ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ডিজিটাল আইডি ২ বছরের মধ্যে চালু হবে: রেহান আসাদ


ডিজিটাল আইডি ২ বছরের মধ্যে চালু হবে: রেহান আসাদ

বাংলাদেশ সরকার বিভিন্ন সেবা প্রদান করার জন্য একটি একক ডিজিটাল আইডি চালুর উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) গড়ে তুলে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

তিনি নিউইয়র্কে জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে এ তথ্য জানান। অনুষ্ঠানের আয়োজন করেছে জাতিসংঘের মহাসচিবের প্রযুক্তিবিষয়ক দূতের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সেখানে বিভিন্ন দেশের মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা ডিপিআইয়ের উন্নয়ন, ব্যবস্থাপনা এবং বিভিন্ন দেশের ডিজিটাল ব্যবস্থার মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা করেন। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে প্যানেলে বাংলাদেশ একমাত্র দেশ হিসেবে অংশগ্রহণ করে।

আরো পড়ুন

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ

হত্যা মামলায় সাবেক এমপি জাফর আলম কারাগারে

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে রেহান আসাদ বলেন, "আমরা বিশ্বের সবচেয়ে ভালো ও নিরাপদ ডিপিআই এবং ডিজিটাল আইডি বাস্তবায়ন করতে চাই।" তিনি আরও বলেন, "বিভিন্ন দেশের সর্বোত্তম চর্চা ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ ডিজিটাল আইডি ও বৃহত্তর ডিপিআই অবকাঠামো তৈরির কাজ শুরু করেছে। এতে সময় লাগবে, কোনো শর্টকাট নেই। তবে আমরা আমাদের ভবিষ্যতের ভিত্তি তৈরি করছি।"

বাংলাদেশের ডিপিআই অবকাঠামো তৈরির অংশ হিসেবে এস্তোনিয়ার ‘এক্স-রোড’ মডেল নিয়েও কাজ করা হচ্ছে বলে জানান রেহান আসাদ। তিনি বলেন, "সরকারি বিভিন্ন ব্যবস্থার মধ্যে নিরাপদে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে এক্স-রোডকে গুরুত্বপূর্ণ মডেল হিসেবে বিবেচনা করা হয়।"

আরও পড়ুন: আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ, ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮

আরো পড়ুন

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে ক্লিনিক নয়, চিকিৎসকের প্র্যাকটিসও বন্ধ

অনুষ্ঠানে সীমান্তপারের ডিজিটাল সেবা ও পরিচয় ব্যবস্থাকে কীভাবে পরস্পরের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করা যায়, তা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ডিপিআইয়ের সঙ্গে এআইয়ের সম্পর্ক এবং এসব অবকাঠামো নিরাপদে ব্যবহারে এআইয়ের সম্ভাব্য ভূমিকা উঠে আসে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের উদ্যোগ তুলে ধরে জানানো হয়, ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে সীমান্তপারের ডিজিটাল ব্যবস্থা নিয়ে যৌথভাবে কাজ করছে। রুয়ান্ডা সরকারি সেবা গ্রহণ এবং পূর্ব আফ্রিকায় সীমান্তপারের পরিচয় যাচাইয়ে ডিজিটাল আইডি ব্যবহারের উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন: নেতানিয়াহুর জোটের সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার চেষ্টা

ইউরোপীয় ইউনিয়নও পারস্পরিকভাবে সামঞ্জস্যপূর্ণ ডিজিটাল আইডেন্টিটি ওয়ালেট চালুর দিকে এগোচ্ছে। এসব ওয়ালেটের মাধ্যমে নাগরিকরা নিরাপদে নিজেদের পরিচয় যাচাই এবং দেশের বাইরেও ডিজিটাল নথি ও পরিচয়সংক্রান্ত তথ্য শেয়ার করতে পারবেন।

আরো পড়ুন

পিএসজি-রিয়াল নয়, লিভারপুলের হতে পারতেন এমবাপ্পে

রেহান আসাদ বলেন, রুয়ান্ডার উদ্যোগের লক্ষ্যগুলোর একটি হলো জন্মনিবন্ধন বা বিভিন্ন সনদ সংগ্রহের মতো কাজে নাগরিকদের সরকারি দপ্তরে যাওয়ার প্রয়োজন কমানো। আঞ্চলিক ইন্টারঅপারেবিলিটির মাধ্যমে এক দেশের নাগরিক অন্য দেশেও নিজের ডিজিটাল পরিচয় ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফিরলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, পলক ও মামুন

ডিপিআই ব্যবস্থায় নিরাপত্তা, গোপনীয়তা ও আস্থার বিষয়টিও অনুষ্ঠানে গুরুত্ব পায়। জাতিসংঘের বৃহত্তর ডিপিআই সুরক্ষা উদ্যোগের লক্ষ্য হলো বড় পরিসরে ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার সময় নিরাপত্তা, গোপনীয়তা ও সুশাসনসংক্রান্ত ঝুঁকি মোকাবিলা করা।

রেহান আসাদ বলেন, "ভবিষ্যতে বিশ্বজুড়ে সরকারি সেবাদানে ডিপিআই ও ডিজিটাল আইডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি উল্লেখ করেন, "মূল বিষয় হলো, এটি শুধু বাংলাদেশ বা এশিয়া-প্যাসিফিকের বিষয় নয়। ভবিষ্যতে ডিপিআই ও ডিজিটাল আইডি সরকারি সেবার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।" বিভিন্ন দেশের ডিজিটাল ব্যবস্থা যাতে পরস্পরের সঙ্গে কার্যকরভাবে কাজ করতে পারে এবং একই সঙ্গে আস্থা ও নিরাপত্তা বজায় থাকে, সে জন্য দেশ ও অঞ্চলগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শচীনকে পেছনে ফেলে দ্রুততম ২৩ হাজার রানের রেকর্ড গড়লেন রুট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


শচীনকে পেছনে ফেলে দ্রুততম ২৩ হাজার রানের রেকর্ড গড়লেন রুট

ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট আন্তর্জাতিক ক্রিকেটে একটি বিরল মাইলফলক অর্জন করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অংশ নিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ম্যাচের শুরুতে রুট ২৩ হাজার রান থেকে মাত্র তিন রান দূরে ছিলেন। ইনিংসের শুরুতেই একটি দারুণ রিস্ট ফ্লিকের মাধ্যমে বলটি সীমানাছাড়া করে তিনি কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন। ৩৫ বছর বয়সী এই ব্যাটার ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করতে ৫২১ ইনিংস খেলেছেন।

এই অর্জনের মাধ্যমে তিনি দ্রুততম ২৩ হাজার রান সংগ্রহের তালিকায় ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন। শচীন এই মাইলফলক অর্জন করেছিলেন ৫২২ ইনিংসে।

তবে তালিকার শীর্ষে এখনও রয়েছেন ভারতের বিরাট কোহলি, যিনি মাত্র ৪৯০ ইনিংসে ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেছিলেন।

রুটের এই কীর্তির ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার বা তার বেশি রান করা ব্যাটারের সংখ্যা এখন আটজনে দাঁড়িয়েছে। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস।

দীর্ঘদিন ধরে তিন ফরম্যাটে ইংল্যান্ডের ব্যাটিংয়ের অন্যতম ভরসা হিসেবে পরিচিত রুট এবার আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ এই রান-তালিকায় স্থান করে নিয়ে ক্যারিয়ারে আরও একটি বিরল অর্জন যোগ করলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানে টাইফুন দুজুয়ানে নিহতের সংখ্যা বেড়ে ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


জাপানে টাইফুন দুজুয়ানে নিহতের সংখ্যা বেড়ে ৯

জাপানের পূর্বাঞ্চলে চলতি সপ্তাহের শুরুতে আঘাত হানা টাইফুন দুজুয়ানে ভূমিধস ও বন্যার কারণে মৃতের সংখ্যা ৯ জনে পৌঁছেছে। এ ঘটনায় এখনও চারজন নিখোঁজ রয়েছেন, এবং তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ বুধবার (২৩ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করে।

কানাগাওয়া প্রিফেকচারে এক নারীর মৃতদেহ এবং টোকিওর পূর্বে চিবা প্রিফেকচারে পানিতে ডুবে থাকা একটি গাড়ি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধারের পর মৃতের সংখ্যা বৃদ্ধি পায়।

ঝড়ের প্রভাবে ব্যাপক এলাকায় ভারি বৃষ্টি এবং বন্যা দেখা দেয়। নিহত ৯ জনের মধ্যে চিবা প্রিফেকচারে ৬ জন এবং রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কানাগাওয়া প্রিফেকচারে ৩ জন মারা গেছেন।

মৌসুমের ২৫তম টাইফুন দুজুয়ান বুধবার পর্যন্ত চলমান পাঁচ দিনের ‘সিলভার উইক’ ছুটির মধ্যে জাপানে আঘাত হানে। এই ঝড়ের কারণে চিবা এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে আগস্ট এবং সেপ্টেম্বরের শুরুতে সেখানে ভারি বৃষ্টি ও বন্যা হয়েছিল।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবার রাতে জাপানের পূর্বদিকে অবস্থান করার সময় দুজুয়ান দুর্বল হয়ে টাইফুন থেকে সাধারণ ঝড়ে পরিণত হয়।

সূত্র: জাপান টুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিঃসন্তান দম্পতির লালন-পালনের জন্য ১১ মাসের শিশু অপহরণ, ৩৫ ঘণ্টায় উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


নিঃসন্তান দম্পতির লালন-পালনের জন্য ১১ মাসের শিশু অপহরণ, ৩৫ ঘণ্টায় উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাস বয়সী শিশু নাফিজের অপহরণের ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩৫ ঘণ্টার মধ্যে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১০টার সময় শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী এলাকার নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল ১১ মাসের শিশু নাফিজ। তার মা রান্নার কাজে ব্যস্ত থাকার সুযোগে প্রতিবন্ধী ভাতিজি শিরিন খাতুন শিশুটিকে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে, হাজারবিঘী চাঁদপুর ওয়াকতিয়া মসজিদের সামনে পাকা রাস্তায় পৌঁছালে, বোরখা পরা এক নারী শিরিনের কাছ থেকে শিশুটিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার পর শিশুটির বাবা রুবেল হোসেন শিবগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত তদন্ত শুরু করে।

পুলিশ সুপারের নির্দেশে শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এসআই সৌরভ কুমার দত্তের নেতৃত্বে ২২ সেপ্টেম্বর অভিযান চালিয়ে সুজিআরা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার শিবতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে মানিকুজ্জামান (৩২) নামে অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যে ওই বাসা থেকেই অপহৃত শিশু নাফিজকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা একটি নিঃসন্তান দম্পতিকে লালন-পালনের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করেছিল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে চলমান মামলায় নতুন তথ্য প্রকাশিত হয়েছে। আদালতের নিযুক্ত ফরেনসিক বিশেষজ্ঞ পাবলো ফেরারি জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ ম্যারাডোনার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত হওয়ার সম্ভাবনা পুরোপুরি অস্বীকার করা যায় না।

সান ইসিদ্রোর আদালতে চলমান মামলায় শেষ সাক্ষী হিসেবে হাজির হয়ে ফেরারি বলেন, ২০২০ সালের নভেম্বরে ম্যারাডোনার ময়নাতদন্তের সময় তার শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি যাচাই করার জন্য কোনো পরীক্ষা করা হয়নি। তাই মৃত্যুর সঙ্গে করোনাভাইরাসের সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

২০২০ সালের ২৫ নভেম্বর বুয়েনস এইরেসে নিজ বাড়িতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। মৃত্যুর দুই সপ্তাহ আগে তিনি মস্তিষ্কে সাবডিউরাল হেমাটোমার অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন।

ম্যারাডোনার মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা চলছে। ইতোমধ্যে মামলায় ৭৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আদালতে ফেরারি উল্লেখ করেন, মহামারির সময় ম্যারাডোনার ময়নাতদন্ত করা হলেও কোভিড পরীক্ষা না হওয়ার কারণে এ বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তার মতে, কিছু ক্ষেত্রে শ্বাসতন্ত্রে প্রবেশ করা করোনাভাইরাস দ্রুত গুরুতর আকার ধারণ করতে পারে, যা রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটিয়ে অল্প সময়ের মধ্যেই মৃত্যুর কারণ হতে পারে।

ফরেনসিক বিশেষজ্ঞের এই বক্তব্য ম্যারাডোনার চিকিৎসকদের আইনজীবীদের অবস্থানকে নতুন করে শক্তিশালী করেছে। ম্যারাডোনার প্রধান চিকিৎসক লিওপোলদো লুকের পক্ষ থেকে এর আগে দাবি করা হয়েছিল, তার ফুসফুসে হঠাৎ তরল জমে তীব্র শ্বাসকষ্ট সৃষ্টি হয়েছিল, যার ফলে তার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে।

চিকিৎসায় অবহেলার অভিযোগে অভিযুক্ত আটজনের বিচার যখন শেষ পর্যায়ে, তখন আদালতের নিযুক্ত ফরেনসিক বিশেষজ্ঞের এই বক্তব্য ম্যারাডোনার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নতুন প্রশ্ন ও বিতর্ক সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%