ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির রায় আজ


রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির রায় আজ

রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি চালানোর এবং আরও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ রবিবার ঘোষণা করা হবে।

গত ১৫ জুন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায়ের দিন ধার্য করেছিলেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন, বিচারপতি শফিউল আলম এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

গতকাল শনিবার, প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের জানিয়েছেন, এই মামলার রায় ঘোষণার জন্য ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

আরও পড়ুন: জাতীয় সংসদের এলডি হলে শুরু হলো বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ সম্মেলন

এই মামলায় মোট পাঁচজন আসামি রয়েছে, যাদের মধ্যে চারজন পলাতক অবস্থানে রয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।

এছাড়া, গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে। গত ১৫ জুন তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সেই দিন মামলায় দ্বিতীয় দফায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছিল প্রসিকিউশন ও আসামিপক্ষের তরফ থেকে।

এরপর, ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। আসামি চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন। তিনি এ ঘটনার জন্য চঞ্চল সরকারের সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে, মামলার অভিযোগ থেকে তাঁর অব্যাহতি চান। তবে, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

এর আগে, ১০ জুন পুনরায় সাফাই সাক্ষ্য দেন চঞ্চল চন্দ্র সরকার। পুনর্সাক্ষ্যে তিনি এক প্রসিকিউটরের বিরুদ্ধে ভয়ভীতি দেখানো ও চাপ প্রয়োগের অভিযোগ আনেন। এই আসামি চলতি বছর ১৩ জানুয়ারি প্রথম সাক্ষ্য দিয়েছিলেন।

আরও পড়ুন: তারেক রহমানের পরিকল্পনায় বিএনপির নেতৃত্বে গণ-অভ্যুত্থান: নুরুল আমিন

আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৯ জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি, শিশু বাসিত খান মুসার (৭) মাথা ভেদ করে ও তাঁর দাদি মায়া ইসলামের মৃত্যু এবং মো. নাদিম নামের অন্য এক ব্যক্তিকে হত্যার অভিযোগ রয়েছে। এই মামলার রায় ঘোষণার দিন ৪ মার্চ ধার্য করা হয়েছিল, তবে প্রসিকিউশনের আবেদনের কারণে সেদিন রায় ঘোষণা করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক এমপি ও আ. লীগ নেতা নূর মোহাম্মদ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:৪৬ এম


সাবেক এমপি ও আ. লীগ নেতা নূর মোহাম্মদ গ্রেপ্তার

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদকে রাজধানী গুলশান এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এই বিষয়টি সম্পর্কে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রবিবার বলা হয়েছে।

এতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া নূর মোহাম্মদ জামালপুর জেলায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি এবং তিনি গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন আসামি।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে, এ কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপন নথি অপব্যবহারের দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:৪৭ এম


গোপন নথি অপব্যবহারের দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা

গোপনীয় ও স্পর্শকাতর সরকারি তথ্য অপব্যবহারের অভিযোগ স্বীকার করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। আদালতের কাছে তিনি অবৈধভাবে রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রাখার দায় মেনে নিয়েছেন। এই অপরাধের কারণে তার সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এ ছাড়া জরিমানা হিসেবে তিনি ২২.৫ লক্ষ মার্কিন ডলার দিতে রাজি হয়েছেন।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত জন বোল্টন গোপন তথ্য ফাঁসের ১৮টি অভিযোগে অভিযুক্ত ছিলেন। শুরুতে নিজেকে নির্দোষ দাবি করলেও শুক্রবার (২৬ জুন) আদালতে তিনি একটি অভিযোগের সত্যতা স্বীকার করেন।

তার ডায়েরিতে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত বেশ কিছু সর্বোচ্চ গোপনীয় স্তরের নথি পাওয়া যায়। এ ছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন সময়ের কিছু সংবেদনশীল তথ্য তিনি নিজের পরিবারের সদস্যদের কাছে পাঠিয়েছিলেন বলেও আদালতে প্রমাণিত হয়েছে। আদালতে বিচারকের সামনে বোল্টন বলেন, ‘আমি ভুল করেছি, মাননীয়। আমি এর জন্য দুঃখিত।’

শুনানি শেষে মার্কিন অ্যাটর্নি কেলি হেইস সাংবাদিকদের বলেন, ‘বোল্টন জানতেন কিভাবে গোপনীয় তথ্য সামলাতে হয় এবং এর অপব্যবহার প্রজাতির জাতীয় নিরাপত্তার জন্য কী ধরনের ক্ষতি সৃষ্টি করতে পারে। আইন লঙ্ঘন করে তিনি দেশের নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছিলেন।’ অন্যদিকে, বোল্টনের আইনজীবী অ্যাবে লোয়েল এক বিবৃতিতে বলেন, তার মক্কেল নিজের ভুলের দায়িত্ব নিয়ে প্রকৃত নেতার মতো কাজ করেছেন। এর ফলে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় সরকারের অনেক সম্পদ বেঁচে গেছে। তবে এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, ট্রাম্প নিজেও ফ্লোরিডার ম্যানশনে গোপন নথি নিয়ে আইন লঙ্ঘন করেছিলেন, কিন্তু নিজের আচরণের জন্য কখনো জবাবদিহি করেননি।

সাবেক উপদেষ্টার এই দোষ স্বীকারের পর প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে লিখেছেন, ‘আশা করি, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

২০১৯ সালে ট্রাম্পের প্রথম প্রশাসন থেকে বরখাস্ত হন জন বোল্টন। ২০২০ সালে তার প্রকাশিত স্মৃতিকথা ‘দ্য রুম হোয়্যার ইট হ্যাপেন্ড’-এ তিনি ট্রাম্পের ভূ-রাজনীতি সংক্রান্ত অজ্ঞতার তীব্র সমালোচনা করেন। তৎকালীন হোয়াইট হাউস বইটির প্রকাশনা বন্ধ করতে মামলা করলেও আদালত তা খারিজ করে দেয়। এর পরপরই মার্কিন বিচার বিভাগ বোল্টনের বিরুদ্ধে গোপন তথ্য অপব্যবহারের তদন্ত শুরু করে।

আইনি চুক্তি অনুযায়ী, কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি বোল্টনকে ১০০ ঘণ্টা সমাজসেবামূলক কাজ করতে হবে এবং জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের কাছে জবাবদিহি করতে হবে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, আগামী ২৮ অক্টোবর আদালত এই মামলায় বোল্টনের চূড়ান্ত সাজা ঘোষণা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুর্মিটোলা হাসপাতালে: আনসার সদস্যদের হাতে রোগীরা জিম্মি, দুর্ব্যবহার যেন নিত্যদিনের চিত্র

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:৪৯ এম


কুর্মিটোলা হাসপাতালে: আনসার সদস্যদের হাতে রোগীরা জিম্মি, দুর্ব্যবহার যেন নিত্যদিনের চিত্র

 

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনদের সাথে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের দুর্ব্যবহার এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালটিতে প্রতিনিয়ত সেবা নিতে আসা সাধারণ মানুষ আনসার সদস্যদের হাতে নানাভাবে হেনস্তা ও অকথ্য ভাষার গালমন্দের শিকার হচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হাসপাতালের ২১৭ নম্বর রুমে বসা আনসার সদস্যরা সাধারণ রোগীদের সাথে সবচেয়ে বেশি খারাপ আচরণ করে থাকেন। তাদের আচরণ দেখে বোঝার উপায় নেই যে তারা নিরাপত্তার দায়িত্বে আছেন; বরং তাদের হাবভাব দেখে মনে হয় তারাই এই হাসপাতালের সর্বেসর্বা বা পরিচালক।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক সাধারণ রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, রোগাক্রান্ত শরীর নিয়ে এমনিতেই মানুষ হাসপাতালে এসে চরম দুর্ভোগে পড়ে। তার ওপর আনসার সদস্যদের এই অমানবিক ও রুক্ষ আচরণ বিষাদকে আরও বাড়িয়ে দেয়। সামান্য বিষয়েই তারা সাধারণ মানুষের ওপর চড়াও হয় এবং অত্যন্ত অকথ্য ভাষায় কথা বলে।

এক ভুক্তভোগী বলেন,
আমরা এখানে ফ্রিতে চিকিৎসা নিতে আসি না, আমাদের ট্যাক্সের টাকায় হাসপাতাল চলে। কিন্তু ২১৭ নম্বর রুমের আনসার সদস্যরা যেভাবে সাধারণ মানুষের সাথে কথা বলে, তা কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে না। তাদের আচরণে মনে হয় তারা কোনো হাসপাতালের স্টাফ না, বরং তারা কোনো অপরাধীদের নিয়ন্ত্রণ করছেন।"

 

অভিযোগ রয়েছে, হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখার বদলে সাধারণ মানুষকে হয়রানি করা এবং প্রভাব খাটানোই যেন এই আনসার সদস্যদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। কোনো নিয়মের ব্যত্যয় ঘটলে বা রোগীরা কোনো বিষয়ে জানতে চাইলে তারা সহযোগিতার হাত না বাড়িয়ে উল্টো ধমক ও অপমানজনক মন্তব্য করেন। তাদের এই ‘পরিচালক’ সুলভ দম্ভোক্তির কারণে প্রতিনিয়তই সাধারণ রোগীদের সাথে তাদের বাকবিতণ্ডা ও অপ্রীতিকর ঘটনা ঘটছে।


চিকিৎসা নিতে এসে এভাবে প্রতিনিয়ত হেনস্তার শিকার হওয়া সাধারণ মানুষ এখন চরম ক্ষুব্ধ। এই ভোগান্তি ও মানসিক নির্যাতন থেকে মুক্তি পেতে তারা হাসপাতাল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগী সাধারণ মানুষের দাবি— দ্রুত এই ২১৭ নম্বর রুমের আনসার সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক এবং হাসপাতালে সেবার পরিবেশ ফিরিয়ে আনতে আনসার বাহিনীর আচরণের আমূল পরিবর্তন নিশ্চিত করা হোক। জনস্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষ অতিসত্বর এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে— এমনটাই প্রত্যাশা সাধারণ চিকিৎসা প্রত্যাশীদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে অভিযান, আগ্নেয়াস্ত্র ও ১১টি ডেটোনেটর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:৫৯ এম


সীমান্তে অভিযান, আগ্নেয়াস্ত্র ও ১১টি ডেটোনেটর উদ্ধার

সিলেটের জকিগঞ্জে একটি ওয়ান শুটারগান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাতে শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এ অভিযান পরিচালনা করে।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌথ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকালে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

তবে বিজিবির ধারণা, উদ্ধার হওয়া এসব বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল।

বিজিবি আরও জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার, অস্ত্র ও মাদকের অনুপ্রবেশ এবং অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%