ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

‘মার্কিন নাগরিকের’ সঙ্গে পূজার বাগদান, চলছে গুঞ্জন


‘মার্কিন নাগরিকের’ সঙ্গে পূজার বাগদান, চলছে গুঞ্জন

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি সম্প্রতি একবার আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কেন্দ্রে এসেছেন। শোবিজ অঙ্গনে নানা গুঞ্জন ঘুরছে যে, প্রায় দুই বছর আগে নীরবে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে পূজা নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেন। সেই স্টোরি নিয়েই ভক্তদের মধ্যে শুরু হয় নানা জল্পনা— তিনি কাকে সঙ্গী করে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন? তবে বাগদানের এসব গুঞ্জন নিয়ে পূজা অথবা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। বিনোদন জগতের একাধিক সূত্র থেকে প্রকাশিত এই তথ্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সেই সাথে, ভক্তদের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে, কে সেই মানুষ, যার সঙ্গে অভিনেত্রী ভবিষ্যতের পথে চলার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, শোবিজ পাড়ায় গুঞ্জন জোরালোভাবে চলছে যে, পূজা ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের সঙ্গে বাগদান সেরেছেন। এক সাক্ষাৎকারে পূজা চেরি নিজেই জানিয়েছিলেন যে, তিনি এনগেজড। তিনি একই সাথে বলেছিলেন যে, পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। তবে সে সময়ে বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা চেরি। তিনি কখনোই সম্পর্ক কিংবা বিয়ে বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত জানাতে আগ্রহী নন। তাই নতুন করে ছড়িয়ে পড়া এই গুঞ্জন নিয়েও এখন পর্যন্ত নীরব রয়েছেন অভিনেত্রী। তবে শোবিজের অনেকের ধারণা, ব্যক্তি সম্পর্ককে আলোচনার বাইরে রাখতে চাইতেই বিষয়টি প্রকাশ করছেন না তিনি। যদিও মার্কিন প্রবাসীর সঙ্গে তার বাগদানের বিষয়ে এখনও কোনও নির্ভরযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুকের ‘বিরক্তিকর’ নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করার উপায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৪ এম


ফেসবুকের ‘বিরক্তিকর’ নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করার উপায়

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে অধিক সংখ্যক নোটিফিকেশন এবং অনাকাঙ্ক্ষিত ট্যাগিং অনেক ব্যবহারকারীর জন্য বিরক্তির সৃষ্টি করে। নোটিফিকেশন যা অপ্রয়োজনীয় গ্রুপ, লাইভ ভিডিও অথবা মেনশন থেকে আসে, তা ব্যবহারকারীদের মনোযোগকে নষ্ট করে। পাশাপাশি, অনুমতি ছাড়া ট্যাগ করা পোস্টগুলোও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

তবে, ফেসবুকের সেটিংসে কিছু পরিবর্তন করলেই সেসব সমস্যা সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রথমে ফেসবুক অ্যাপটি খুলুন এবং প্রোফাইল ছবি অথবা থ্রি-লাইন মেনুর মাধ্যমে যান। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংসে প্রবেশ করুন। প্রেফারেন্সেস বিভাগের নোটিফিকেশনস অপশনে গিয়ে লাইভ ভিডিও, গ্রুপ, ট্যাগ, রিমাইন্ডার অথবা অন্যান্য ক্যাটাগরির অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলো বন্ধ করে দিন।

এছাড়া, অনুমতি ছাড়া ট্যাগ করা পোস্টগুলো সরাসরি টাইমলাইনে না আসার জন্য, সেটিংস থেকে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি বিভাগের প্রোফাইল অ্যান্ড ট্যাগিং অপশনে যান। সেখানে ‘রিভিউ পোস্ট ইউ আর ট্যাগড ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার অন ইউর প্রোফাইল’ এবং ‘রিভিউ ট্যাগস দ্যাট এড টু ইউর পোস্ট’ এই দুটি অপশনকে চালু করুন। এর ফলে, কেউ ট্যাগ করলেও আপনার অনুমোদন ছাড়া সেটি আপনার প্রোফাইলে দেখা যাবে না।

সবশেষে, গ্রুপে @এভরিওয়ান মেনশনের কারণে বারবার আসা নোটিফিকেশন থেকে মুক্তি পেতে, নোটিফিকেশন থেকে ট্যাগস অপশনে যান। সেখান থেকে ‘ব্যাচ @এভরিওয়ান ম্যানশন’ অপশনটি বন্ধ করে দিন। এরপর থেকে, এই ধরনের গণ-ট্যাগের জন্য আর কোন নোটিফিকেশন পাবেন না। বিশেষজ্ঞদের মতে, ফেসবুকের এসব প্রাইভেসি ও নোটিফিকেশন সেটিংস সঠিকভাবে ব্যবহার করলে অপ্রয়োজনীয় বিরক্তি অনেকটাই কমে যাবে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভিজ্ঞতা হবে আরও স্বস্তিদায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে জ্বলে উঠছে বিশ্বযুদ্ধের স্ফুলিঙ্গ! ৩য় বিশ্বযুদ্ধের কাউন্ট ডাউন কি শুরু?

আন্তর্জাতিক ডেস্ক

এম এ সাঈদ

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৬ এম


মধ্যপ্রাচ্যে জ্বলে উঠছে বিশ্বযুদ্ধের স্ফুলিঙ্গ! ৩য়  বিশ্বযুদ্ধের কাউন্ট ডাউন কি শুরু?

ইতিহাস সাক্ষী—বিশ্বযুদ্ধ কখনো ঘোষণা দিয়ে শুরু হয় না। একটি ভুল সিদ্ধান্ত, একটি নিয়ন্ত্রণহীন হামলা কিংবা একটি ব্যর্থ কূটনৈতিক উদ্যোগই অনেক সময় আঞ্চলিক সংঘাতকে বৈশ্বিক বিপর্যয়ে রূপ দেয়। আজ মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা সেই ঐতিহাসিক বাস্তবতার কথাই আবার মনে করিয়ে দিচ্ছে। তবে কি বিশ্ব ধ্বংসের মহাপ্রলয়ের কাউন্ট ডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে?


বিশেষ করে গত ৪৮ ঘন্টায় মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ও বারুদ সম পরিস্থিতি , ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন বাহিনী ও মধ্যপ্রাচ্য থাকা তাদের সামরিক শক্তি বৃদ্ধির জন্য ইসরাইলে ইতিমধ্যে যুদ্ধের রসদ মজুদ করা ইরান ধ্বংসের হুমকি দেয়া যেমন ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে পক্ষান্তরে ইরানও তেমনি তাদের মিত্র শক্তি গোষ্ঠীগুলোকে ভয়াবহ ও সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছে। আর এমন মরণঘাতী বা মহাপ্রলয় সংঘটিত হলে বিশ্বের অপর দুই পরাশক্তি চীন ও রাশিয়া এবং উত্তর কোরিয়া যদি তাদের স্বার্থ রক্ষায় মধ্যপ্রাচ্যে নিজেদের পরাশক্তির স্বার্থ রক্ষায় ইরানের সাথে যুক্ত হয় তাহলে বিশ্ব হয়ত দেখতে যাচ্ছে আরেকটি অকল্পনীয় ভয়াবহ বিশ্বযুদ্ধের ধ্বংস লীলা যা ইতিহাসে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে লেখা হবে।

বর্তমান সংঘাত এখনো একটি আঞ্চলিক সংকট। তবে আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা হলো, যদি এই সংঘাতে একাধিক পরাশক্তি সরাসরি সামরিকভাবে জড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি আরও বিপজ্জনক মোড় নিতে পারে। বিশেষ করে যদি সংঘাত এমন পর্যায়ে পৌঁছায় যেখানে ইরানের পক্ষে বা বিপক্ষে বিশ্বের বড় সামরিক শক্তিগুলো প্রত্যক্ষভাবে অংশ নেয়, তাহলে তা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠে আসে। যদি কোনো পরিস্থিতিতে চীন, রাশিয়া কিংবা উত্তর কোরিয়া প্রত্যক্ষ সামরিকভাবে ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং এর বিপরীতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সরাসরি মোকাবিলায় নামে, তাহলে সেই সংঘাত একটি বৃহত্তর আন্তর্জাতিক যুদ্ধে রূপ নেওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। তবে নিশ্চিত বা অবশ্যম্ভাবী না হলেও এটি একটি সম্ভাব্য চুড়ান্ত পরিস্থিতি । বর্তমান তথ্যের ভিত্তিতে এমন যুদ্ধ শুরু হওয়া নিশ্চিত বলা যায় না, যদিও নিরাপত্তা বিশ্লেষকেরা এই ধরনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন।

আজকের বিশ্ব ১৯৪৫ সালের পৃথিবী নয়। এখন পারমাণবিক অস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সামরিক প্রযুক্তি এবং মহাকাশভিত্তিক নজরদারি—সবকিছুই যুদ্ধের চরিত্র বদলে দিয়েছে। ফলে একটি সীমিত সংঘাতও দ্রুত বহুমাত্রিক সংকটে পরিণত হতে পারে।

সবচেয়ে বড় উদ্বেগ হলো, আধুনিক যুদ্ধের কোনো প্রকৃত বিজয়ী থাকে না। যদি পরাশক্তিগুলো সরাসরি মুখোমুখি অবস্থানে চলে যায়, তাহলে ক্ষয়ক্ষতি শুধু যুদ্ধরত দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বিশ্ব অর্থনীতি, জ্বালানি সরবরাহ, খাদ্য নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং কোটি কোটি সাধারণ মানুষের জীবন গভীরভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বিশেষ করে উন্নয়নশীল দেশও এর বাইরে থাকবে না। জ্বালানি মূল্যবৃদ্ধি, বৈদেশিক বাণিজ্যে চাপ, মূল্যস্ফীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা আমাদের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে।

অতএব, বর্তমান পরিস্থিতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। একই সঙ্গে এটিকে অবধারিত তৃতীয় বিশ্বযুদ্ধ বলাও বাস্তবসম্মত মনে না হলেও আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। বিশ্ব এখন এমন এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে সংযম, কূটনীতি এবং দায়িত্বশীল রাজনৈতিক সিদ্ধান্তই মানবসভ্যতাকে আরও বড় বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। তা না হলে একটু সামান্য সামরিক ভুল সিদ্ধান্ত বিশ্বে মহাপ্রলয় ঘটানোর জন্য যথেষ্ট।

ইতিহাসের শিক্ষা একটাই—যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু তার শেষ কোথায় হবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তাই আজ মধ্যপ্রাচ্যের প্রতিটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সঙ্গে শুধু একটি অঞ্চলের নয়, পুরো বিশ্বের ভবিষ্যতের উদ্বেগও জড়িয়ে আছে। এমন বিশ্ব ধ্বংসের ধ্বংস-লীলা দেখার জন্য কি বিশ্ববাসী প্রস্তুত? - মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আজকের দিনে এমন আশঙ্কা করা অমূলক নয়।
লেখকঃ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প, বিজয়ীদের হাতে তুলে দেবেন ট্রফি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৬ এম


বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প, বিজয়ীদের হাতে তুলে দেবেন ট্রফি

ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আগামী রোববার (১৯ জুলাই) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। হাইভোল্টেজ এই ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় সময়, হোয়াইট হাউজ এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে আয়োজিত ফিফার এক সংবর্ধনায় যোগদান করবেন ট্রাম্প। এর পর তিনি রোববার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এর আগে গত মাসে বলেছেন, ফাইনাল ম্যাচ শেষে তিনি এবং ট্রাম্প একসঙ্গে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন। ইনফান্তিনো বলেন, ‘আমরা প্রেসিডেন্টের সঙ্গে ফাইনাল উপভোগ করব এবং অবশ্যই বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেব।’

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিত থাকার ঐতিহ্য পুরোনো। কাতারে ২০২২ এবং রাশিয়ায় ২০১৮ সালের বিশ্বকাপেও রাষ্ট্রপ্রধানরা ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। যদিও এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত ১০২টি ম্যাচের কোনোটিতেই ট্রাম্প বা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত ছিলেন না। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এবারের বিশ্বকাপের আয়োজন করেছে। তবে যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের কয়েকটি ম্যাচে ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন।

লেভিট বলেন, ‘প্রেসিডেন্টের এই উপস্থিতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপের সমাপ্তি ঘটবে।’ এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র একবারই পুরুষের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প বিভিন্ন সময় বড় বড় ক্রীড়া আসরে নিয়মিত উপস্থিত থেকেছেন। এর মধ্যে রয়েছে সুপার বোল, ইউএস ওপেন টেনিস, রাইডার কাপ, ডেটোনা ৫০০ এবং ইউএফসি’য়ের বিভিন্ন ইভেন্ট। গত বছর তিনি নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ইউএফসি প্রতিযোগিতা এবং এনবিএ ফাইনালের একটি ম্যাচও উপভোগ করেন। এছাড়া গত গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপের ফাইনালেও তিনি মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং ইংলিশ ক্লাব চেলসি ট্রফি জয়ের পর মঞ্চে তাদের সঙ্গে ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালের আগে মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৫ এম


ফাইনালের আগে মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে কলম্বিয়ান পপ তারকা শাকিরা লিওনেল মেসিকে ভালোবাসামাখা একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয়ে ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তেরা। প্রথমে এনজো ফার্নান্দেজ সমতা ফিরিয়ে আনে এবং অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত গোলে আর্জেন্টিনার বিজয় নিশ্চিত হয়।

অন্যদিকে, টুর্নামেন্টের গোল্ডেন বুট জয়ের দৌড়ে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সাথে মেসিও শীর্ষ তালিকায় রয়েছেন, যিনি ৩৯ বছর বয়সি। জনপ্রিয় এই কলম্বিয়ান গায়িকা, যিনি তার বিখ্যাত সব ফিফা বিশ্বকাপ থিম সংয়ের জন্য ফুটবলভক্তদের মাঝে বিশেষভাবে পরিচিত, তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেসির একটি ছবি পোস্ট করেছেন। তাতে তিনি ৩৯ বছর বয়সেও মেসির অসাধারণ পারফরম্যান্স, আত্মত্যাগ ও অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেছেন। শাকিরা লিখেছেন, ‘লিও মেসি যা করে চলেছেন তা সত্যিই অবিশ্বাস্য ও অসাধারণ! এটি একজন মানুষের কঠোর পরিশ্রম, প্রতিশ্রুতি এবং শৃঙ্খলার এক অনন্য উদাহরণ, যা সময়ের সাথে সাথে সব প্রতিকূলতাকে জয় করতে শেখায়। তিনি প্রমাণ করেছেন যে কোনো মানুষকে বয়স বা অন্যের মন্তব্য দিয়ে বিচার করা যায় না।’

মেসির এই অদম্য যাত্রার নেপথ্য কারিগর হিসেবে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকেও কৃতিত্ব দিতে ভোলেননি শাকিরা। আন্তোনেলাকে মেসির শক্তির বড় উৎস উল্লেখ করে তিনি যোগ করেন, ‘আমি নিশ্চিত যে, পাশে আন্তোনেলা রোকুজ্জোর মতো একজন নারী থাকার কারণেই মেসি নিজেকে প্রতিবার নতুন করে প্রমাণ করার শক্তি ও অনুপ্রেরণা পান!’

শাকিরার এই আবেগঘন বার্তা নজর এড়ায়নি রোকুজ্জোর। তিনি সামাজিক মাধ্যমে শাকিরাকে ধন্যবাদ জানিয়ে তার সেই ইনস্টাগ্রাম স্টোরিটি নিজের প্রোফাইলেও রি-শেয়ার করেছেন। শৈশবের প্রেম পর্ব চুকিয়ে ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া মেসি ও আন্তোনেলা দম্পতির ঘরে রয়েছে তিন ছেলে সন্তান।

এদিকে, সাম্প্রতিক সময়ে টুর্নামেন্টের রেফারিদের পক্ষপাতিত্ব এবং ফুটবলের নীতি নির্ধারকদের কাছ থেকে বাড়তি সুবিধা পাওয়ার মতো অভিযোগ তুলে যারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সমালোচনা করেছেন, তাদের মোক্ষম জবাব দিয়েছেন লিওনেল মেসি নিজেই। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর মেসি বলেন, ‘আমরা গত চার বছর ধরে বিশ্বের সেরা দল হিসেবে খেলে আসছি, এটি আপনার পছন্দ হোক আর নাই হোক কিংবা মানুষ যা-ই বলুক না কেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%