প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের বার্জার পেইন্টস লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে নিযুক্ত হয়েছেন মহসিন হাবিব চৌধুরী।
রোববার (২৬ জুলাই) রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রূপালী চৌধুরীর কাছ থেকে এ দায়িত্ব হস্তান্তর করা হয়। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ইতিহাসে এটি একটি মাইলফলক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মহসিন হাবিব চৌধুরী ১ আগস্ট থেকে পাঁচ বছরের জন্য বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিওও হিসেবে তার দায়িত্ব পালন করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে মার্কেটিংয়ে এমবিএ সম্পন্ন করা মহসিন হাবিবের ২৯ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে। তিনি বার্জার পেইন্টসের চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার, সিনিয়র জেনারেল ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং এবং জেনারেল ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক রুপালি হক চৌধুরীকে নতুন পদ দেওয়া হয়েছে। তিনি আগামী ১ আগস্ট থেকে পরবর্তী দুই বছরের জন্য কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর (বিপিবিএল সাবসিডিয়ারিজ), কো-অর্ডিনেশন ডিরেক্টর (জয়েন্ট ভেঞ্চারস) এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করবেন।
রুপালি হক চৌধুরী ২০০২ সালে বার্জার পেইন্টসে যোগ দেন এবং ২০০৮ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে কোম্পানিটি ব্যবসায়িক সম্প্রসারণ ও কৌশলগত পরিবর্তনের বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করেছে।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ মহসিন হাবিব চৌধুরী ও রুপালি হক চৌধুরীর নিষ্ঠা এবং অসাধারণ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পর্ষদ আশাবাদী যে, তাদের ভবিষ্যৎ দিকনির্দেশনায় কোম্পানি টেকসই প্রবৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন