১১:৩৩ পি.এম
নওগাঁর ধামইরহাটে অনুষ্ঠিত হয়েছে আনন্দ ভ্রমন ও নবীন বরণ অনুষ্ঠান। এই আয়োজনটি নওগাঁ জেলা জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের উদ্যোগে ২০২৬ ব্যাচের নবীন আইনজীবিদের জন্য করা হয়।
৯ অক্টোবর, দিনব্যাপী ঐতিহ্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যানে অনুষ্ঠিত এই আনন্দ ভ্রমনের তত্ত্বাবধানে ছিলেন জেলা বার এসোসিয়েশনের সিনিয়র আইনজীবি ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এড. মামুনুর রশীদ (২)। এই অনুষ্ঠানে ৮৬ জন নবীন আইনজীবিকে সম্মাননা প্রদান করা হয়।
প্রত্যেক নবীন আইনজীবিকে এপিপি এড. মামুনুর রশীদ (২) কর্তৃক প্রদত্ত উপহার হিসেবে গাউন তুলে দেন জেলা জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের আহবায়ক এড. জাকারিয়া হোসেন (১)। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এড. কুমার বিশ্বজিত সরকার, সাবেক পিপি ও সিনিয়র আইনজীবি এ.জেড এম রফিকুল আলম, সাবেক পিপি শাহরিয়ার শিমু, সিনিয়র আইনজীবি মর্তুজা মাহতাব উদ্দিন, এস এম আব্দুর রহমান, আফজাল হোসেন (১), সংগঠনের যুগ্ম আহবায়ক সৈয়দ তাজুল ইসলাম, সদস্য সচিব এম এম শাহ আলম, নবীন আইনজীবি রকিবুল রকি, অনামিকা আকতার, রবিউল আমিন, মমিনুল ইসলাম মোমিন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে,এম নায়েকব আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীরসহ জেলা বারের সিনিয়র আইনজীবিবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন