ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ডিএমপির অভিযানে ৫২৯ জন গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি


ডিএমপির অভিযানে ৫২৯ জন গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, এই সময়ে ৩০টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

অভিযানের কার্যক্রমে মাদকদ্রব্যের সঙ্গে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, একজন ভিকটিমকেও সফলভাবে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: গুটি কয়েক ব্যক্তির কারণে মাদ্রাসার শিক্ষকদের সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়াচ্ছে: শিশির মনির

নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগের ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, ওয়ারী বিভাগে ৮৩ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১৩৩ জন, গুলশান বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগ থেকে ৫৪ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৮ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের একজন রয়েছেন।

তিনি আরো জানান, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ছয়টি মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

এছাড়া তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এখন চলছে।

আরও পড়ুন: আইজিপি আলী হোসেন ফকিরের উদ্বোধনে পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সিগঞ্জে উপজেলা সহকারী প্রকৌশলীর সহায়তায় কাজ শেষ না করেই ৪৬ লাখ টাকার বিল উত্তোলন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব সংবাদদাতা

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


মুন্সিগঞ্জে উপজেলা সহকারী প্রকৌশলীর সহায়তায় কাজ শেষ না করেই ৪৬ লাখ টাকার বিল উত্তোলন
 
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটিগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়, বনস্যান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাথরুম সহ হেড টিচারের রুম নির্মাণে অনিয়ম এর অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় শিক্ষক ও কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।  এদিকে কাজ শেষ না করেই উপজেলা সহকারী প্রকৌশলী কাজী ফারুক এর সহযোগীতায় ৪৬ লাখ টাকার বিল উত্তোলন করে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোজাম্মেল এন্টার প্রাইজ । তবে খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বৃহস্পতিবার(৩০ জুলাই) দুপুর ১ টায়  জানিয়েছেন উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ সাগর।  
 
উপজেলা এলজিইডি কার্যালয় সুত্রে জানা যায় , এলজিইডির বাস্তবায়নে PEDP-4 প্রকল্প ৩ টি প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নে ৫৬ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা প্রাক্কলিত মুল্য করা হয়।  পরবর্তীতে মেসার্স মোজাম্মেল এন্টার প্রাইজের এর সাথে ৪৬ লাখ ৭৯ হাজার ৯ শত ৯৯ টাকাই চুক্তি করা হয়।  ২০২৫ সালের ২৮ জানুয়ারী কাজ শুরু করে জুলাই মাসের ২৩ তারিখে কাজ সমাপ্ত করার চুক্তি রয়েছিল। ২০২৬ সালের ২৩ মে প্রকল্পের সম্পুর্ন বিল পরিশোধ করা হয়।  
স্থানীয়দের দাবী , ২০২৫ সালের ২৩ মে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শেষ হয়নি প্রাথমিক বিদ্যালয় গুলোতে।  কাজ শেষ না করেই বিল উত্তোলনকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা ও সমালোচনা।  তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।  পাশাপাশি কাজ শেষ না করে বিল উত্তোলনে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানান তারা৷  
 
আটিগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষকা রেবেকা পারভীন জানান, আমি এলজিইডি অফিস থেকে বলে দিয়েছিল স্বাক্ষর দিতে। আমি স্বাক্ষর দেওয়ার পর ঠিকাদার বিল তুলে ফেলেছে।  এখনো রঙের কাজ বাকী।  বাথরুমের চাবি দেয় নাই,আমার রুমের চাবী বুঝিয়ে দেয় নাই।  সেখানে কাজ কি অবস্থা তাও জানিনা।  কাজ শেষ করে নাই। আমি তাদের কল দিয়ে বললে তারা সময় কাল ক্ষেপন করছেন। ইঞ্জিনিয়ার সাহেবকেও ফোনে বলেছি, কোন প্রতিকার পাচ্ছি না।  
 
মেসার্স মোজাম্মেল এন্টার প্রাইজের ঠিকাদার মোজাম্মেল হককে মুঠোফোনে কল দেওয়া হলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 
 
অন্যদিকে সহকারী প্রকৌশলী ও তদাকারী কর্মকর্তা ফারুক জানান, কাজ শেষ করেই বিল প্রদান করা হয়েছে।  সব জায়গার ছাড়পত্র আমাদের কাছে রয়েছে। 
 
তবে উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ সাগর  জানান, আমি এখানে নতুন এসেছি। খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
উপজেলা নির্বাহী অফিসার  ফারজানা ববি মিতু জানান, এটা কোন স্থানের গুলো আমাকে পাঠান। এ বিষয়ে তার বক্তব্য চাইলে উত্তরে তিনি বলেন,এটা দেখতে হবে আমার অর্থ বছরের নাকি আগের অর্থ বছরের। না জেনে আগেই মন্তব্য করা উচিৎ হবে না। 
 
মুন্সিগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী মো: রবিউল ইসলামকে মুঠোফোনে কল দেওয়া হলে নাম্বারটি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির লাগেজ ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবেন বাংলাদেশের প্রতিনিধি: প্রতিমন্ত্রী মিল্লাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


সৌদির লাগেজ ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবেন বাংলাদেশের প্রতিনিধি: প্রতিমন্ত্রী মিল্লাত

২০২৭ সাল থেকে সৌদি আরবে লাগেজ ব্যবস্থাপনার জন্য প্রতিনিধি টিম পাঠানো হবে, এই তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত আরো জানান, আগামী বছর থেকে হাজিদের খরচ কমানোর চেষ্টা করছে সরকার।

এবারের হজ ও ওমরাহ মেলায় তিনদিন ব্যাপী নিবন্ধিত ১৪৩টি হজ এজেন্সি অংশগ্রহণ করছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানও মেলা কামনার অংশ নিচ্ছে।

মেলায় হাজিরা হজ ও ওমরাহ বুকিং দেয়ার সুযোগ পাচ্ছেন। এজেন্সিগুলো তাদের সেবাসমূহ তুলে ধরছেন এবং মেলা চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির পদত্যাগ দাবি করলেন ‘তেলাপোকা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০১:২১ পি.এম


মোদির পদত্যাগ দাবি করলেন ‘তেলাপোকা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এই ব্যক্তি, চেয়ার ছেড়ে দিতে বললেন দেশটির তরুণদের নতুন প্লাটফর্ম তেলাপোকা বা ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। টানা ৩৭ দিনের তীব্র আন্দোলনের পর তিনি এ আহ্বান জানান। অভিজিৎ মোদিকে পরামর্শ দেন দেশের দায়িত্ব অন্য কাউকে দেওয়ার জন্য এবং 'ইনফ্লুয়েন্সার' হয়ে যাওয়ার জন্য।

আবহাওয়া, দেশের দায়িত্ব অন্য কাউকে দিয়ে মোদিকে ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়ার বিষয়ে অভিজিৎ দিপকে বলেন। তিনি একইসঙ্গে প্রশ্নফাঁস রোধে লোকসভায় পাস হওয়া নতুন আইন নিয়ে প্রশ্ন তুলেছেন। ‘তেলাপোকা পার্টির’ প্রতিষ্ঠাতা মন্তব্য করেন, আইন করলেই হবে না, সঠিকভাবে বাস্তবায়ন না হলে কোনও পরিবর্তন আসবে না।

বুধবার (২৯ জুলাই) মহারাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অভিজিৎ দিপকে প্রধানমন্ত্রী মোদিকে খোঁচা দিয়ে এই মন্তব্য করেন। খবর প্রকাশ করেছে হিন্দ্যস্তান টাইমস।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের উদ্দেশে মোদির প্রকাশিত ভিডিওগুলোর প্রসঙ্গ উল্লেখ করেছেন। অভিজিৎ বলেন, মোদির ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। যদি তিনি এত ভালো ইনফ্লুয়েন্সার হন, তাহলে মোদির প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেওয়া উচিত এবং অন্য কাউকে দেশের দায়িত্ব পালন করতে দেওয়া উচিত।

এছাড়া, গত মঙ্গলবার কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও মোদির ইনস্টাগ্রাম ভিডিও নিয়ে মন্তব্য করেন। তিনি সংসদে বলেন, নতুন নতুন অ্যাঙ্গেলে ভিডিও বানিয়ে জেন জির সমর্থন পাওয়া যাবে না। প্রধানমন্ত্রীর ক্যামেরার অ্যাঙ্গেল নয়, বদলাতে হবে তার মনের অ্যাঙ্গেল।

প্রশ্নফাঁসবিরোধী বিল নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে অভিজিৎ বলেন, শুধু আইন করলেই সমস্যার সমাধান হবে না। যারা আইন বাস্তবায়ন করবেন, তাদের সদিচ্ছা না থাকলে কোনও লাভ নেই। এই দেশে একের পর এক ভালো আইন হয়েছে, কিন্তু শুধু আইন পাস করলেই সবকিছু বদলে যায় না।

প্রশ্নফাঁসের মামলার জন্য মোদির ঘোষিত ফাস্ট-ট্র্যাক আদালতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিন দিন আগে নরেন্দ্র মোদি ফাস্ট-ট্র্যাক আদালতের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এতে মানুষ ভেবেছিল প্রশ্নফাঁসের মামলাগুলোর দ্রুত বিচার হবে। কিন্তু কী হয়েছে? অভিজিৎ দিপকে বলেন, প্রথম শুনানিতেই সিবিআইয়ের আইনজীবী উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে গেছে। তাই যত আইনই করা হোক, আইন বাস্তবায়নকারীরা দায়িত্বশীল না হলে, সেই আইনের কোনও অর্থ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বিরুদ্ধে ‘তীব্র মাত্রার’ হামলা শেষ করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


ইরানের বিরুদ্ধে ‘তীব্র মাত্রার’ হামলা শেষ করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ : একদিন বিরতির পরে তেহরানের বিরুদ্ধে আবারও আক্রমণ শুরু করার মধ্যে বুধবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ওপর 'তীব্র মাত্রার' আক্রমণ সম্পন্ন করেছে। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বার্তা সংস্থা এএফপি ওয়াশিংটন থেকে এ খবর প্রকাশ করেছে।

বুধবার গভীর রাতে সেন্টকম জানায়, 'গতকালের মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে আমাদের বাহিনী সফলভাবে ইরানের বিরুদ্ধে তীব্র মাত্রার আক্রমণ সম্পন্ন করেছে।' এ হামলায় সামরিক কমান্ড সেন্টারসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ডের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%