ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের ২০ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস


দেশের ২০ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসের অনুসারে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: সিজেপির দুই মুখপাত্র এক সপ্তাহ পর মুক্তি

এই পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর নৌযান চালকদের সতর্কতার সাথে চলাচল করার সাথে সাথে ঝড়ো আবহাওয়ার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাশকতার মামলায় যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


নাশকতার মামলায় যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

 

পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নাশকতার চেষ্টা ও সরকার উৎখাতের চেষ্টার অভিযোগে পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়ার স্ত্রী, কেন্দ্রীয় ও জেলা যুব মহিলা লীগ নেত্রী মেজর কাজী মৌসুমীকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক মাহাবুব আলী মুয়াদ জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত মহোদয় আরও একই সঙ্গে জেলা যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিনকেও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৩ জুন রাতে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়ার পঞ্চগড় কাজীপাড়ার বাড়িতে সেখানে তার স্ত্রী কাজী মৌসুমীর নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া হয়। পরে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের একটি ভিডিও ২৬ জুন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

ওই ঘটনায় ২০ জুলাই সাবেক সাংসদ নাঈমুজ্জামান ভূঁইয়া তার স্ত্রী কাজী মৌসুমীসহ ৪৭ জন আওয়ামী লীগ এবং তাদের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১১০-১২০ জনকে আসামি করে পঞ্চগড় সদর থানার এসআই মানিক মিয়া মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার পর ছাত্রদল নেতা রুবেল ভূঁইয়া দল থেকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার পর ছাত্রদল নেতা রুবেল ভূঁইয়া দল থেকে বহিষ্কার

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়াকে (২৫) ইয়াবাসহ গ্রেপ্তারের পর দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রকাশের তারিখ ২৯ জুন, ২০২৬ এবং সময় ১৬:৩০। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাউফল উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জুবায়ের রহমান স্বাক্ষরিত তথ্য জানায়। ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নিয়াজ খান বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে উল্লিখিত হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট ও স্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. রুবেলকে সূর্যমণি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ এবং বাউফল উপজেলা ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বহিষ্কারাদেশে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের রুবেলের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিয়াজ খান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নিয়াজ খান বলেন, ‘দলীয় শৃঙ্খলা ও আদর্শের প্রশ্নে ছাত্রদল কোনো ধরনের আপস করে না। সংগঠনবিরোধী বা আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সত্যতায় সাংগঠনিক বিধি অনুযায়ী রুবেল ভূঁইয়াকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতেও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কোনো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ উল্লেখ্য, এর আগে ২৬ জুন ইয়াবাসহ রুবেল ভূঁইয়াকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই দলীয়ভাবে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার মাসে ২৩০ হারানো মোবাইল উদ্ধার করল সিলেট ডিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


চার মাসে ২৩০ হারানো মোবাইল উদ্ধার করল সিলেট ডিবি

সিলেটে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া আরও ৬৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট।

সোমবার (২৯ জুন) উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

পুলিশ জানায়, মহানগরের ছয়টি থানায় করা ৮৩০টি সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৬৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি গঠিত বিশেষ মোবাইল ফোন উদ্ধার টিম গত চার মাসে মোট ২৩০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে।

এদিকে পুরোনো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কেনার আগে বিক্রেতার পরিচয়, প্রয়োজনীয় কাগজপত্র ও আইএমইআই নম্বর যাচাই করার আহ্বান জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সময় সংবাদকে জানান, অস্বাভাবিক কম দামে অপরিচিত ব্যক্তি বা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মোবাইল কেনা থেকে বিরত থাকতপ হবে এবং এমন ঘটনার সম্মখীন হলে অভিযোগ করলে যথাসময়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এসব মোবাইল চোর সিন্ডিকেটকে ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকারের মূল লক্ষ্য শিক্ষা সংস্কারে লার্নিং আউটকাম বৃদ্ধি করা। এই লক্ষ্য অর্জনের জন্য সরকার পাঁচটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে। সেগুলো হলো— কারিকুলাম, শিক্ষক, প্রশাসন, অবকাঠামো এবং প্রযুক্তি। এই পাঁচটি ক্ষেত্রকে কেন্দ্রে রেখে ভবিষ্যতে শিক্ষা সংস্কার বাস্তবায়িত হবে।

সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘জিও-এনজিও কোলাবোরেশন ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ববি হাজ্জাজ এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকার প্রাথমিক শিক্ষার গুণগত উন্নয়নে কার্যকর অংশীদারত্বের ভিত্তিতে এনজিওগুলোর সহযোগিতায় কাজ করতে চায়। এটি সরকারের একার কাজ নয়, বরং সরকারব্যবস্থা এবং উন্নয়ন সহযোগীদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই শিক্ষায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হবে।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর করা সরকারের পরিকল্পনা। শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষক নিয়োগ এবং বদলি ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি, প্রশাসনিক দক্ষতা ও ডিজিটাল মনিটরিংয়ের পাশাপাশি নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাপনার জন্য। দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিবর্তন আনতে গেলে বাস্তবসম্মত, সম্প্রসারণযোগ্য এবং টেকসই উদ্যোগ প্রয়োজন। এনজিওগুলোর মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং উদ্ভাবনী মডেলগুলো সরকার কাজে লাগাতে চায়।

তিনি আরো উল্লেখ করেন, সরকার প্রতিবন্ধী শিশু, প্রাক-প্রাথমিক শিক্ষা, নন-ফরমাল শিক্ষা, শহরমুখী অভিবাসী শিশু, চা-বাগান এলাকার শিশু এবং প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন অংশীজনের সঙ্গে একত্রে কাজ করছে।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদফতর এবং ব্র্যাকসহ বিভিন্ন এনজিওর কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%