১০:১৫ পি.এম
মাদারীপুর, ১৬ নভেম্বর ২০২৬ : জেলা সদরে আজ সাতটি রেস্টুরেন্টকে বিভিন্ন অনিয়মের জন্য মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সদর উপজেলার শকুনি লেকপাড় এলাকায় সোমবার দুপুরে জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত সমন্বিত অভিযানের সময় এই জরিমানা আরোপ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান রিপন এবং মো. আব্দুল আহাদ।
আরও পড়ুন: ধানক্ষেতে কঙ্কাল, পাশের কাপড় দেখে ১ মাস আগে নিখোঁজ বৃদ্ধ কজিবর ফকিরকে শনাক্ত পরিবার
সোমবার দুপুরে অভিযানের সময় দেখা যায় যে, একই কাটিং বোর্ডে মাছ, মাংস ও সালাদ কাটা হচ্ছে, খোলা অবস্থায় রেফ্রিজারেটরে আগের দিনের রান্না করা খাবার সংরক্ষণ করা হচ্ছে, অগ্নিনির্বাপণ যন্ত্রের মেয়াদ শেষ হয়ে গেছে, অননুমোদিত রং ব্যবহার করা হচ্ছে, ভাউচার সংরক্ষণ করা হয়নি এবং রান্নাঘর অপরিচ্ছন্ন ছিল। এসব কারণে ব্রেকহলিকে ২০ হাজার টাকা, ক্রেভিং রেস্টুরেন্ট, সিক্রেট সল্ট এবং স্ন্যাকস ইন রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা, লবঙ্গ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং ব্লু বাইট ও ফুড ল্যাব রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল, নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম এবং কৃষি বিপণন কর্মকর্তা মো. রুবেল হোসেন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন