০১:১০ পি.এম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা থেকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে শিক্ষার্থীরা। এ বছর প্রতিষ্ঠানটির ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার দাঁড়িয়েছে ৭৮.৩৮ শতাংশ। এর মধ্যে চারজন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছে।
মাদ্রাসা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর মোট ৩৭ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২৯ জন উত্তীর্ণ এবং ৮ জন অকৃতকার্য হয়েছে।
জিপিএ-৫ (A+) অর্জনকারী শিক্ষার্থীরা হলেন—
১. মোছাঃ ফাতেমা আক্তার — রোল: ৩০৮২০৬
২. মোছাঃ খাদিজা আক্তার — রোল: ৩০৮২২৭
৩. মোছাঃ তাহিয়া আক্তার পলি — রোল: ৩০৮২২৯
৪. মোছাঃ তানিয়া আক্তার — রোল: ৩০৮২৬১
মাদ্রাসার ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, A গ্রেড পেয়েছে ১৪ জন, A- গ্রেড ৭ জন, B গ্রেড ২ জন এবং C গ্রেড পেয়েছে ২ জন শিক্ষার্থী। এছাড়া ৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
চমৎকার এই ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান আদিল। তিনি বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই এ সাফল্য এসেছে। তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।
মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ ফলাফলকে ঘিরে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, প্রত্যন্ত এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন ফলাফল নিঃসন্দেহে প্রশংসনীয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন