ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু


ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু

নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসসহ কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নগরীর গণপূর্ত ভবনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ নগরীকে পরিকল্পিত অবকাঠামোর মাধ্যমে ঢেলে সাজানোর লক্ষ্যে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

 এর আগে গণপূর্ত ভবন প্রাঙ্গণে দোয়া ও আলোচনার সভার মধ্যদিয়ে নবনিযুক্ত চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে পরিকল্পিত নগরী গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

 সভায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ময়মনসিংহের উন্নয়নে যে সব কর্মকাণ্ড বাস্তবায়ন করা দরকার, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। 

 তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পিত নগরীতে গড়তে আমাকে দায়িত্ব দিয়েছেন। চেষ্টা করবো সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতায় ময়মনসিংহ নগরীকে একটি পরিকল্পিত এবং আবাসিক নগরী হিসাবে গড়ে তুলতে। এক্ষেত্রে প্রশাসনসহ সব পর্যায়ের অংশিজনদের অংশগ্রহণে সরকারের পরিকল্পনার বাস্তবায়ন করতে চাই। এ সময় তিনি ময়মনসিংহ বিভাগীয় শহর গঠনে পরিকল্পিত উন্নয়নেরও আশ্বাস দেন।

 সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিমুদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, উত্তর যুবদলের সভাপতি শামছুল হক শামছুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া চুক্তি নিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি টোলিফোনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে কথা বলেছেন। এই ফোনালাপে উভয় পক্ষ আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনা করেছেন।

দোহা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ঘটনাবলী পর্যালোচনা করেছেন। শক্তি-সমৃদ্ধ এই দুটি উপসাগরীয় দেশ গত কয়েক মাস ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বন্ধের জন্য একটি চুক্তির দাবি জানিয়ে আসছিল। কারণ বিভিন্ন হামলায় উপসাগরের অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এদিকে, চুক্তি অনুযায়ী পরবর্তী দফার আলোচনার জন্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে ‘শক্তিশালী ভিত্তি’ বলা হয়েছে কাতারের পক্ষ থেকে। উপসাগরীয় এই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামীকাল শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে প্রত্যাশিত কারিগরি আলোচনার আগে এই চুক্তিটি ‘মার্কিন ও ইরানি পক্ষের মধ্যে আলোচনার পরবর্তী পর্যায়ে অগ্রসর হওয়ার জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে।

সূত্র: আলজাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

মানিকগঞ্জ জেলার ঢাকা–আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকা সংলগ্ন ট্রাক এবং পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে দুই যুবকের মৃত্যু ঘটেছে।

এ দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় ঢাকা–আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকদের নাম হল রাসেল (২৭) এবং আরাফাত (২০)। আহতদের মধ্যে শাহআলম (৩০) এবং সাগর (২২) উল্লেখযোগ্য। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রগুলো জানায়, মুরগি পরিবহনের উদ্দেশ্যে একটি পিকআপ চুয়াডাঙ্গার দিকে যাত্রা করছিল। এ সময় ঢাকা–আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সাথে এটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় পিকআপে থাকা চারজন গুরুতরভাবে আহত হন।

পরে স্থানীয় লোকজন এবং হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাসেল ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাহআলম এবং সাগর এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন।

গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মাতব্বর এ বিষয়ে জানান, মানিকগঞ্জ কন্ট্রোল রুম থেকে দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে হাইওয়ে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। মুরগিবাহী পিকআপটি চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে পিকআপে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হয় এবং আরও দুইজন আহত হন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। দুর্ঘটনাকবলিত ট্রাক এবং পিকআপ জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। এছাড়া এই ঘটনা নিয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুদে ভক্তের শেখানো সেলিব্রেশন কি করবেন মেসি?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


খুদে ভক্তের শেখানো সেলিব্রেশন কি করবেন মেসি?

বিশ্বকাপ ইতিহাস সৃষ্টি করে নতুন মাইলফলক অর্জন করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে যেমন তিনি ম্যাচের নায়ক হয়েছিলেন, ঠিক তেমনি একটি খুদে ভক্তের সঙ্গে তার একটি মুহূর্ত এখন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে।

ম্যাচ শেষে যখন সমর্থকদের সঙ্গে তিনি দেখা করার সময় ছিলেন, তখন এক শিশু মেসিকে একটি বিশেষ নাচের ভঙ্গি দেখায়। হাসিমুখে মেসি মনোযোগ দিয়ে সেটি দেখেন। এরপর থেকেই আলোচনা শুরু হয়েছে যে, পরবর্তী ম্যাচে গোল করলে কি সেই নাচের ভঙ্গিতেই উদযাপন করবেন তিনি?

আর্জেন্টিনা ওই ম্যাচে ৩-০ ব্যবধানে জয়লাভ করে, এবং তিনটি গোলই করেন মেসি। এটি তাঁর বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক, এবং ৩৮ বছর বয়সে এই কীর্তি গড়ে তিনি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়সী হ্যাটট্রিক স্কোরার হিসেবে পরিচিত হয়েছেন।

এই পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা হয়েছে ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসে-এর রেকর্ড স্পর্শ করেছে। আর মাত্র একটি গোল করলেই তিনি এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন।

ম্যাচ শেষে আবেগপ্রবণ মেসি বলেন, ব্যক্তিগত কিছু কঠিন সময় পার করে তিনি এই পারফরম্যান্সে ফিরে এসেছেন এবং সতীর্থ ও কোচিং স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, মেসির পারফরম্যান্স ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি বছরের পর বছর ধরে যা করে চলেছেন, তা সত্যিই অবিশ্বাস্য।

বিশ্বকাপে অভিষেকের ২০ বছর পর মেসির এই হ্যাটট্রিকটি তাঁর পেশাদার ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক। তিনি বলেন, দীর্ঘ ক্যারিয়ারের এই মুহূর্ত তাঁর জন্য বিশেষ এক অর্জন।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

মরোক্কোর বিপক্ষে বিশ্বকাপের যাত্রা সুখকর হয়নি ব্রাজিলের। কার্লো আনচেলত্তির দল ১-১ গোলের সমতা নিয়ে ম্যাচের ইতি টেনেছে। শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এর আগেই ব্রাজিল সুখবর পেয়েছে ফিফা থেকে। ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সবশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে নেইমারদের দল।

বিশ্বকাপে প্রথম রাউন্ডের খেলা শেষ হওয়ায় ফিফা র‌্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে দুই নম্বরে উঠে এসেছে ফ্রান্স। অপরদিকে কেপ ভার্ডের বিরুদ্ধে ড্র করায় এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে স্পেন।

মরক্কোকে ১-১ গোলে ড্র করলেও র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলের লাভ হয়েছে। ডিআর কঙ্গোর সঙ্গে ড্রয়ের পর পয়েন্ট হারিয়ে পর্তুগাল পাঁচ থেকে সাত নম্বরে নেমে যাওয়ায় ব্রাজিল এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে। একইভাবে, ব্রাজিলের সঙ্গে ড্র করায় মরক্কো এক ধাপ উন্নতি করে ছয় নম্বরে স্থান পেয়েছে।

শীর্ষ দশেও পরিবর্তন এসেছে। জার্মানি এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে, অন্যদিকে বেলজিয়াম দশে নেমে গেছে। তবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস আগে থেকেই চতুর্থ ও অষ্টম স্থানে অবস্থান করছে।

তবে টেবিলের শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। আর্জেন্টিনা আগের মতোই এক নম্বরে রয়েছে। লিওনেল মেসির দল আলজেরিয়ার বিরুদ্ধে জয় পাওয়ার পর তাদের পয়েন্ট বাড়লেও অবস্থান অক্ষুণ্ণ রয়েছে। আর্জেন্টিনার পয়েন্ট ১৮৮৯.০৬, আর দুই নম্বরে থাকা ফ্রান্স মাত্র দুই পয়েন্ট পিছিয়ে।

অন্যদিকে, কলম্বিয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ১১ নম্বরে উঠে এসেছে। মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জায়গা করে নিয়েছে ১৩ নম্বরে। ইংল্যান্ডের বিরুদ্ধে হারানোর পর ক্রোয়েশিয়া তিন ধাপ পিছিয়ে এখন ১৪ নম্বরে রয়েছে। যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দুই ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছে। জাপানও এক ধাপ উন্নতি করে এখন ১৭ নম্বরে। ডিআর কঙ্গো তিন ধাপ এগিয়ে পৌঁছেছে ৪৩ নম্বরে।

সূত্র: ফিফা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%