প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নাশকতার চেষ্টা ও সরকার উৎখাতের চেষ্টার অভিযোগে পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়ার স্ত্রী, কেন্দ্রীয় ও জেলা যুব মহিলা লীগ নেত্রী মেজর কাজী মৌসুমীকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক মাহাবুব আলী মুয়াদ জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত মহোদয় আরও একই সঙ্গে জেলা যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিনকেও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৩ জুন রাতে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়ার পঞ্চগড় কাজীপাড়ার বাড়িতে সেখানে তার স্ত্রী কাজী মৌসুমীর নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া হয়। পরে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের একটি ভিডিও ২৬ জুন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
ওই ঘটনায় ২০ জুলাই সাবেক সাংসদ নাঈমুজ্জামান ভূঁইয়া তার স্ত্রী কাজী মৌসুমীসহ ৪৭ জন আওয়ামী লীগ এবং তাদের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১১০-১২০ জনকে আসামি করে পঞ্চগড় সদর থানার এসআই মানিক মিয়া মামলা দায়ের করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন