ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু


দেশে হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু

হামের উপসর্গের কারণে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারটি শিশুর মৃত্যু ঘটেছে। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল শনিবার সকালে ৮টা থেকে আজ সকাল ৮টার মাঝ উপজেলা সময়ের মধ্যে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। এ মৃত্যুর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৫৬০ শিশু মারা গেল। হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯২। ফলে সামগ্রিক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৫২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেখা দেওয়া হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা মোট ৮৫ হাজার ৯৫১।

আরও পড়ুন: স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ ঢাকায়

এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের রোগী শনাক্ত হওয়া সংখ্যা ৭৫। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের মধ্যে মোট ১০ হাজার ৩২৩ জনের শরীরে হাম কার্যকরভাবে শনাক্ত হয়েছে।

এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৭০ হাজার ৫৭৯ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৬ হাজার ৮৪১ জন সুস্থ হয়েছেন এবং হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের কারণে কেউ মারা যায়নি। তবে হামবিষয়ক উপসর্গ নিয়ে চারটি শিশু মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং খুলনা বিভাগে একজন করে মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন: চীনে বিশেষ সংবর্ধনা পেলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশরাফ হাকিমির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে নোরা ফাতেহি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


আশরাফ হাকিমির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে নোরা ফাতেহি

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত মুখ হিসেবে আবির্ভূত হয়েছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত ‘সির সির’ গানে তার উপস্থিতি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি, সম্প্রতি নোরা ফাতেহির ব্যক্তিগত জীবন নিয়েও নতুন জল্পনা শুরু হয়েছে।

এখন প্রশ্ন উঠেছে, মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গে কি নোরা ফাতেহি একটি সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন?

এই গুঞ্জনের সূত্রপাত ২০২৫ সালে, যখন নোরা ফাতেহি মরক্কোতে অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব নেশনসের একটি ম্যাচে উপস্থিত ছিলেন। এরপর থেকে বিভিন্ন বিনোদনভিত্তিক প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছিল, তিনি নাকি সেখানে একটি ‘রহস্যময় ফুটবলারের’ জন্যই গেছেন।

পরে, ভারতীয় একাধিক প্রতিবেদনে সেই ফুটবলারের নাম হিসেবে উঠে আসে মরক্কো জাতীয় দলের ও প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)-এর ডিফেন্ডার আশরাফ হাকিমির নাম। তবে এ দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ আসে নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঘটনা এই গুঞ্জনকে আরো ইন্ধন দেয়। ভক্তরা দাবি করেছেন, হাকিমি নোরার একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘লাইক’ দিয়েছেন। এর পর থেকেই তাদের সম্পর্কের জল্পনা আরও বেড়ে যায়।

এদিকে, আজ ভোরে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ দেখতে সরাসরি মাঠে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। তিনি মরক্কো দলকে সাপোর্ট করে ম্যাচের প্রায় প্রতি মুহূর্তেই রিলস ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে।

ম্যাচ শুরুর সময়, মরক্কো তারকাদের একটি ভিডিও শেয়ার করে নোরা লেখেন, ‘আমাদের খেলোয়াড়রা এখানে’। মরক্কো যখন ব্রাজিলকে একটি গোল দেয়, সেটি নিয়ে তিনি উচ্ছাস প্রকাশ করেন এবং ভিডিও শেয়ার করেন।

ব্রাজিল যখন মরক্কোকে গোল দেয়, সেই ভিনিসিয়াসের গোলের ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘নো’।

তবে, নোরা ফাতেহি কিংবা আশরাফ হাকিমি—কেউই প্রেমের বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তাদের একসঙ্গে তোলা কোনো ছবি, যৌথ উপস্থিতি কিংবা আনুষ্ঠানিক বিবৃতিও সামনে আসেনি, যা প্রেমের সম্পর্কের দাবি নিশ্চিত করে। ফলে বিষয়টি বর্তমানে কেবল গুঞ্জনের পর্যায়েই রয়ে গেছে।

বিনোদন অঙ্গনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে সম্পর্কের গুজব ছড়িয়ে পড়া নতুন কোনো বিষয় নয়। একটি ‘লাইক’, একই অনুষ্ঠানে উপস্থিতি কিংবা অনানুষ্ঠানিক যোগাযোগ থেকেও নানা জল্পনা সৃষ্টি হয়।

আশরাফ হাকিমি ২০২০ সালে অভিনেত্রী হিবা আবুককে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের দুটি সন্তান রয়েছে। ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়, যা আন্তর্জাতিক গণমাধ্যমে বিশাল আলোচনার জন্ম দেয়। পরে দুজনই তাদের সন্তানদের যৌথভাবে পালন করার সিদ্ধান্ত নেন।

বিচ্ছেদের পরে হাকিমির সঙ্গে ডাচ-মরোক্কান সুপারমডেল ইমান হাম্মামের সম্পর্ক নিয়েও গুজব শোনা যায়। তবে তারা কখনোই ওই সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু স্বীকার করেননি।

সব মিলিয়ে, নোরা ফাতেহি ও আশরাফ হাকিমিকে ঘিরে কৌতূহল বৃদ্ধি পেলেও, এখনো পর্যন্ত তাদের সম্পর্কের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা নির্ভরযোগ্য নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ জেলা আইন - শৃঙ্খলা কমিটির মাসিক সভা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


নওগাঁ জেলা আইন - শৃঙ্খলা কমিটির মাসিক সভা

 

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার, মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নওগাঁ জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মহোদয়।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু সুরক্ষা, চুরি-ডাকাতি প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আসন্ন বিভিন্ন জাতীয় ও স্থানীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় তিনি জনগণের জানমাল রক্ষা, অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারকরণ এবং জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলেজছাত্র রবিন হত্যার বিচার দাবি, গফরগাঁওয়ে মানববন্ধন ও বি-ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


কলেজছাত্র রবিন হত্যার বিচার দাবি, গফরগাঁওয়ে মানববন্ধন ও বি-ক্ষোভ

 

‘আমার বুক যারা খালি করেছে, আমার পুতেরে যারা খুন করেছে তাগর ফাঁসি চাই।’ রবিবার (১৪ জুন) দুপুর ১টায় ময়মনসিংহের গফরগাঁও প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধনে নিহত কলেজছাত্র আশরাফুল আলম রবিনের (নাহিয়ান রবিন) বাবা এই কথা বলেন।

নিহত রবিনের মা শান্তা বেগম মানববন্ধনে এসে বলেন, ‘আমি কী লইয়া বাঁচবাম, কেডা আমারে মা ডাকব? আমার বাবারে যারা মারছে আমি তাগর ফাঁসি চাই।’

এছাড়া সাবেক কাউন্সিলর আলাল উদ্দিন সুলতান মন্তব্য করেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার যদি না হয়, তবে ভবিষ্যতে গফরগাঁওয়ের আইন-শৃঙ্খলার চরম অবনতি হতে পারে।’

গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান বলেন, কলেজছাত্র রবিন হত্যার ঘটনায় জড়িত সন্দেহভাজন রাজীব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে আনা হয়েছে।

ওসি আরো বলেন, রাজীবের বাসায় রক্তের দাগ পাওয়া গেছে। রক্তের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, ৮ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের মাজার বাড়ি সড়কে কলেজছাত্র আশরাফুল আলম রবিন জন্মদিন পালন করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে।

পরে রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিন মারা যান।

মানববন্ধনে নিহত রবিনের বন্ধু, পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনের পর তারা বিক্ষোভ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় শ্লীলতাহানি মামলায় উত্তেজিত জনতা, বাড়ি-দোকানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


পাবনায় শ্লীলতাহানি মামলায় উত্তেজিত জনতা, বাড়ি-দোকানে আগুন

পাবনার আতাইকুলা থানার আরিয়াডাঙ্গী গ্রামে শ্লীলতাহানির অভিযোগের কারণে উত্তেজনার সৃষ্টি হওয়ায় অভিযুক্ত ব্যক্তির বাড়ি ও দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রবিবার (১৪ জুন) সকালে আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় খোলার পর শিক্ষকদের, শিক্ষার্থীদের এবং স্থানীয় বাসিন্দাদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় আড়িয়াডাঙ্গী বাজারে।

এসময় তারা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন চলাকালীন এক পর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তির মুদি দোকান ও একটি চায়ের দোকানে ভাঙচুর চালায়। পরে তার বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ি ও দোকানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

এছাড়া কয়েকজন স্বজন ও প্রতিবেশীর বাড়িতেও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে স্থানীয় যুবদল নেতা অলিউল্লাহ বলেছেন, অভিযুক্ত ব্যক্তি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বখাটে, মাস্তান এবং মাদক কারবারি হিসেবে পরিচিত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

আতাইকুলা থানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন নিজের হাতে না তুলে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, 'ঘটনাটি ১ জুনের। পরে ১২ জুন ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী নির্যাতন মামলা করেছেন। অভিযুক্ত কাশেম বর্তমানে পলাতক রয়েছে। মানববন্ধনের পর তার বাড়ি ও দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%