শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:৩১ পি.এম
নওগাঁর পত্নীতলায় শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা সদর নজিপুর পৌরসভায় আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মানসম্মত শিক্ষার মাধ্যমে মানবিক ও দক্ষ জাতি গঠনের লক্ষ্যে এলাকার কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে নজিপুর বাসষ্ট্যান্ড সাপাহার রোডের জনতা ব্যাংকের চতুর্থ তলায় এই বিদ্যাপিঠটি উদ্বোধন করা হলো।
নজিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলাম স্টান্ডার্ড মানের রয়েছে। অহেতুক শিক্ষার্থীদের এর চেয়ে বেশী পড়া লেখার বোঝা দেওয়ার কোন প্রয়োজন নেই। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা প্রদানের মাধ্যমে নৈতিকতা শিক্ষা প্রদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, আশা করি বিদ্যালয় কর্ত্তৃপক্ষ বিষয়গুলি খেয়াল রাখবেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উদ্যোক্তা প্রভাষক মো. দেলোয়ার হোসেন, পউস এর প্রতিষ্ঠাতা সদস্য ও সমাজ সেবক হাবিব সাত্তী, যুবনেতা বায়েজীদ রায়হান শাহীন প্রমুখ। ২০২৭ সেশনে প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হবে। ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয় এবং আইটি কে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করা হবে বলে উদ্যোক্তারা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি। তিনি তারেক রহমানের জন্য সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মানসিক প্রশান্তি এবং দেশ ও জনগণের কল্যাণে সাফল্যমণ্ডিত জীবন কামনা করেছেন।
আহসান হাবীব মমি শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন, “জনাব তারেক রহমান কোটি মানুষের ভালোবাসা, আস্থা, প্রত্যাশা ও আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একজন নেতা।” তিনি বলেন, “তাঁর জন্মদিন শুধু ব্যক্তিগত আনন্দের উপলক্ষ্য নয়, বরং গণতন্ত্র, জনগণের অধিকার, জাতীয় ঐক্য ও দেশের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রত্যাশা ব্যক্ত করার দিন।”
তিনি আরও বলেন, “ইতিহাসের পথপরিক্রমায় কিছু মানুষের নাম কেবল ব্যক্তিগত পরিচয়ে সীমাবদ্ধ থাকে না। তাঁরা হয়ে ওঠেন একটি সময়ের আকাঙ্ক্ষা, একটি প্রজন্মের স্বপ্ন এবং একটি জাতির প্রত্যাশার প্রতিচ্ছবি।” তারেক রহমান তেমনই একজন নেতা, যার রাজনৈতিক পথচলার সঙ্গে অসংখ্য মানুষের আশা, ভালোবাসা ও পরিবর্তনের প্রত্যাশা জড়িয়ে রয়েছে।
আহসান হাবীব মমি আরও মন্তব্য করেন, “নেতৃত্ব কেবল একটি পদ বা ক্ষমতার পরিচয় নয়; নেতৃত্বের প্রকৃত মূল্যায়ন হয় মানুষের প্রতি দায়বদ্ধতা, দায়িত্বশীলতা, দূরদর্শিতা, সাহস এবং জনকল্যাণে কাজ করার মানসিকতার মধ্য দিয়ে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি প্রত্যাশা করেন, “তারেক রহমানের প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা, সাহস ও দায়িত্বশীল নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার, গণতন্ত্র এবং অর্থনৈতিক সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।” রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার, নিরাপত্তা ও মর্যাদার প্রতিফলন ঘটবে এবং দেশবাসী একটি সুন্দর, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ পাবে।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ক্ষমতার চেয়ে দায়িত্ব বড়, নেতৃত্বের চেয়ে জনআস্থা মহৎ।” দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত নেতৃত্বই ইতিহাসে স্থায়ী আসন করে নেয়। তিনি আশা করেন, “তারেক রহমানের আগামী দিনের পথচলা জনকল্যাণ, মানবিকতা, ইতিবাচক পরিবর্তন এবং জাতীয় উন্নয়নের নতুন দৃষ্টান্ত হয়ে উঠুক।”
জন্মদিন উপলক্ষে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে আহসান হাবীব মমি বলেন, “আল্লাহ যেন জনাব তারেক রহমানকে সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত, মানসিক প্রশান্তি, অফুরন্ত কর্মশক্তি এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দান করেন।” তিনি আশা প্রকাশ করেন, “তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে আল্লাহর রহমত ও হেফাজত বর্ষিত হোক।”
শেষে তিনি জনাব তারেক রহমানের জন্মদিনে পুনরায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাফল্যমণ্ডিত জীবন কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাঁখা লক্ষ্য করে দুর্বৃত্তরা দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার খড়খড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পেট্রোল বোমা দুটি ব্যাংকের জানালার ওপর আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গ্রামীণ ব্যাংকের পারিলা শাঁখা লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমা দুটি ব্যাংকের জানালার ওপর পড়ে বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত আনুমানিক ১টার দিকে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি। কারা এবং কী উদ্দেশে ব্যাংকটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, “জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে।” থানার কার্যক্রম বন্ধ থাকা প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, থানাগুলি পুড়িয়ে দিলে পুলিশ কিভাবে দায়িত্ব পালন করবে? একই সঙ্গে তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন, অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থান নিতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে।
শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এসব কথা বলেন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গণমাধ্যমকর্মীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আপনারা শান্তিপ্রিয় মানুষ। এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন। যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নেন। এদের সংখ্যা খুব বেশি নয়।”
টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, “থানাগুলো কাদের জন্য? আমাদের জন্য, নাকি আপনাদের—এই জনগণের জন্য? আপনাদের থানা আপনারা যদি পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কাজ করবে কীভাবে?”
পুলিশের জনবল ও দায়িত্ব পালনের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, একটি থানায় ২০ জন পুলিশ সদস্যের বিপরীতে ১০ লাখ মানুষ থাকলে জনগণের মানসিক সমর্থন ও সার্বিক সহযোগিতা ছাড়া ওই সদস্যদের পক্ষে দায়িত্ব পালন করা কঠিন। পুলিশের প্রয়োজনীয়তা নিয়েও জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে।”
জেলার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আইজিপির মূল্যায়ন, “পরিস্থিতি আজ পর্যন্ত অনেক ভালো দেখছি, আগামীতেও ভালো থাকবে।” সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে কি না, জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে সরকার জনগণের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, “আগেও আপনারা দেখেছেন অনেক লাগাতার প্রোগ্রাম হয়েছে; পরিণতি কী হয়?” এ সময় পরিস্থিতি যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে যেতে বাধ্য না করে, সে বিষয়েও সতর্ক থাকার ইঙ্গিত দেন তিনি।
এর আগে সকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে পুলিশের কল্যাণ সভায় অংশ নেন আইজিপি। পরে বিকেল ৩টার দিকে সার্কিট হাউসে অনুষ্ঠিত বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহম্মেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে বিকেল ৪টার দিকে তাঁরা ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
উল্লেখ্য, গত ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটে। আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫টির বেশি গাড়িতে আগুন দেওয়া এবং জেলার তিনটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের বাড়িসহ বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকে পুড়িয়ে দেওয়া দুই থানার কার্যক্রম বন্ধ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁ -৩ (মহাদেবপুর-বদলগাছী)) আসনের এমপি ফজলে হুদা বাবুল মন্তব্য করেছেন, "গলার কাটা হাসিনাকে বের করার জন্য ভারত ব্যস্ত। আমড়া ও মাফিয়া হাসিনাকে ফেরত চাঁই। ভারতের সাথে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে হাতকড়া পড়িয়ে দেশে হস্তান্তর চাঁই। এরপর আমড়া তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ফাঁসির রায় কার্যকর করবো।" শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে এমপি এসব কথা বলেন।
এমপি ফজলে হুদা আরও বলেন, "আমড়া শহীদ জিয়ার সৈনিকেরা সবাই এক। ভারতীয় দালালদের আমড়া বাংলাদেশে ঠাঁই দেব না। আমড়া সন্ত্রাসীদের এদেশের মাটিতেই বিচার করবো। এদেশের মানুষ বুঝে গেছে মাফিয়া হাসিনার দল আগুন সন্ত্রাসের দল, পেট্রোল সন্ত্রাসের দল। এদেশে জাতীয় নির্বাচনে কোনো লাশ পড়েছে, পড়েনি তো? কিন্তু মাফিয়া হাসিনা রং হেডেড মহিলা, লাশ পড়লে খুশি হয়। এজন্য তার ফ্যাসিস্ট দলের লোকজন সারাদেশে আগুন সন্ত্রাস করছে।" এর আগে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন ফজলে হুদা বাবুল। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ