ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

পবিত্র আশুরা ২৬ জুন


পবিত্র আশুরা ২৬ জুন

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১৭ জুন) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী আগামী ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।

আরবি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখকে পবিত্র আশুরা বলা হয়। 

মুফতি জাকারিয়া হারুন।

আরও পড়ুন: সউদী সরকার নিরলসভাবে সারা পৃথিবীতে কুরআনের খেদমত করে যাচ্ছে: রাষ্ট্রদূত

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কাইকোবাদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আশুরা শব্দটি আরবি, যার উৎপত্তি আশারা থেকে। এর অর্থ দশ। মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা পালিত হয়।

আশুরা দিবসে অনেক স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। মহান আল্লাহ যেদিন আকাশ, বাতাস, পাহাড়-পর্বত, নদী-নালা, জান্নাত-জাহান্নাম, লাওহে মাহফুজ এবং যাবতীয় সৃষ্টি-জীবের আত্মা সৃষ্টি করেছিলেন সে দিনটি ১০ মহররম তথা পবিত্র আশুরার দিন।

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম হলো— দুটি রোজা রাখতে হবে। মহররমের ১০ তারিখ একটি এবং এর আগে মহররমের ৯ তারিখ অথবা পরের দিন মহররমের ১১ তারিখে আরেকটি রোজা পালন করতে হবে।

আরও পড়ুন: চন্দ্রপাড়া দরবারে অসচ্ছলদের সহায়তা ও ওরসের তারিখ ঘোষণা

ইমাম বুখারি (রহ.) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় পৌঁছান, তখন মদিনার ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখেন।

নবীজি তাদের জিজ্ঞেস করেন, এই দিনে কী ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো? তারা বলে, এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ মহান আল্লাহ মুসা (আ.) ও তার সঙ্গীদের ফিরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফিরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞতার কারণে মুসা (আ.) রোজা রাখতেন, তাই আমরাও আশুরার রোজা পালন করি। ইহুদিদের জবাব শুনে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা (আ.)-এর কৃতজ্ঞতার অনুসরণে আমরা তাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী। অতঃপর তিনি নিজেও আশুরার রোজা রাখেন এবং মুসলমানদের তা পালন করতে নির্দেশ দেন। (বুখারি: ৩৩৯৭; মুসলিম: ১১৩৯)

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা নিজে পালন করেছেন এবং উম্মতকে রাখার প্রতি নির্দেশ করেছেন, তাই তার অনুসরণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: মসজিদুল হারামে এক ইমামের পেছনে জামাতের ১০০ বছর পূর্ণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ঠাকুরগাঁও প্রতিনিধি

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
 
ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশ-এর বাস্তবায়নে "রিয়েক্টস-ইন" প্রজেক্টের আওতায় "জিংক ধান-১০২" শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 
 
 
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে ইএসডিও'র আয়োজনে ও পরিচালনায় কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। 
 
 
উক্ত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইএসডিও'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড: মুহম্মদ শহীদ উজ জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হারভেস্টপ্লাস বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার কৃষিবিদ মোঃ ওয়াহিদুল আমিন তপু, প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোঃ মজিবর রহমান, কৃষিবিদ মোঃ শাহিনুল কবির এবং কৃষিবিদ মোঃ শেখ শরিফুল ইসলাম। 
 
 
শতাধিক কৃষকের মাঝে ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তারা তাঁদের বক্তব্যে মানবদেহে জিংককের প্রয়োজনীয়তা এবং জিংকের অভাব পূরণে জিংক সমৃদ্ধ ব্রিধান১০২,  ব্রিধান১০০, ব্রিধান৮৪ এবং ব্রিধান৭৪ এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন এবং উপস্থিত সকলের প্রতি জিংক ধানের আবাদের সম্প্রসারণ ও জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান।
 
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার রায়, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মোছা: জিন্নাতুন নেছা, সিকদারহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক, এলাকার বীজ, সার ও কীটনাশক ব্যবসায়ী মোঃ আবু সাঈদ, বোর্ড হাট জামে মসজিদের ইমাম মোঃ আশরাফ আলী এবং ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট অফিসার মোঃ আবু তালহা এবং মোঃ মিজানুর রহমান সহ মিডিয়া ব্যক্তিত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পবিত্র আশুরার ছুটি কবে, জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


পবিত্র আশুরার ছুটি কবে, জানা গেল

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামী বুধবার (১৭ জুন) থেকে মহররম মাসের গণনা শুরু হবে। সারা দেশে আগামী ২৬ জুন (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে।

 

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভার সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

আশুরা একটি আরবি শব্দ। এটি 'আশারা' থেকে এসেছে। যার অর্থ দশ। আরবি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখকে পবিত্র আশুরা বলা হয়।

আশুরা দিবসে অনেক স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। মহান আল্লাহ যেদিন আকাশ, বাতাস, পাহাড়-পর্বত, নদী-নালা, জান্নাত-জাহান্নাম, লাওহে মাহফুজ এবং যাবতীয় সৃষ্টি-জীবের আত্মা সৃষ্টি করেছিলেন, সে দিনটি ছিল ১০ মহররম, অর্থাৎ পবিত্র আশুরার দিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলায় ঝড়-জলোচ্ছ্বাস ও ভাঙ্গন রোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


মোংলায় ঝড়-জলোচ্ছ্বাস ও ভাঙ্গন রোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালী

মোংলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হলো ‘সবুজ, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ি’ এই দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকারের মধ্যদিয়ে।

ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির অন্তর্গত ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে মোংলার চিলা বাজারে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি, বৃক্ষরোপণ এবং ম্যানগ্রোভ সুরক্ষা নিয়ে ব্যাপক জনসচেতনতামূলক উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়েছে।

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলে সবুজের পরিধি বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা আগ্রহসহকারে অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে জলবায়ু সংকট মোকাবেলায় স্থানীয় তরুণদের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ‘ক্লাইমেট ইয়ুথ গ্রুপ’ এবং ‘ক্লাইমেট অ্যাকশন গ্রুপ’ সদস্যরা সাইকেল র‍্যালির আয়োজন করেন, যা উপজেলা চিলা ইউনিয়নের চিলা বাজার থেকে কেয়াবুনিয়া সড়ক প্রদক্ষিণ করে।

ঝড়, জলোচ্ছ্বাস, ভাঙ্গন রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পশুর নদীর পাড়ে ৬ একর জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ৪টি প্রজাতি (কাঁকড়া, বাইন, কেওড়া ও পশুর) এর ওপর ৩৫ হাজার ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়। বিশাল এই বনায়ন কর্মসূচিতে বর্তমানে ব্র্যাক এবং ‘ক্লাইমেট ইয়ুথ গ্রুপ’ ও ‘ক্লাইমেট অ্যাকশন গ্রুপ’ এই নবীন ম্যানগ্রোভ বনাঞ্চলের দীর্ঘ মেয়াদি ভবিষ্যৎ সুরক্ষা, পরিচর্যা এবং টেকসই রক্ষণাবেক্ষণের জন্য একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ পরিকল্পনা করছে।

আলোচনা সভায় কীভাবে বিদ্যমান বনকে পুরোপুরি সুরক্ষিত রাখা যায় এবং স্থানীয় জনগণকে অধিক সম্পৃক্ত এবং সচেতন করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

দিবসটির আলোচনা সভায় বক্তারা উপকূলীয় অঞ্চলের জীবন ও জীবিকা রক্ষায় ম্যানগ্রোভ বনাঞ্চলের অপরিসীম গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ম্যানগ্রোভ বনাঞ্চল বৃদ্ধির উপায়, বিদ্যমান বনকে সুরক্ষিত রাখা এবং স্থানীয় জনগণকে আরও সম্পৃক্ত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ুর চরম ভাবাপন্নতা রোধে ব্যাপক হারে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেন।

অনুষ্ঠানে ব্র্যাকের প্রোগ্রাম অপারেশনস ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস, এরিয়া ম্যানেজার তৃপ্তি সরদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া, ‘ক্লাইমেট অ্যাকশন গ্রুপ’ ও ‘ক্লাইমেট ইয়ুথ গ্রুপ’ এর সদস্য এবং স্থানীয় প্রতিনিধিসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুশফিকুল ফজলকে দেখতে গেলেন অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


মুশফিকুল ফজলকে দেখতে গেলেন অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম

রাষ্ট্রদূত ও বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে BNP’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম তাকে দেখতে গিয়েছেন। আজ মঙ্গলবার তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পৌঁছান।

এ সময় অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম মুশফিকুল ফজল আনসারী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন। তিনি মুশফিকুল ফজল আনসারীর শারীরিক অবস্থার বিষয়েও খোঁজখবর নিয়েছেন। এছাড়া, পরে তিনি চিকিৎসকদের সঙ্গে তাঁর চিকিৎসা সম্পর্কিত বিষয়ে আলোচনা করেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও তিনি অনুরোধ জানিয়ে ছিলেন।

বর্তমানে মুশফিকুল ফজল আনসারী সিএমএইচের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সোলতানার নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখযোগ্য যে, গতকাল সোমবার (১৫ জুন) বিকেলে বুকে ব্যথা অনুভব করার পর মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর হৃদরোগ শনাক্ত করা হয়। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%