০২:৫২ পি.এম
নরসিংদীর বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি, মাদক মামলার এজাহারভুক্ত আসামি ও ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার হওয়া পরোয়ানাভুক্ত আসামিরা হলেন— মরিচাকান্দি গ্রামের মোঃ হোসেন, ধুকুন্দি (নয়াবাগ) গ্রামের মোঃ আশরাফুল রহমান শুভ এবং দিঘলদী কান্দাচরভাগবের এলাকার মোঃ মোরশেদ আলম রিপন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত আসামিরা হলেন— ভাটেরচর (পূর্বপাড়া) গ্রামের মকবুল হোসেন (৪২), মরিচাকান্দি (মধ্যপাড়া) গ্রামের টুটুল (২২), সররাবাদ (উত্তরপাড়া) গ্রামের মোঃ মোশারফ হোসেন (৪০) এবং সররাবাদ (পশ্চিমপাড়া) গ্রামের আকরাম হোসেন (২৪)।
এছাড়া ৮ জুন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা সেবনের অপরাধে মোঃ সাব্বির (২২), এবাদত মিয়া (২২), অনিক লাল (২০), মোঃ রমিম (২০), মোঃ মেহেদী (২২), খোরশেদ (৩৬), উবায়দুল্লাহ (৩৩) এবং কাউছার (২০)-কে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে কয়েকজনকে ১২ মাস, ১৮ মাস ও ২০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় যথাক্রমে ২ মাস ও ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
গ্রেপ্তারকৃত ও দণ্ডপ্রাপ্ত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বেলাব থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন