প্রিন্ট এর তারিখঃ ২০ই নভেম্বর, ২০২৬ইং; ০৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ২০ই নভেম্বর, ২০২৬ইং; ০৭:২৫ পি.এম
রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে নারীসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার করা হয়। তাএদর মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিম কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ২টার দিকে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া আজিজুল মোড় এলাকা থেকে মোঃ অন্তর আলী (২০) নামে এক যুবককে তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পরে মাদক সেবনের উদ্দেশ্যে ট্যাবলেট রাখার অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে চার মাসের কারাদণ্ড দেন।
একই রাতে রাজপাড়া থানা পুলিশ ও আরএমপির স্পেশাল টিম লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকা থেকে ৪৪পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুই গ্রাম গাঁজা ও মাদক বিক্রির দুই হাজার টাকা সহ বিশাল (২০) ও শাকিব (২১) নামে দুজনকে গ্রেফতার করে।
এ ছাড়া শাহমখদুম, চন্দ্রিমা, রাজপাড়া ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ১০৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, পাঁচপিস ইয়াবা ও ৩৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে নারীসহ আরও সাতজন গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#
--
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"