১১:২২ পি.এম
ফুসফুসের ক্যান্সারের সফল অস্ত্রোপচারের পর ক্যাথলিক খ্রিষ্টধর্মের সর্বোচ্চ গুরু পোপ লিও ভ্যাটিকানে ফিরে এসেছেন। তিনি রোমের হাসপাতাল থেকে বের হয়ে গেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শনিবার বিকেলে ৭১ বছর বয়সী পোপ লিও রোমের জেমেলি হাসপাতাল ত্যাগ করেন। এ সময় তিনি কারো সাহায্য ছাড়াই হেঁটে নিজের গাড়িতে ওঠেন এবং হাসপাতালের বাইরে উপস্থিত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলেন।
পোপের শারীরিক অবস্থা স্বাভাবিক থাকায় চিকিৎসকেরা তাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেন, যা রক্ত পরীক্ষা ও বুকের রেডিওলজিক্যাল পরীক্ষার পর নিশ্চিত হয়।
আরও পড়ুন: রাহুলের আহ্বান, সব ছাত্রসংগঠনকে ‘দিল্লি চলো’ পদযাত্রায় যোগ দিতে বললেন
চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পোপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের জটিলতা দেখা দেয়নি। তবে টিউমারের আকার এবং ক্যান্সার আশপাশের লিম্ফ নোডে ছড়িয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
গত মঙ্গলবার পোপ লিওর ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হয়। অস্ত্রোপচার-পরবর্তী প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে আগামীকাল রবিবার দুপুরে সেন্ট পিটার্স স্কয়ারে পুণ্যার্থীদের সাপ্তাহিক প্রার্থনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
চিকিৎসকেরা জানিয়েছেন, পোপ লিও ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমায় আক্রান্ত, যা ফুসফুসের ক্যান্সারের একটি পরিচিত ধরন। ৭১ বছর বয়সী এই ধর্মগুরু ২০২৫ সালের মে মাসে নির্বাচিত হন এবং তার আকস্মিক অসুস্থতার খবর ক্যাথলিক সম্প্রদায়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এর ফলে আগামী দিনগুলোতে তিনি কিভাবে দায়িত্ব পালন করবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন