ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

চ্যাম্পিয়নস লিগে রিয়াল-বার্সার ম্যাচ কবে, কোথায় ও কাদের বিপক্ষে


চ্যাম্পিয়নস লিগে রিয়াল-বার্সার ম্যাচ কবে, কোথায় ও কাদের বিপক্ষে

২০২৬-২৭ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করেছে উয়েফা। নতুন ফরম্যাটের এই আসরে ৩৬টি দল অংশ নিচ্ছে। লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ-চারটি নিজেদের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে।

লিগ পর্ব শুরু হবে ৮ সেপ্টেম্বর ২০২৬, চলবে ২৭ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। আসরের অন্যতম ফেবারিট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সামনে থাকছে কঠিন পরীক্ষা। রিয়ালের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইন্টার মিলান ও আর্সেনালের মতো শক্তিশালী দল। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে হবে বার্সেলোনাকে।

৮ সেপ্টেম্বর সান্তিয়াগো বার্নাব্যুতে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করবে রিয়াল মাদ্রিদ। এরপর ১৪ অক্টোবর রোমার মাঠে খেলবে তারা। ২১ অক্টোবর বার্নাব্যুতে তাদের প্রতিপক্ষ আরবি লাইপজিগ।

আরও পড়ুন: ব্যাটারিচালিত ই-রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা গেজেট প্রকাশ করল সরকার

৪ নভেম্বর গ্রিসে এইইকে এথেন্সের বিপক্ষে খেলবে রিয়াল। এরপর ২৪ নভেম্বর ঘরের মাঠে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে মাঠে নামবে তারা। ৯ ডিসেম্বর লন্ডনে আর্সেনালের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল।

লিগ পর্বের শেষ দুই ম্যাচে ১৯ জানুয়ারি ঘরের মাঠে লাস্কের বিপক্ষে এবং ২৭ জানুয়ারি শাখতার দোনেৎস্কের বিপক্ষে খেলবে রিয়াল। শাখতারের বিপক্ষে ম্যাচটি তাদের নির্ধারিত হোম ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে।

রিয়াল মাদ্রিদের পূর্ণ সূচি:

৮ সেপ্টেম্বর: রিয়াল মাদ্রিদ বনাম ইন্টার মিলান-সান্তিয়াগো বার্নাব্যু
১৪ অক্টোবর: রোমা বনাম রিয়াল মাদ্রিদ-অ্যাওয়ে
২১ অক্টোবর: রিয়াল মাদ্রিদ বনাম আরবি লাইপজিগ-সান্তিয়াগো বার্নাব্যু
৪ নভেম্বর: এইইকে এথেন্স বনাম রিয়াল মাদ্রিদ-অ্যাওয়ে
২৪ নভেম্বর: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি আইন্দহোভেন-সান্তিয়াগো বার্নাব্যু
৯ ডিসেম্বর: আর্সেনাল বনাম রিয়াল মাদ্রিদ-অ্যাওয়ে
১৯ জানুয়ারি: রিয়াল মাদ্রিদ বনাম লাস্ক-সান্তিয়াগো বার্নাব্যু
২৭ জানুয়ারি: শাখতার দোনেৎস্ক বনাম রিয়াল মাদ্রিদ-অ্যাওয়ে

আরও পড়ুন: ‘সোনার ডিম পাড়া হাঁস’ নাহিদকে নিয়ে বিশপের সতর্কবার্তা

বার্সেলোনার লিগ পর্বের শুরুটা তুলনামূলক সহজ। ৯ সেপ্টেম্বর স্পটিফাই ক্যাম্প ন্যুতে ফেইনুর্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে কাতালান ক্লাবটি।

এরপর ১৩ অক্টোবর গালাতাসারায়ের মাঠে খেলবে বার্সা। ২০ অক্টোবর প্যারিসে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে নামতে হবে তাদের। ৩ নভেম্বর ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলবে বার্সেলোনা।

২৫ নভেম্বর কারাবাগের মাঠে খেলার পর ৮ ডিসেম্বর স্পটিফাই ক্যাম্প ন্যুতে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা। লিগ পর্বের শেষ দুই ম্যাচে ২০ জানুয়ারি স্পোর্টিং লিসবনের মাঠে এবং ২৭ জানুয়ারি ঘরের মাঠে কোমোর বিপক্ষে খেলবে বার্সেলোনা।

বার্সেলোনার পূর্ণ সূচি:

আরও পড়ুন: কালীগঞ্জে পিকআপ ভ্যানসহ হেলপার গ্রেপ্তার, তদন্ত চলছে

৯ সেপ্টেম্বর: বার্সেলোনা বনাম ফেইনুর্ড-স্পটিফাই ক্যাম্প ন্যু
১৩ অক্টোবর: গালাতাসারায় বনাম বার্সেলোনা-অ্যাওয়ে
২০ অক্টোবর: পিএসজি বনাম বার্সেলোনা-অ্যাওয়ে
৩ নভেম্বর: বার্সেলোনা বনাম অ্যাস্টন ভিলা-স্পটিফাই ক্যাম্প ন্যু
২৫ নভেম্বর: কারাবাগ বনাম বার্সেলোনা-অ্যাওয়ে
৮ ডিসেম্বর: বার্সেলোনা বনাম ম্যানচেস্টার সিটি-স্পটিফাই ক্যাম্প ন্যু
২০ জানুয়ারি: স্পোর্টিং লিসবন বনাম বার্সেলোনা-অ্যাওয়ে
২৭ জানুয়ারি: বার্সেলোনা বনাম কোমো-স্পটিফাই ক্যাম্প ন্যু

নতুন ফরম্যাটে ৩৬টি দল একটি একক লিগ পর্বে অংশ নিচ্ছে। প্রতিটি দল আটটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে আটটি ম্যাচ খেলবে চারটি ঘরের মাঠে এবং চারটি অ্যাওয়ে।

লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে। ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আটটি জায়গার জন্য। আর ২৫ নম্বর থেকে নিচে থাকা দলগুলো সরাসরি প্রতিযোগিতা থেকে বাদ পড়বে।

ফলে লিগ পর্বের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো শিরোপাপ্রত্যাশী দলগুলোর জন্য শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য।

আরও পড়ুন: গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই: খন্দকার মারুফ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে আকস্মিক বন্যা: ধ্বংসস্তূপে ফিরে বেঁচে ফেরার গল্প শোনাচ্ছেন বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


নেপালে আকস্মিক বন্যা: ধ্বংসস্তূপে ফিরে বেঁচে ফেরার গল্প শোনাচ্ছেন বাসিন্দারা

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিশূলি গ্রামের বাসিন্দারা ধীরে ধীরে নিজেদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন। ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধারের পাশাপাশি একে অন্যের সঙ্গে ভাগ করে নিচ্ছেন বন্যার ভয়াবহ অভিজ্ঞতা ও বেঁচে ফেরার গল্প।

বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে, বন্যার পর ত্রিশূলি গ্রামের চিত্র এখন অনেকটাই বিধ্বস্ত। ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে অনেকেই গভীরভাবে ভেঙে পড়েছেন।

৪৩ বছর বয়সী সারস্বতী ঘালে জানান, বন্যার পানির সঙ্গে কাদামাটির স্রোত যখন দ্রুত ছুটে আসছিল, তখন তার মনে হচ্ছিল যেন ভূমিকম্পে মাটি কেঁপে উঠছে। আশপাশের পাহাড়ের ঢাল পানিতে ভরে যাওয়ায় একপর্যায়ে তিনি মনে করেছিলেন, এই দুর্যোগ থেকে হয়তো আর বেঁচে ফেরা সম্ভব হবে না।

তবে কোনোভাবে উঁচু জায়গায় আশ্রয় নিতে সক্ষম হন ঘালে। সেখান থেকে তিনি দেখেন, কাদামাটির প্রবল স্রোতে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভেসে যাচ্ছে। পরে চারপাশে কাদা জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

বন্যার সেই ভয়াবহ অভিজ্ঞতা এখনো তাড়া করে বেড়াচ্ছে তাকে। নিজের সবকিছু হারিয়ে গভীরভাবে ভেঙে পড়েছেন ঘালে। তিনি বলেন, এখন তার মনে হচ্ছে যেন পৃথিবীটাই আর নেই। তার ভাষায়, ‘আমার আর কিছুই নেই।’

গ্রামের ১৭ বছর বয়সী রিশিকা কালওয়ারও বন্যায় তাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, যে জায়গায় তার জন্ম ও বেড়ে ওঠা, সেই জায়গাটিই এখন ধ্বংস হয়ে গেছে। পরিবারের সদস্যরা দীর্ঘদিনের সংগ্রামের মধ্য দিয়ে সেখানে জীবন গড়ে তুলেছিলেন।

রিশিকার ভাষায়, পরিবারের সেই সংগ্রামের কথা তিনি কোনোদিন ভুলতে পারবেন না।

গত বুধবার (২৬ আগস্ট) নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে। বন্যায় বহু ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা চুক্তির বিষয়ে সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


মক্কা চুক্তির বিষয়ে সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী

ঝিনাইদহ, ২৯ আগস্ট, ২০২৬ : আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা এ বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার।

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আজ এ কথা বলেন।

জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান উপস্থিত ছিলেন। 

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি ই-জুডিশিয়ারি (বিচার বিভাগের ডিজিটালাইজেশন) নিয়ে সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানান। আগামী এক বছরের মধ্যে এটি বাস্তবায়নে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেভি জাহাজে নারী ইঞ্জিনিয়ার ধর্ষণ! ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ বলল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


নেভি জাহাজে নারী ইঞ্জিনিয়ার ধর্ষণ! ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ বলল আদালত

যুক্তরাষ্ট্রের একটি নেভি জাহাজে ধর্ষণের অভিযোগ করা এক বেসামরিক নারী ইঞ্জিনিয়ারের করা মামলা খারিজ করে দিয়েছেন নিউ জার্সির এক ফেডারেল বিচারক। অভিযোগটি কর্মক্ষেত্রে সংঘটিত ‘ইনজুরি’ হিসেবে বিবেচিত হওয়ায় বিষয়টি ফেডারেল কর্মী ক্ষতিপূরণ আইনের আওতায় পড়বে বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

মামলাটি করেছিলেন এলসি ডোমিঙ্গেজ। ২০২১ সালের ডিসেম্বরে ইতালির ব্রিনদিসিতে অবস্থানরত মার্কিন নেভির দ্রুতগতির পরিবহন জাহাজ ইউএসএনএস কারসন সিটিতে কাজ করার সময় জাহাজটির ক্যাপ্টেন তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি। ডোমিঙ্গেজের দাবি, ঘটনাটি তার নিজ কেবিনে এবং কর্মঘণ্টার বাইরে ঘটেছিল। 

ডোমিঙ্গেজ ২০২৩ সালে মার্কিন সরকারের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ঘটনার পর বিষয়টি যথাযথভাবে মোকাবিলা করা হয়নি। তার আইনজীবীরা যুক্তি দেন, জাহাজে থাকা তার চাকরির অংশ হলেও ব্যক্তিগত কেবিনে যৌন নির্যাতনের অভিযোগকে কোনোভাবেই চাকরির দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত করা উচিত নয়। 

অন্যদিকে মার্কিন সরকার যুক্তি দেয়, ডোমিঙ্গেজের কর্মস্থল ছিল জাহাজটি এবং চাকরির কারণে তাকে সেখানে থাকতে হতো। ফলে জাহাজে অবস্থানকালে তার ওপর যে কোনো ব্যক্তিগত ক্ষতি ফেডারেল কর্মী ক্ষতিপূরণ আইনের আওতায় পড়তে পারে। এ কারণে দেওয়ানি আদালতের পরিবর্তে কর্মী ক্ষতিপূরণ ব্যবস্থার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হওয়া উচিত বলে সরকার দাবি করে। 

শেষ পর্যন্ত শ্রম বিভাগের সিদ্ধান্তের পর আদালত মামলাটি খারিজ করে দেয়। ডোমিঙ্গেজের আইনজীবীরা এ সিদ্ধান্তের সঙ্গে তীব্রভাবে দ্বিমত জানিয়েছেন। তাদের মতে, নিজের কেবিনে ঘুমন্ত অবস্থায় যৌন নির্যাতনের শিকার হওয়াকে কোনোভাবেই একজন কর্মীর চাকরির দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করা উচিত নয়। 

ঘটনাটির বিষয়ে অপরাধমূলক তদন্তও হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস কোস্ট গার্ডের তদন্তে এমন তথ্য পাওয়া যায় যে, ক্যাপ্টেন এমন এক যৌন সম্পর্কে জড়িয়েছিলেন যেখানে সংশ্লিষ্ট নারী সম্মতি দেওয়ার অবস্থায় ছিলেন না। তবে এ ঘটনায় শেষ পর্যন্ত কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি।

মার্কিন নেভির বর্তমান নীতিতে যৌন নির্যাতনকে স্পষ্টভাবে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। নেভাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ সার্ভিস বা এনসিআইএস নেভি ও মেরিন কর্পসের যৌন নির্যাতনের অভিযোগ তদন্তের দায়িত্বে রয়েছে। 

ডোমিঙ্গেজের মামলাটি যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক কর্মীদের কর্মক্ষেত্রে যৌন নির্যাতনের অভিযোগ কীভাবে আইনি কাঠামোর মধ্যে বিবেচিত হবে, তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে কর্মস্থলে সংঘটিত অপরাধ এবং কর্মী ক্ষতিপূরণ ব্যবস্থার সীমারেখা নিয়ে এ সিদ্ধান্ত ভবিষ্যতে আরও আইনি বিতর্ক তৈরি করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিচ্ছন্নতা ও নান্দনিকতায় বদলে যাচ্ছে পতেঙ্গা সমুদ্রসৈকত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


পরিচ্ছন্নতা ও নান্দনিকতায় বদলে যাচ্ছে পতেঙ্গা সমুদ্রসৈকত

পতেঙ্গা সমুদ্রসৈকতকে পরিচ্ছন্ন ও নান্দনিক করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। আধুনিক ডাস্টবিন ও ওয়াশ ব্লক স্থাপন করে সৈকতকে নিরাপদ এবং পর্যটকবান্ধব করা হবে। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হবে সৈকত এলাকা।

 

সংশ্লিষ্ট দোকানগুলো যদি খাবারের মান, স্যানিটেশন ও পরিচ্ছন্নতার নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে তাদের নোটিশ দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দোকানের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি থাকলে সেটাও কমানো হবে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে পতেঙ্গা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে এসব কথা বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ‘নান্দনিক চট্টগ্রাম’ গড়ার কর্মসূচির ধারাবাহিকতায় বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

 

কর্মসূচির শুরুতে সৈকত এলাকায় একটি র‌্যালি বের করা হয়। পরে পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও নাগরিকেরা ঝাড়ু হাতে সৈকতের ওয়াকওয়ে ও আশপাশের এলাকা পরিষ্কার করেন।

অভিযান চলাকালে জেলা প্রশাসক সৈকতের বিভিন্ন দোকান পরিদর্শন করেন।

 

দোকানগুলোর বর্জ্য কোথায় ফেলা হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের কাছে জানতে চান তিনি। প্রতিটি দোকানের বর্জ্য নির্ধারিত ডাস্টবিনে ফেলার পাশাপাশি পর্যটকদের যাতে যত্রতত্র ময়লা না ফেলতে হয়, সে বিষয়ে সচেতন করতে দোকানমালিকদের নির্দেশ দেন।

পরে জেলা প্রশাসক বলেন, দেশি-বিদেশি পর্যটকদের কাছে পতেঙ্গা সমুদ্রসৈকতের বিশেষ আকর্ষণ রয়েছে। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করা যায়। তবে সৈকতের পরিবেশ, পরিচ্ছন্নতা ও খাবারের মান নিয়ে পর্যটকদের মধ্যে প্রায়ই অসন্তোষ দেখা যায়।

 

তিনি আরও বলেন, সৈকতের পরিবেশ সুন্দর রাখতে আধুনিক ডাস্টবিন ও ওয়াশ ব্লক স্থাপন করা হবে। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সৈকত এলাকা সাজানো হবে। একই সঙ্গে খাবারের মান, স্যানিটেশন ও পরিচ্ছন্নতার বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হবে। নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দোকানকে নোটিশ দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠন ক্লিন বাংলাদেশের স্বেচ্ছাসেবক এবং স্থানীয় নাগরিকেরা।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%