প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের জন্য ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠানে পরিণত হয়। রবিবার (২৬ জুলাই ২০২৬) ওয়াটফোর্ডের হলিওয়েল সেন্টারে সংগঠনের চতুর্থবারের এই আয়োজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। লন্ডন, ওয়াটফোর্ড, এনফিল্ডসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে পরিবার-পরিজনসহ এক হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সূচনা হয় স্থানীয় সময় দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে.এম. কায়সার। এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইফতেখার আলম এবং সহ-সাধারণ সম্পাদক সারওয়ান জাহান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটফোর্ড বরো কাউন্সিলের ভাইস চেয়ারম্যান কাউন্সিলর সোহেল বশীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, টিভি-২৪ বাংলার চেয়ারম্যান এবং ION TV-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘চাটগাঁইয়া গফ’-এর উপস্থাপক মো. মাসুদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের কনভেনিং কমিটির সদস্য অ্যাকাউন্ট্যান্ট রাজ্জাকুল হায়দার বাপ্পি, মো. ইব্রাহিম জাহান, মিডিয়া ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী জাহেদুল আলম মাসুদ, সীতাকুণ্ড সমিতি ইউকের সেক্রেটারি রায়হান উদ্দিন চৌধুরী টিটু, এক্সিকিউটিভ কমিটির সদস্য মো. জগলু হায়াত চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ সেলিম হোসাইন, ডেগেনহাম সেন্ট্রাল মসজিদের সাবেক ইমাম মাওলানা মোহাম্মদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিন ও মো. সুমন, কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকের ভাইস প্রেসিডেন্ট বশির জামান বাবু, কমিউনিটি ব্যক্তিত্ব মো. টিংকু চৌধুরী, মোহাম্মদ আবু নাসের, মো. রাসেলসহ গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে, কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকে, সীতাকুণ্ড সমিতি ইউকে, ফটিকছড়ি কমিউনিটি ইউকে এবং নোয়াখালী সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সঞ্চালনা করেন মো. মাসুদুর রহমান। এ সময় তিনি ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁদের পরিচিতি পর্ব পরিচালনা করেন। নতুন কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীলভাবে পরিচালনা করার এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মেজবানে অতিথিদের জন্য পরিবেশন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাদা ভাত, মেজবানের গরুর মাংসসহ বিভিন্ন সুস্বাদু খাবার। প্রবাসে থেকেও চট্টগ্রামের শতবর্ষী ঐতিহ্য, সংস্কৃতি ও আতিথেয়তার অনন্য নিদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, প্রবাসে বাংলাদেশি ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের সমাপ্তিতে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেজবানে অংশগ্রহণকারী সকল অতিথি, শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন