ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

অর্থনৈতিক চাপেই ইরান চুক্তি করবে: জেডি ভ্যান্স


অর্থনৈতিক চাপেই ইরান চুক্তি করবে: জেডি ভ্যান্স

জেডি ভ্যান্স মন্তব্য করেছেন যে, অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে ইরান শেষ পর্যন্ত চুক্তি করতে বাধ্য হবে। এছাড়া তিনি জানান, ইরান যাতে আবারও পারমাণবিক স্থাপনা গড়ে তুলতে না পারে—সেটিই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য।

ভ্যান্স এই প্রসঙ্গে বলেন, ইরানকে সিদ্ধান্ত নিতে হবে—তারা কি অর্থনৈতিক চাপের মধ্যে থাকতে চায়, নাকি তারা পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায়।

তিনি আরও উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ হরমুজ প্রণালিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার সময় ইরানের শেষ হয়েছে।

আরও পড়ুন: পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে

ভ্যান্সের ভাষ্য হলো, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহের পথ নিরাপদ ও নির্বিঘ্ন রাখা খুবই জরুরি। তিনি দাবি করেন, এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর ইরানের একচেটিয়া নিয়ন্ত্রণও আর নেই।

এদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের হুঁশিয়ারি দেন। তিনি দাবি করেন, যদি সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হয়, তাহলে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন কমে আসবে।

বেসেন্ট বলেন, ‘তেলের দাম কেন হঠাৎ বেড়ে গেল, তা আমি নিশ্চিত নই। আমরা যদি সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগ করি, তাহলে সম্ভবত বড় ধরনের সামরিক অভিযান (কাইনেটিক) নতুন করে শুরু করার প্রয়োজন হবে না।’ এখানে তিনি ‘কাইনেটিক’ শব্দটি ব্যবহার করে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি বোঝান।

তিনি আগামী সোমবার এক সংবাদ সম্মেলনে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের বিস্তারিত তুলে ধরবেন বলেও জানান।

আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হিমশিম খাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

সূত্র: সামাটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলি বসতি স্থাপন পরিকল্পনার তীব্র নিন্দা জানাল ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য-কানাডা-ইতালি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪১ এম


ইসরায়েলি বসতি স্থাপন পরিকল্পনার তীব্র নিন্দা জানাল ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য-কানাডা-ইতালি

বিশ্বের শীর্ষস্থানীয় পশ্চিমা শক্তিগুলো কড়া সমালোচনা করেছে অধিকৃত পশ্চিম তীরের অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ই-ওয়ান এলাকায় প্রায় ১২শ'টি নতুন বসতি নির্মাণের জন্য দরপত্র আহ্বানের ইসরায়েলি সিদ্ধান্তের জন্য। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং কানাডা এক যৌথ বিবৃতিতে তেল আবিবের এই পদক্ষেপকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন সম্পূর্ণ অবৈধ বলে বিবেচিত। বৈশ্বিক চাপের মুখে, ইসরায়েল দীর্ঘ কয়েক দশক ধরে জেরুজালেমের পূর্বে অবস্থিত এই স্পর্শকাতর ই-ওয়ান এলাকায় সব প্রকার নির্মাণকাজ স্থগিত রেখেছিল। ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক সম্প্রদায় ও ফিলিস্তিনিরা স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাব্য সমাধানের জন্য মারাত্মক আঘাত হিসেবে দেখছেন। যদি এই প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে পুরো পশ্চিম তীর ভৌগোলিকভাবে দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে।

এই গঠনের ফলে পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের অন্যান্য এলাকা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। ইউরোপীয় মিত্রদেশসমূহ ও কানাডার পক্ষ থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, "পশ্চিম তীরে যখন চরম অস্থিতিশীলতা বিরাজ করছে। বেসামরিক ফিলিস্তিনিদের ওপর চরমপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে, তখন ইসরায়েল সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত উদ্বেগজনক।" ওই বিবৃতিতে পরিষ্কার করে সতর্ক করে দিয়ে বলা হয়, এই ধরনের একতরফা পরিকল্পনা কেবল শান্তির পথকে সুদূর পরাহতই করবে না বরং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের নিজস্ব অবস্থান ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে।

অন্যদিকে জাতিসংঘের মহাসচিব এই নির্মাণ পরিকল্পনাকে একটি অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি বলে হুঁশিয়ারি দিয়েছেন। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রীও একই উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলি পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড ইসরায়েলের এই পরিকল্পনার কড়া নিন্দা জানালে তা সঙ্গে সঙ্গে এক বাক্যে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।

আন্তর্জাতিক বিরোধিতা ও স্থানীয় বেদুইন ফিলিস্তিনি এবং ইসরায়েলি শান্তি কামীদের আইনি চ্যালেঞ্জ সত্ত্বেও, ইসরায়েলের আবাসন মন্ত্রণালয় গত বছরের আগস্টে অনুমোদিত ৩ হাজার ৪০১টি বসতি ইউনিটের মধ্যে ১২৩৪টির দরপত্র আনুষ্ঠানিকভাবে আহ্বান করে। পূর্ব জেরুজালেম ও মালে আদুমিম বসতির মধ্যবর্তী প্রায় ১২ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই বিশাল নির্মাণ পরিকল্পনা বিস্তৃত। পরিকল্পনা উন্মোচনের সময়, ইসরায়েলের অতি-জাতীয়তাবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ প্রকাশ্যেই মন্তব্য করেছিলেন, এর মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ধারণা চিরতরে মুছে ফেলা হচ্ছে।

ঘোষিত দরপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৯ অক্টোবর, যা ইসরায়েলের আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের ঠিক কয়েক দিন আগে। এ কারণে নির্বাচনের পর নতুন কোনো সরকার ক্ষমতায় আসলেও এ দরপত্র বাতিল করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে ইসরায়েল পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করে প্রায় ১৬০টি অবৈধ বসতি তৈরি করেছে, যেখানে বর্তমানে প্রায় ৭ লাখ ইসরায়েলি বসবাস করছেন। একই অঞ্চলে বাস করেন প্রায় ৩৩ লাখ ফিলিস্তিনি, যারা গাজা ও পশ্চিম তীর নিয়ে নিজেদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখছেন।

তীব্র আন্তর্জাতিক আপত্তি ও আঞ্চলিক সংকট সত্ত্বেও, ইসরায়েলের একের পর এক সরকার বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। বিশেষ করে ২০২২ সালের শেষের দিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি ও বসতি স্থাপনকারী-বান্ধব জোট সরকার ক্ষমতায় আসার পর এবং পরবিরতীতে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এই অবৈধ বসতি সম্প্রসারণের গতি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ই-ওয়ান প্রকল্পের বিরোধীরা স্পষ্ট করে জানিয়েছেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পশ্চিম তীরের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। এর ফলে, রামাল্লাহ, পূর্ব জেরুজালেম এবং বেথলেহেমকে কেন্দ্র করে একটি অখণ্ড ফিলিস্তিনি নগর অঞ্চল গড়ে তোলার পথ চিরতরে বন্ধ করে দেবে।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২৫ দিন ধরে নিখোঁজ ১১ বছরের ফকরুল

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪৪ এম


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২৫ দিন ধরে নিখোঁজ ১১ বছরের ফকরুল

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার উড়িয়াইন গ্রামের ১১ বছর বয়সী শিশু ফকরুল আহমেদ গত ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।

নিখোঁজ ফকরুল আহমেদের বাবার নাম ফয়সাল মিয়া। সে ব্রাহ্মণবাড়িয়ায় একটি দোকানে কাজ করত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দোকান থেকে পানি আনতে যাওয়ার পর ফকরুল আর ফিরে আসেনি। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শিশুর পরিচয়:
নাম: ফকরুল আহমেদ
বয়স: ১১ বছর
বাবার নাম: ফয়সাল মিয়া
গ্রাম: উড়িয়াইন
থানা: নাসিরনগর
জেলা: ব্রাহ্মণবাড়িয়া

ফকরুলের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: ০১৭৮০-৭৫৫৭০৬

পরিবারের পক্ষ থেকে ফকরুলের সন্ধানে পোস্টটি বেশি বেশি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৫৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪৬ এম


ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৫৪ জন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে আজ পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মতিঝিল থানার ৮ জন, পল্টন থানায় ৪ জন, সবুজবাগ থানায় ৮ জন, খিলগাঁও থানায় ৬ জন, রামপুরা থানায় ১১ জন, শাহজাহানপুর থানায় ৬ জন এবং মুগদা থানায় ১১ জন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ই-বাইকের ধাক্কায় মেয়র আহত, ইতালির শহরে সাইকেল চলাচল নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫০ এম


ই-বাইকের ধাক্কায় মেয়র আহত, ইতালির শহরে সাইকেল চলাচল নিষিদ্ধ

ইতালির ঐতিহাসিক শহর কোমোর প্রায় ৩০টি এলাকায় সাইকেল চালানোর উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছেন শহরটির মেয়র আলেসান্দ্রো রাপিনেসে। সম্প্রতি, একটি বৈদ্যুতিক সাইকেলের ধাক্কা লেগে আহত হওয়ার পর জননিরাপত্তার কথা মাথায় রেখে তিনি এই সিদ্ধান্তটি গ্রহণ করেছেন।

নতুন এই নিয়ম প্রয়োগের সময়সীমা সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। এসব এলাকায় সাইকেল চালকদের তাদের সাইকেল থেকে নেমে সেটি হেঁটে নিয়ে যেতে হবে। এই নিষেধাজ্ঞা কেবল বৈদ্যুতিক সাইকেলের ক্ষেত্রেই নয়, সাধারণ সাইকেলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মেয়র রাপিনেসে জানিয়ে দিয়েছেন যে, জননিরাপত্তা বাড়াতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইতালীয় বার্তা সংস্থা আনসাকে তিনি বলেন, নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তিনি বুঝেছেন, দ্রুতগতির বৈদ্যুতিক সাইকেলের ধাক্কা কতটা বিপজ্জনক হতে পারে। তিনি বলেন, ‘মানুষ নিজের অভিজ্ঞতা থেকেই সিদ্ধান্ত নেয়। আর আমি জানি, এই দানবগুলোর একটির ধাক্কা খেলে কেমন লাগে।’

মেয়র রাপিনেসে জানিয়েছেন, জুলাই মাসে সিটি হল থেকে বের হওয়ার সময় একটি বৈদ্যুতিক সাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে।

ওই ঘটনার জন্য তাকে হাসপাতাল যেতে হয়নি। তবে ঘটনাটি তাকে শহরের যান চলাচল বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। মেয়রের কথায়, ঘটনার কিছুক্ষন আগেই তার প্রশাসন শহরের কেন্দ্রীয় এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করেছিল। যদিও ওই বৈদ্যুতিক সাইকেলটি কে চালাচ্ছিল তা এখনও জানা যায়নি। রাপিনেসে নিজের তৈরি অনলাইন ভিডিও সিরিজ ‘রাপিনিউজ২৪’-এর একটি ভিডিওতে সিদ্ধান্তটির ব্যাখ্যা প্রদান করেছেন। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আমাকে হাসপাতালে পর্যন্ত যেতে হয়নি। আমাকে একটি সাইকেল ধাক্কা দিয়েছিল। আমি তথ্য সংগ্রহ করেছি। আর সেখান থেকেই এই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত এসেছে।’

সাইকেল নিষিদ্ধ করার এই সিদ্ধান্তটি শহরের নতুন ট্রাফিক ব্যবস্থার একটি অংশ হবে। পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কোমোর ব্যস্ত কেন্দ্রীয় এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে আরও কঠোর নিয়ম চালুর পরিকল্পনা করেছে স্থানীয় প্রশাসন। এর আওতায় শহরের একটি অংশে সীমিত যান চলাচল এলাকা তৈরি করা হবে। পাশাপাশি শহরের কেন্দ্রীয় এলাকায় গাড়ি ও ভ্যান চলাচলের ওপর নতুন বিধিনিষেধও আরোপ করা হবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা অনেক রাস্তা শহরের পুরোনো এবং সবচেয়ে প্রশস্ত সড়ক। এসব রাস্তা পণ্য সরবরাহকারী যানবাহনের চালকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নিয়মের অধীনে সীমিত যান চলাচল এলাকার কিছু যানবাহনের জন্য বার্ষিক অনুমতিপত্র প্রয়োজন হবে। অতিরিক্তভাবে, প্রতিদিন ওই এলাকায় প্রবেশ করতে হলে ৩ ইউরো ফি দিয়ে অনুমতিপত্র নিতে হবে। দোকান এবং রেস্তোরাঁয় পণ্য সরবরাহকারী গাড়িগুলো সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলাচল করতে পারবে। শহরের কেন্দ্রে অবস্থিত হোটেলে গাড়ি নিয়ে যেতে পারবেন পর্যটকরা। তবে তাদের থাকা জায়গায় গাড়ি রাখার ব্যবস্থা থাকতে হবে।

কোমোর নতুন নিয়মটি শুধুমাত্র বৈদ্যুতিক সাইকেলের জন্য নয়। সাধারণ সাইকেলের জন্যও একই বিধিনিষেধ থাকবে। ইতালির সড়ক আইনে সাধারণ ও বৈদ্যুতিক সাইকেলের মধ্যে এই ধরনের আলাদা শ্রেণীবিভাগ করা হয়নি, তাই দুই ধরনের সাইকেলকেই নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে। শহরের পুরোনো এবং ব্যস্ত এলাকাগুলোতে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। তবে মেয়রের এই সিদ্ধান্ত স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শহরের কেন্দ্রীয় এলাকায় যাতায়াতের জন্য সাইকেল এখন একটি জনপ্রিয় মাধ্যম হওয়ায় অনেকে নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সিদ্ধান্তটি বাতিলের দাবিতে অনলাইনে একটি আবেদনও শুরু হয়েছে।

স্থানীয় নাগরিক সংগঠন সিভিতাস কোমো এই নিষেধাজ্ঞার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। সংগঠনটি সিদ্ধান্তটিকে ‘সন্দেহজনক ও ভুল’ বলে উল্লেখ করেছে। আরেকটি স্থানীয় সংগঠন নোভা কোমো আগামী ১২ সেপ্টেম্বর প্রতিবাদী সাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে। সংগঠনের সদস্যরা নতুন নিয়মের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে এই কর্মসূচী পালন করবেন।

ঐতিহাসিক অথবা ব্যস্ত এলাকায় সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা আরোপ করা ইতালিতে নতুন কিছু নয়। দেশটির পালেরমো শহরে ২০২৩ সাল থেকে প্রধান সড়কের কয়েকটি অংশে সাইকেল চলাচল সীমিত করা হয়েছে। ইউরোপের আরও বেশ কিছু শহরে বৈদ্যুতিক সাইকেল, বৈদ্যুতিক স্কুটার এবং এক ব্যক্তির ব্যবহারের অন্যান্য ছোট যানবাহনের চলাচলের ওপর বিধিনিষেধ রয়েছে। যুক্তরাজ্যেও এ ধরনের কিছু নিয়ম প্রবর্তিত হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসও বৈদ্যুতিক স্কুটার ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়ে নিয়ম কঠোর করেছে। ২০২৩ সালে শহরটিতে ভাড়ায় চালানোর বৈদ্যুতিক স্কুটার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%