শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:২৪ পি.এম
নড়াইলের কালিয়া উপজেলাধীন নড়াগাতি থানার ঘড়িভাঙ্গা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সায়েদ খান আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে এবং শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে ভোগার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭২ বছর। শুক্রবার যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় কালিয়ার এই বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: জিন্নাতুল ইসলাম এবং নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মো: হোসেন আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বীর সন্তানকে ‘গার্ড অব অনার’ প্রদানের মাধ্যমে শেষ বিদায় জানান। রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শনের পর মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকার সুধীসমাজ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নড়াইলের কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল পাইলটিং কার্যক্রম চালুর লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে পরীক্ষামূলকভাবে শুধুমাত্র কালিয়ার জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এই কার্যক্রমের জন্য নির্বাচিত করা হয়েছে। এর আওতায় শিক্ষার্থীরা কুপনের মাধ্যমে নিজেদের পছন্দ ও চাহিদা অনুযায়ী খাবারের আইটেম গ্রহণের সুযোগ পাবেন। আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধান শিক্ষক রীপা রানী সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, এটিও সাগর কুমার বিশ্বাস, সুশীলনের এরিয়া ম্যানেজার আব্দুর রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহসভাপতি কাজী মহসীন, স্থানীয় ইউপি সদস্য জোনায়েদ শরীফ ও মহিলা সদস্যসহ স্কুল পরিচালনা পর্ষদের সকল সদস্য এবং শিক্ষক ও কর্মচারীরা। এই কার্যক্রম চালুর খবরে বিদ্যালয়, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উৎসাহ বিরাজ করছে। সভা শেষে প্রধান অতিথি স্কুলের চলমান ওয়াশ ব্লকের কাজ ও বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের দরগাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে আনোয়ার হোসেনের বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন তরুণ ব্যবসায়ী, সমাজসেবক এবং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বি এম শামিমুল ইসলাম পিকুল।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ত্রিলোচনপুর গ্রামের দরগাপাড়ায় ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেনের বাড়িতে উপস্থিত হন। সেখানে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এছাড়া, তিনি পরিবারটির দুর্দিনে সহায়তার হাত বাড়িয়ে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন। বি এম শামিমুল ইসলাম পিকুল কালীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালনকারী এবং ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আয়নাল হাসানের ছেলে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে ত্রিলোচনপুর গ্রামের দরগাপাড়ায় আনোয়ার হোসেনের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ফলে মুহূর্তের মধ্যেই বসতঘর ও ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে ঘরে থাকা দুটি স্বর্ণের চেইন, চারটি স্বর্ণের আংটি, একটি নেকলেস, দুই জোড়া কানের দুল, একটি ব্রেসলেট এবং নগদ ২০ হাজার টাকাসহ আসবাবপত্র, চাল-ডাল, জামাকাপড় ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে গেছে। পরিবারটি দাবি করেছে যে, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হঠাৎ এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও সহায়সম্বল হারিয়ে আনোয়ার হোসেনের পরিবার চরম বিপাকে পড়েছে। চেয়ারম্যান পদপ্রার্থী পিকুলের আর্থিক সহযোগিতা পরিবারটির জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। এ বিষয়ে বি এম শামিমুল ইসলাম পিকুল বলেন “মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে আনোয়ার হোসেনের পরিবারের যে ক্ষতি হয়েছে, তা সত্যিই অত্যন্ত দুঃখজনক। আমি আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। সমাজের বিত্তবানদেরও এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই এবং সুখে-দুঃখে ত্রিলোচনপুর ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা জেলা বিএনপির সদস্য এবং সাবেক ছাত্রনেতা মোল্লা রিয়াজুল ইসলাম রূপসার ৩নং নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। তার নির্বাচনী উঠান বৈঠক শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। এই বৈঠক অনুষ্ঠিত হয় এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে, যা নৈহাটী ইউনিয়নের তালিমপুরস্থ বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা মো. রফিকুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাবেক ছাত্রনেতা শাহজামান প্রিন্স। বক্তৃতা করেন প্রফেসর ডা.
জামান মুকুল, ইউপি সদস্য মাসুম সরদার, আলহাজ্ব আব্দুল জলিল শেখ, আমজাদ আলী শেখ, মাহবুবুর রহমান, মো. ওয়াহিদুজ্জামান গাজী, আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, আলহাজ্ব ওমর আলী, শাহজাহান খান, হাফেজ যোবায়ের আহম্মেদ নাঈম, মহিউদ্দিন তানসেন, আবুল বাশার, আব্দুস সালাম, আবুল খায়ের, গাজী মুতাসিম বিল্লাহ, শহিদুল ইসলাম, আবুল হাসান, নাসির উদ্দীন, মোঃ ফরিদুজ্জামান, আলমগীর হোসেন মোল্যা, মনিরুজ্জামান খোকন, মনির খন্দকার, হারুন অর রশিদ রাঙ্গা, আনোয়ার হোসেন, মুক্তাদির বিল্লাহ, মেহেদী হাসান, নুরুল আমিন পাপ্পু, ওসমান গনী, সঞ্জীব রায়, এস এম দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম নাসির, রাকিব, এমডি মো.
আসলাম খান, মো. মুকুল, মো.
আসাদুজ্জামান মিঠু, লুতফর রহমান, নাদিরা সুলতানা শিখা, কবির, মাহবুব, বাসার, সাগর ওয়েদসহ এলাকার স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
--
তালাশ বিডি/মিডিয়া লিঃ