ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দুপুরের মধ্যে ৯ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস


দুপুরের মধ্যে ৯ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

 

রোববার (৫ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এটা উল্লেখ করা হয়।

আরও পড়ুন: সকাল ৯টার মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করার নির্দেশ দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪২ এম


আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি

রুপালি পর্দায় দীর্ঘ ৪১ বছর ধরে কত শত সম্পর্কের গল্প তিনি বুনেছেন, তিনি দেখিয়েছেন নিখুঁত অভিনয়ের জাদু। তবে এবার তিনি সিনেমার চিত্রনাট্য নয়, নিজের বাস্তব জীবনের গল্পে এক নতুন রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। আজ ৫ জুলাই (রবিবার) দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে সর্বজনীনভাবে ঘরে তুলবেন এই অভিনেতা।

মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজস্ব বাসভবনটি আজ এক সম্পূর্ণ ভিন্ন আবহে সাজানো হয়েছে, যেখানে অত্যন্ত গোপনীয়তা এবং গভীর পারিবারিক ভালোবাসার চাদরে মুড়িয়ে সম্পন্ন হতে যাচ্ছে এই হাই-প্রোফাইল বিয়ের আনুষ্ঠানিকতা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, আজকের দিনের প্রথমার্ধে আইনি কাগজপত্রে সই করে নিজেদের দাম্পত্যজীবনের আনুষ্ঠানিক সিলমোহর বসিয়ে দেবেন এই যুগল।

বলিউডের আর দশটা তারকার মতো আলোক ঝলমলে জাঁকজমক অথবা রাজকীয় আড়ম্বরকে একেবারেই বাদ দিয়েছেন আমির ও গৌরী। তার বদলে এই জুটি বেছে নিয়েছেন এক ছিমছাম, ঘরোয়া এবং মায়াবী পরিবেশ। তাদের এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে আমন্ত্রিত অতিথির তালিকা রাখা হয়েছে একেবারেই ছোট— মাত্র ১৫০ জন প্রিয় মানুষের উপস্থিতিতে চার হাত এক হবে আজ। তবে আনন্দ আয়োজনে কোনো কমতি নেই; এই মাহেন্দ্রক্ষণে শামিল হতে ইতিমধ্যেই সাত সমুদ্র তেরো নদী পার হয়ে মুম্বাইয়ে এসে হাজির হয়েছেন বেশ কয়েকজন বিদেশি আত্মীয়ও।

তবে এই বিয়ের সবচেয়ে আবেগঘন ও সুন্দর দিকটি হচ্ছে দুই পরিবারের সন্তানদের মেলবন্ধন। সূত্র জানাচ্ছে, আমির ও গৌরী— উভয়েরই আগের সংসারের চার সন্তান এই বিয়ের মূল আনন্দ ও উদযাপনে সবচেয়ে সক্রিয় এবং অর্থপূর্ণ ভূমিকা পালন করছে, যা দুই পরিবারের ভালোবাসাকে এক সুতোয় বেঁধে দিয়েছে।

আমিরের জীবনের নতুন সারথি গৌরী স্প্র্যাট ফ্যাশন দুনিয়ার এক পরিচিত মুখ। বেঙ্গালুরুর চেনা গণ্ডি পেরিয়ে ২০০৪ সালে ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং অ্যান্ড ফটোগ্রাফির ওপর উচ্চশিক্ষা নেন তিনি। বর্তমানে মুম্বাইয়ের নামী সেলুন ‘বিব্লান্ট’ (BBlunt) পরিচালনার দায়িত্বে থাকা গৌরীর আগের সংসারে সাত বছর বয়সী একটি সন্তান রয়েছে। অন্যদিকে, এটি ৬১ বছর বয়সী অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রীনা দত্তের সঙ্গে প্রথম ঘর বেঁধেছিলেন তিনি, যা ১৬ বছর পর ২০০২ সালে ভেঙে যায়। রীনার ঘরে আমিরের দুই সন্তান জুনায়েদ ও ইরা। এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে দ্বিতীয়বার সংসার পাতলেও ২০২১ সালে তাদের ডিভোর্স হয়ে যায়, যদিও সারোগেসি সন্তান আজাদের দায়িত্ব তারা যৌথভাবে সামলাচ্ছেন।

অতীতের সব ভাঙা-গড়ার হিসাব চুকিয়ে, আজ আবারও এক নতুন বসন্তের মুখোমুখি আমির খান; বলিপাড়ার বাতাস এখন মেতেছে এই পারফেকশনিস্টের নতুন জীবন শুরুর আনন্দ উল্লাসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে (৫ জুলাই ২০২৬)

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৪ এম


রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে (৫ জুলাই ২০২৬)

রাজধানী ঢাকা শহরে বসবাসকারী যে সকল নাগরিক আছেন, তাঁদের জন্য প্রতিদিনই বাজারে কিংবা শপিংমলে যাওয়ার প্রয়োজন হয়ে থাকে। কিন্তু কখনো কখনো গিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট মার্কেট কিংবা দোকানপাটগুলো বন্ধ রয়েছে। তখন কাজ তো হয়ই না, বরং সেই সঙ্গে সময়ও নষ্ট হয়, যা খুবই দুঃখজনক।

এখন যেমন হচ্ছে, রোববার ঢাকার বিভিন্ন স্থানে কিছু মার্কেট বন্ধ থাকবে। এ জন্য আগাম খবর জানা জরুরি।

কোন কোন মার্কেট বন্ধ থাকবে সে বিষয়ে তথ্য নিচে উল্লেখ করা হলো।

বন্ধ থাকবে যেসব মার্কেট: বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

আরও পড়ুন: শপিংমল-দোকান খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত।

এছাড়া বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট: আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পী সমিতির নির্বাচনে ভোট না দিয়েই যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন শাকিব

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৬ এম


শিল্পী সমিতির নির্বাচনে ভোট না দিয়েই যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন শাকিব

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেননি। শিল্পী সমিতির এ নির্বাচন এফডিসিতে অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচন ঘিরে চলচ্চিত্রাঙ্গনে যদিও ব্যাপক উৎসবমুখর পরিবেশ ছিল, তবুও শাকিবের অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তথ্যটি খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচনের সময় শাকিব খান দেশে ছিলেন না। নির্বাচনের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার (২ জুলাই) রাতে শাকিব যুক্তরাষ্ট্রে উড়াল দেন। তাই শুক্রবার (৩ জুলাই) শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়নি এই জনপ্রিয় অভিনেতা।

ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, শাকিবের এবারের যুক্তরাষ্ট্র সফরের একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল মাঠে বসে উপভোগ করা। আর্জেন্টিনার সমর্থক হিসেবে তিনি নিজের প্রিয় দলের শিরোপা লড়াই দেখে পরিতৃপ্তি পেতে চান। যদি টিকিট সংগ্রহ করতে পারেন, তবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত হয়ে ফাইনাল ম্যাচ দেখার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও, শাকিবের যুক্তরাষ্ট্র সফরের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো দেশটির স্থায়ী বাসিন্দার অনুমতিপত্র বা গ্রিন কার্ড থাকা। এজন্য অভিবাসনসংক্রান্ত নিয়ম মেনে নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করা প্রয়োজন। সেই আনুষ্ঠানিকতার অংশ হিসেবেও শাকিবের জন্য এ সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এছাড়া, শিল্পী সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান প্রাপ্ত ভোট সংখ্যা ১৭৩। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে নারী সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ, যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৮ এম


হবিগঞ্জে নারী সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ, যুবক নিহত

হবিগঞ্জের বাহুবলে নারী সংক্রান্ত বিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আব্দুল্লাহ (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সংঘর্ষের সময় অন্তত ছয়জন আহত হয়েছেন।

এ সংঘর্ষ ঘটনাটি ঘটে শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার খোজারগাঁও গ্রামে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি একই গ্রামের মৃত আব্দুল খালেকেরও ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আব্দুল হকের বোন রেজিয়া খাতুনের বিয়ে হয় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর এলাকায়। বিয়ের কিছুদিন পরে তিনি স্বামী-সন্তান নিয়ে বাবার দেয়াল দেওয়া জায়গায় ঘর নির্মাণ করে খোজারগাঁও গ্রামে বসবাস শুরু করেন।

সম্প্রতি রেজিয়া খাতুনের মেয়ে সুহেনা আক্তার অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়।

এই ঘটনার প্রেক্ষিতে রেজিয়া খাতুন, তার ভাই আব্দুল হক এবং আব্দুল মালেকের উপর তাদের নিজ গোষ্ঠীর সদস্যরা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেন। এর কারণে শনিবার বিকাল ৪টার দিকে আব্দুল হক এবং তার ভাগ্নে মোস্তাকিমের সঙ্গে আব্দুল্লাহ এবং তার সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। স্থানীয়রা তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এলেও মাগরিবের নামাজের সময় উভয় পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের ফলে আব্দুল্লাহ গুরুতর আহত হন। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে খবর মিলেছে।

স্থানীয়রা জানায়, এর আগে একই পরিবারের অন্য এক নারী-সংক্রান্ত ঘটনার কারণে দুপক্ষের মধ্যে বিভেদ চলছিল। ২৮ মে আব্দুল হকের ভাতিজা বাচ্চু মিয়ার স্ত্রী চাচাতো দেবর মালেক মিয়ার ছেলে ফয়ছলের সঙ্গে চলে যাওয়ার ঘটনায় সামাজিক বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলমান এসব বিরোধ সমাধানের পরিবর্তে কিছু প্রভাবশালী স্থানীয় মাতব্বর ব্যক্তিস্বার্থে বিষয়টি ঝুলিয়ে রেখেছেন। তাদের দাবি, টাকার বিনিময়ে বিরোধ মীমাংসা না করে উভয় পক্ষকে উস্কে দেয়ার কারণে পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়েছে এবং শেষ পর্যন্ত প্রাণহানির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, 'সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, তবে নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%