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, দাবানলের সংকট এখনও শেষ হয়নি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লেজ-ক্যাপ-ফেরে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় কয়েকটি স্থানে আবার আগুন জ্বলে উঠেছে। তবে দমকলকর্মীরা সেগুলো নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। সেখান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের ল্য তঁপল এলাকায় আবার জ্বলে উঠা আগুন নেভাতে কাজ করছেন দমকলকর্মীরা। ট্রাক, পানির পাইপ এবং আকাশপথের সহায়তায় তারা গাছপালা ও বনাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। দমকল বাহিনীর কমান্ডার মাত্যু জোমাঁ দিনের শুরুতে সাংবাদিকদের বলেন, 'আজও আমরা পুরোপুরি সতর্ক আছি। কারণ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা আবার বাড়বে। বিকেলে বাতাসের গতিও আরো বেড়ে যাবে।' দাবানলে বনাঞ্চলের ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে। পর্যটকদের কাছে জনপ্রিয় বোর্দোর পশ্চিমের লঁদ এলাকার দাবানলে মূলত পাইনগাছে ভরা প্রায় ৪২ হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়ে গেছে।

আগুন আটলান্টিক উপকূলের ক্যাপ ফেরে উপদ্বীপের দিকে ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ প্রায় ২ লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এদের মধ্যে পর্যটক ও স্থানীয় বাসিন্দা—দুই পক্ষই ছিলেন। ওই উপদ্বীপে যাওয়ার জন্য মাত্র একটি সড়ক রয়েছে। পরে প্রায় ৬০ হাজার মানুষকে আবার বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের দাবানলে ক্ষতিগ্রস্ত ছোট সমুদ্রসৈকত শহর বিসকারোসে রাফায়েল ফোহানো তার মা-বাবার বাড়ির অবস্থা দেখে হতবাক হয়ে যান। ১৮ বছর বয়সী ফোহানো বলেন, 'এটা খুবই বড় ধাক্কা। ভাবতেই পারছি না, মাত্র এক ঘণ্টা আগেও আমি নিজের ঘরে ছিলাম। আর এখন সেখানে কিছুই অবশিষ্ট নেই।' তিনি জানান, তিনি যখন বাড়ির বাইরে ছিলেন, তখন তার বাবা-মা ও বোনকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ফ্রান্সের আবহাওয়া সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কিছু বজ্রঝড়, তাপমাত্রা কমে যাওয়া এবং বাতাসে আর্দ্রতা বাড়ার কারণে দাবানলের ঝুঁকি কিছুটা কমতে পারে। তবে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝুঁকি এখনও অনেক বেশি থাকবে। পুলিশ জানিয়েছে, গত কয়েক দিনে ওই এলাকায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে খালি করে দেওয়া বাড়ি থেকে গয়না চুরির সন্দেহ রয়েছে। আরো দুজনের বিরুদ্ধে বোর্দোর একটি আশ্রয়কেন্দ্র থেকে খাবার চুরির অভিযোগ রয়েছে। আরেকজন নিজেকে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ পরিচয় দিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষদের অর্থের বিনিময়ে পরামর্শ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। স্পেনে আভিলা ও মাদ্রিদ প্রদেশের পরিস্থিতির উন্নতি হলেও পূর্বাঞ্চলের কাস্তেইয়োনে বড় একটি দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুনে ১০ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। আবহাওয়ার কারণে বিভিন্ন স্থানে আবারও আগুন জ্বলে উঠছে। কাস্তেইয়োনে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া প্রায় ১০ হাজার মানুষ এখনও নিজেদের বাড়িতে ফিরতে পারেননি। তবে এর মধ্যে একটি আশার খবর এসেছে। কাস্তেইয়োন প্রদেশের লা ভিলাভেয়া এলাকায় বহু ঘোড়া রাখা একটি পশু চিকিৎসা হাসপাতাল আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। স্থানীয় মানুষের চেষ্টায় এটি সম্ভব হয়েছে। পশু চিকিৎসক অস্কার কেমাদেস বলেন, 'অলৌকিক ঘটনাও ঘটে। আমরা বেঁচে গেছি!'

বারবার এবং আরো তীব্র তাপপ্রবাহের কারণে অতিরিক্ত হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। মানুষের স্বাভাবিক জীবনও ব্যাহত হচ্ছে। সড়ক ও রেল চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। নদীপথে পণ্য পরিবহনও বাধাগ্রস্ত হচ্ছে। গ্রামাঞ্চল ও বন্য প্রাণীর ওপর দাবানলের ভয়াবহ প্রভাবও স্পষ্ট হয়ে উঠছে। স্পেনের আভিলা প্রদেশের এল তিয়েম্বলো এলাকায় রয়টার্সের ড্রোনে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ছাই হয়ে যাওয়া বনাঞ্চলের মধ্যে আগুনে পুড়ে মারা যাওয়া হরিণের দেহ পড়ে আছে। মাদ্রিদের বাসিন্দা সিন্তিয়া, যিনি শুধু নিজের নামই জানিয়েছেন, এল তিয়েম্বলোর সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তিনি এর আগে বহুবার ওই এলাকায় গিয়েছেন। তিনি বলেন, ‘আমরা প্রাণীগুলোর জন্য খাবার নিয়ে আসতাম। আর আজ দেখুন, জায়গাটার কী অবস্থা।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ৫২৯ জন গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


ডিএমপির অভিযানে ৫২৯ জন গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, এই সময়ে ৩০টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

অভিযানের কার্যক্রমে মাদকদ্রব্যের সঙ্গে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, একজন ভিকটিমকেও সফলভাবে উদ্ধার করা হয়েছে।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগের ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, ওয়ারী বিভাগে ৮৩ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১৩৩ জন, গুলশান বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগ থেকে ৫৪ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৮ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের একজন রয়েছেন।

তিনি আরো জানান, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ছয়টি মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

এছাড়া তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এখন চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সিগঞ্জে উপজেলা সহকারী প্রকৌশলীর সহায়তায় কাজ শেষ না করেই ৪৬ লাখ টাকার বিল উত্তোলন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব সংবাদদাতা

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


মুন্সিগঞ্জে উপজেলা সহকারী প্রকৌশলীর সহায়তায় কাজ শেষ না করেই ৪৬ লাখ টাকার বিল উত্তোলন
 
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটিগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়, বনস্যান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাথরুম সহ হেড টিচারের রুম নির্মাণে অনিয়ম এর অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় শিক্ষক ও কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।  এদিকে কাজ শেষ না করেই উপজেলা সহকারী প্রকৌশলী কাজী ফারুক এর সহযোগীতায় ৪৬ লাখ টাকার বিল উত্তোলন করে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোজাম্মেল এন্টার প্রাইজ । তবে খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বৃহস্পতিবার(৩০ জুলাই) দুপুর ১ টায়  জানিয়েছেন উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ সাগর।  
 
উপজেলা এলজিইডি কার্যালয় সুত্রে জানা যায় , এলজিইডির বাস্তবায়নে PEDP-4 প্রকল্প ৩ টি প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নে ৫৬ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা প্রাক্কলিত মুল্য করা হয়।  পরবর্তীতে মেসার্স মোজাম্মেল এন্টার প্রাইজের এর সাথে ৪৬ লাখ ৭৯ হাজার ৯ শত ৯৯ টাকাই চুক্তি করা হয়।  ২০২৫ সালের ২৮ জানুয়ারী কাজ শুরু করে জুলাই মাসের ২৩ তারিখে কাজ সমাপ্ত করার চুক্তি রয়েছিল। ২০২৬ সালের ২৩ মে প্রকল্পের সম্পুর্ন বিল পরিশোধ করা হয়।  
স্থানীয়দের দাবী , ২০২৫ সালের ২৩ মে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শেষ হয়নি প্রাথমিক বিদ্যালয় গুলোতে।  কাজ শেষ না করেই বিল উত্তোলনকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা ও সমালোচনা।  তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।  পাশাপাশি কাজ শেষ না করে বিল উত্তোলনে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানান তারা৷  
 
আটিগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষকা রেবেকা পারভীন জানান, আমি এলজিইডি অফিস থেকে বলে দিয়েছিল স্বাক্ষর দিতে। আমি স্বাক্ষর দেওয়ার পর ঠিকাদার বিল তুলে ফেলেছে।  এখনো রঙের কাজ বাকী।  বাথরুমের চাবি দেয় নাই,আমার রুমের চাবী বুঝিয়ে দেয় নাই।  সেখানে কাজ কি অবস্থা তাও জানিনা।  কাজ শেষ করে নাই। আমি তাদের কল দিয়ে বললে তারা সময় কাল ক্ষেপন করছেন। ইঞ্জিনিয়ার সাহেবকেও ফোনে বলেছি, কোন প্রতিকার পাচ্ছি না।  
 
মেসার্স মোজাম্মেল এন্টার প্রাইজের ঠিকাদার মোজাম্মেল হককে মুঠোফোনে কল দেওয়া হলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 
 
অন্যদিকে সহকারী প্রকৌশলী ও তদাকারী কর্মকর্তা ফারুক জানান, কাজ শেষ করেই বিল প্রদান করা হয়েছে।  সব জায়গার ছাড়পত্র আমাদের কাছে রয়েছে। 
 
তবে উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ সাগর  জানান, আমি এখানে নতুন এসেছি। খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
উপজেলা নির্বাহী অফিসার  ফারজানা ববি মিতু জানান, এটা কোন স্থানের গুলো আমাকে পাঠান। এ বিষয়ে তার বক্তব্য চাইলে উত্তরে তিনি বলেন,এটা দেখতে হবে আমার অর্থ বছরের নাকি আগের অর্থ বছরের। না জেনে আগেই মন্তব্য করা উচিৎ হবে না। 
 
মুন্সিগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী মো: রবিউল ইসলামকে মুঠোফোনে কল দেওয়া হলে নাম্বারটি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%