ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

জেলেদের সঠিক তালিকা প্রস্তুত করার পরিকল্পনা করছে সরকার : মৎস্যমন্ত্রী


জেলেদের সঠিক তালিকা প্রস্তুত করার পরিকল্পনা করছে সরকার :  মৎস্যমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে প্রকৃত জেলেদের সঠিক তালিকা প্রস্তুত করার একটি পরিকল্পনা সরকারের রয়েছে। বর্তমানে দেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৫৬৫ জন।

রবিবার জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উপস্থাপিত একটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আরও বলেন, প্রকৃত জেলেদের সঠিক তালিকা প্রস্তুতের পাশাপাশি সরকার বিলুপ্ত ও পরিত্যক্ত জলাশয়গুলোর সংস্কার করে মাছ চাষের আওতায় আনার পরিকল্পনাও রেখেছে। মৎস্য অধিদপ্তর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জেলেদের তালিকা প্রণয়ন এবং মৎস্যজীবী কার্ড প্রদান করে থাকে।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সাক্ষাৎ

তিনি জানিয়েছেন, ‘জেলে নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান নির্দেশিকা-২০১৯’ অনুযায়ী সারাদেশে জেলেদের তালিকা যাচাই-বাছাই ও হালনাগাদ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী প্রকৃত জেলেদের নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে।

আমিন উর রশিদ বলেন, দেশের সব জলাশয়ের জৈবিক ব্যবস্থাপনার মাধ্যমে মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে একটি প্রকল্প প্রণয়নের কাজ চলছে। প্রকল্পটি অনুমোদিত হলে দেশের বিলুপ্ত ও পরিত্যক্ত জলাশয়গুলো সংস্কার করা সম্ভব হবে। এর ফলে জলাশয়ের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মাছের উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ট্রাইব্যুনালে সেনাসদস্য ইমরুল কায়েসের জবানবন্দি

'ইলিয়াস আলীকে গুমের সাথে জিয়াউল আহসান জড়িত ছিলেন'

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


২০১২ সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনা নিয়ে একটি শুনানিতে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নাম উঠে এসেছে। ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জিয়াউলের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। তার বক্তব্য অনুযায়ী, গুম এবং পিলখানা হত্যাকাণ্ডসহ সাতটি ঘটনাতে অন্তত ৩০ জনকে হত্যার বর্ণনা দেন তিনি।

রোববার (২১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ইমরুল কায়েস তার জবানবন্দি উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন, গুমের পর হত্যার মতো কাজ করে টঙ্গীতে রেললাইনের ওপর লাশ ফেলে রাখা হয়েছে, জলদস্যুর নাটক সাজিয়ে সুন্দরবনের গহীন জঙ্গলে হত্যা হয়েছে এবং রাতে পোস্তগোলা বুড়িগঙ্গায় আসামিদের ধরে নিয়ে গিয়ে হত্যা করতেন জিয়াউল আহসান। প্রত্যেকটি ঘটনার সময় জিয়াউলের সাবেক দেহরক্ষী উপস্থিত ছিলেন।

২০১২ সালের ১৭ এপ্রিল বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর নির্দেশে ইলিয়াস আলীকে জিয়াউল গুম করেছেন, এমন তথ্যও ইমরুল কায়েসের জবানবন্দিতে উঠে এসেছে। পরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, গুম-খুনের মাস্টারমাইন্ড হিসাবে জিয়াউল আহসানের পরিচয় পাওয়া গেছে। তবে এসব অপরাধ জিয়াউল আহসানের আইনজীবী অস্বীকার করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে উদ্দেশ্য করে বলেছেন, "হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়।" তিনি রোববার জাতীয় সংসদে এই কথা বলেন।

এর আগে হান্নান মাসউদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে হট্টগল সৃষ্টি হয়।

এছাড়া, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিসিএস পরীক্ষার ভাইভা বা মৌখিক পরীক্ষার প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

তিনি বলেন, নিয়োগের ক্ষেত্রে বিসিএস ভাইভার মোট নম্বর ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৮ সাল থেকে প্রাথমিক শিক্ষাক্রমে আমূল পরিবর্তন ঘটাতে যাচ্ছে: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


২০২৮ সাল থেকে প্রাথমিক শিক্ষাক্রমে আমূল পরিবর্তন ঘটাতে যাচ্ছে: ববি হাজ্জাজ

দেশের প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যমান শিক্ষাক্রম (কারিকুলাম) সংস্কার করে আসন্ন ২০২৮ সাল থেকে এতে আমূল পরিবর্তন আনা হচ্ছে। শিক্ষাব্যবস্থাকে একটি মূল্যবোধভিত্তিক (Value-Based) কাঠামোর ওপর পুনর্গঠন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (২১ জুন) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) আয়োজিত এক মতবিনিময় সভায় এই সংস্কার যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

‘Primary Curriculum Development: Guiding Principles for Textbook, Teacher Guide, Remedial Guide, and Video Lesson Design’ শীর্ষক এই সভায় সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই শিক্ষাক্রম সংস্কারের কাজ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে নৈতিক ও মানবিক মূল্যবোধের ওপর দাঁড়িয়ে পুনর্গঠন করা হবে। নতুন শিক্ষাক্রমে পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, নাগরিক দায়িত্ববোধ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

একই সঙ্গে দেশের প্রাথমিক শিক্ষায় মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান (Foundational Literacy and Numeracy-FLN) নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

প্রতিমন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম প্রণয়নের ক্ষেত্রে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বাস্তব শেখার সক্ষমতা, পাঠদক্ষতা, গণিত দক্ষতা এবং জীবনঘনিষ্ঠ শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। লক্ষ্যটি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির একজন শিক্ষার্থীকে কোনো বই পড়তে দিলে সে যেন তা সহজে বুঝে পড়তে পারে, নিজের ভাষায় তা প্রকাশ করতে পারে এবং তার মধ্যে যেন শেখার প্রতি এক ধরনের সহজাত আগ্রহ তৈরি হয়—আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি।’

ববি হাজ্জাজ আরও বলেন, নতুন শিক্ষাক্রমে প্রতিটি শ্রেণির জন্য স্পষ্ট ‘লার্নিং আউটকাম’ (শিখনফল) এবং পঞ্চম শ্রেণি শেষে শিক্ষার্থীদের অর্জনযোগ্য দক্ষতার একটি নির্দিষ্ট ‘এক্সিট প্রোফাইল’ নির্ধারণ করা হবে।

এর ওপর ভিত্তি করেই পরবর্তী সময়ে পাঠ্যপুস্তক, শিক্ষক নির্দেশিকা, মূল্যায়ন পদ্ধতি ও অন্যান্য শিক্ষাসামগ্রী তৈরি করা হবে।

ডিজিটাল শিক্ষার প্রসারে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ভিডিও লেসন, ডিজিটাল কনটেন্ট এবং সহায়তাকারী শিক্ষাসামগ্রী তৈরি করা হবে। বিশেষ করে প্রাক-প্রাথমিক শিক্ষা সম্পূর্ণভাবে খেলাধুলা ও আনন্দভিত্তিক শিক্ষণ পদ্ধতির ওপর পরিচালিত হবে।

অবকাঠামোগত উন্নয়নের ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী ১ বছরের মধ্যে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল’ (IFP) প্রদান করা হবে এবং আগামী ৩ বছরের মধ্যে প্রত্যেকটি শ্রেণিকক্ষকে এই প্রযুক্তির আওতায় আনা হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ব্র্যাক শিক্ষা কর্মসূচি, গণসাক্ষরতা অভিযান (ক্যাম্পে) এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চলতি বছরের মে মাসের সময়ে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিভাগের ৬টি জেলার ৪২টি উপজেলার মধ্যে গলাচিপা উপজেলা প্রথম স্থান অর্জন করেছে। এটি নির্দেশ করে যে শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্য এ কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে।

রোববার ২১ জুন বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্যটি নিশ্চিত করেছে।

মে মাসে গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল মোট ৪২৮টি। তবে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪২৯টি জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি এবং এখানে অর্জিত হয়েছে ২১৯টি। শতাংশের হিসেবে এ উপজেলায় জন্ম নিবন্ধনের কাজ ১০০ শতাংশ সম্পন্ন হয়েছে। মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে এটি ১৮৯ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধনে গড়ে কাজ হয়েছে ১৪৫ শতাংশ, যা বরিশাল বিভাগের মধ্যে অনন্য।

এছাড়াও, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে মে মাসে পিরোজপুর জেলায় প্রথম অবস্থানে রয়েছে কাউখালী উপজেলা। সেখানে গড়ে কাজ হয়েছে ১০৫ শতাংশ। বরগুনা জেলা থেকে প্রথম হয়েছে বামনা উপজেলা, যেখানে সম্পন্ন হয়েছে ১০২.৫ শতাংশ। ভোলা সদর উপজেলার অর্জন ৯০.৫ শতাংশ এবং ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার গড় কাজ ৮৯ শতাংশ। বরিশাল জেলায় বাবুগঞ্জ উপজেলা ৬০.৫ শতাংশ কাজ করে প্রথম স্থান অধিকার করেছে।

উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক সময় সংবাদকে বলেছেন, 'বিষয়টিতে আমি আনন্দিত। জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ইউএনওর কাজ মূলত তদারকি করা। সত্যিকার অর্থে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যরা কঠোর পরিশ্রম করেছেন বলেই এটি সম্ভব হয়েছে। তাদের সকলের কাজকে একই সুঁতোয় গাঁথা গেছে, এ কারণেই আজকের এ অর্জন সম্ভব হয়েছে। তাদের সকলের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।'

উল্লেখযোগ্যভাবে, উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক গত অর্থবছরে (২০২৪-২০২৫) সারাদেশের ৫০৭ উপজেলা ও সিটি কর্পোরেশনের মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধনে বর্ষসেরা হয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%