১২:৫৯ পি.এম
রাজধানীর মালিবাগ মোড়ের রাস্তার ওপর অবস্থিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরানোর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। তিনি উল্লেখ করেন, একই এলাকার কাছাকাছি নতুন এসটিএস স্থাপন করা হবে।
আজ শনিবার, রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়সংলগ্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক বিশেষ মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে তিনি এই তথ্য জানান।
ডিএসসিসি প্রশাসক আরও জানান, সিআইডির অনুরোধের প্রেক্ষিতে কার্যালয়ের সামনে অবস্থিত এসটিএসের জায়গাটি গাড়ি পার্কিংয়ের জন্য ইজারা দেওয়া হয়েছে। একইসাথে, যদি এলাকায় হকাররা আবারও রাস্তা দখল করে বসে, তবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই
প্রশাসক বলেন, ‘নগরীর পরিবেশ রক্ষা এবং যানজট কমানোর লক্ষ্যে হকার এবং অটোরিকশার সমস্যা সমাধানে সিটি করপোরেশন কাজ করছে।’
এছাড়া, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে নগরবাসীকে নিজেদের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
পরে মালিবাগ এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করতে শোভাযাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি ফুটপাত দখল করে বসা হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন