ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

৯৫ হাজার শিক্ষার্থী নিয়ে কুমিল্লা বোর্ডে শুরু এইচএসসি পরীক্ষা


৯৫ হাজার শিক্ষার্থী নিয়ে কুমিল্লা বোর্ডে শুরু এইচএসসি পরীক্ষা

সারা দেশের মতো কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। প্রথম দিনেই শিক্ষার্থীরা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তবে এই বছর বোর্ডের অধীনে বিপুল সংখ্যক শিক্ষার্থীর ঝরে পড়া নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে বোর্ডের আওতাধীন কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে একযোগে এই পরীক্ষা শুরু করেছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৫ হাজার ৬৮ জন। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৭০৫ জন এবং ছাত্রী ৫৭ হাজার ৩৬৩ জন। সে হিসেবে ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৬৫৮ জন বেশি।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ১ লাখ ২২ হাজার ৪১১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন এবং ফরম পূরণ করেছে, তবে শেষ পর্যন্ত ৯৫ হাজার ৬৮ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। বিভিন্ন কারণে পরীক্ষার আগেই ২৭ হাজার ৩৪৩ জন শিক্ষার্থী ঝরে পড়েছে।

আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে ৫ নং ঘাট পরিদর্শন

বিপুলসংখ্যক ঝরে পড়া শিক্ষার্থী শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের মতে, অর্থনৈতিক সংকট, পারিবারিক সমস্যা, অল্প বয়সে বিয়ে, কর্মসংস্থানে যুক্ত হওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিতি এবং পরীক্ষার উপযুক্ত প্রস্তুতির অভাবসহ বিভিন্ন কারণ এই ঝরে পড়ার পেছনে ভূমিকা রাখতে পারে।

এদিকে, পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কুমিল্লা শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রশ্নপত্রের নিরাপত্তা, কেন্দ্র পরিচালনা, পরীক্ষার্থীদের নির্বিঘ্ন প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা এবং সার্বিক তদারকিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, ‘এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর নজরদারিসহ প্রতিটি বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে আইপিএসের ব্যবস্থা রাখা এবং ডিজিটাল মনিটরিং বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায়ও বিকল্প প্রস্তুতি রাখা হয়েছে।’

আরও পড়ুন: কালীগঞ্জের নলতা কালীবাড়ি শারদীয় দূর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মিছ কাওছার আজিজ

জেলা প্রশাসনের পক্ষ থেকেও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, কেন্দ্র সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পরীক্ষার্থীদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সাথে পরীক্ষার সময় যানজট এড়াতে জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

বোর্ড কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার সুরক্ষা আইন সংশোধনে গঠিত হলো পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


সাইবার সুরক্ষা আইন সংশোধনে গঠিত হলো পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি

এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। কমিটি ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে আটক ২১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে আটক ২১

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ২১ জনকে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

বুধবার (১ জুলাই) দিনভর অভিযান চলেছে এবং সেই অভিযানের ফলস্বরূপ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার পুলিশ জানাচ্ছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন নিয়মিত মামলার আসামি রয়েছে, ৩ জন পরোয়ানাভুক্ত এবং বাকি ১৩ জনকে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানাচ্ছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০২:০২ পি.এম


দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন

 বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন বাসস’কে জানান, সারাদেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে একযোগে আজ সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে। এইচএসসি পরীক্ষা-২০২৬ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্টদের জানাতে বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং উপ পরীক্ষা নিয়ন্ত্রক জহুরুল ইসলাম প্রামাণিক জানিয়েছেন, বোর্ডের অধীনে উত্তরের ৮টি জেলার ২১৩টি কেন্দ্রে ৬৬৫টি কলেজের পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। অবাধ, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা আয়োজনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে যেকোনো ধরনের অসদুপায় ও অনিয়ম রোধ করার জন্য কলেজের শিক্ষকদের নিয়ে ভিজিল্যান্স দল গঠন করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, গাইবান্ধা জেলার ৩০টি কেন্দ্রে মোট ১৬,১০৯ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াটসঅ্যাপে প্রতারণা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


হোয়াটসঅ্যাপে প্রতারণা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

 

ডিজিটাল যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। এটি বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিদিন ব্যবহার করেন। বিপুল ব্যবহারকারীর কারণে এটি এখন সাইবার প্রতারকদের অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। প্রতারণার ঘটনা যেমন ভুয়া চাকরির প্রস্তাব, পরিচয় জালিয়াতি, ফিশিং লিংক, লটারির প্রলোভন বা বিনিয়োগের নামে প্রতারণা তা নিয়মিত ঘটে আসছে। অনেক সময় একটি ভুল ক্লিকের কারণে ব্যক্তি নিজস্ব তথ্য হারাতে পারেন অথবা ব্যাংক হিসাবের অর্থও হারাতে পারেন।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ সতর্কতা মেনে চললে এ ধরনের প্রতারণার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

অপরিচিত নম্বর থেকে বার্তা এলে সতর্ক থাকতে হবে।

অচেনা কোনো নম্বর থেকে হঠাৎ বার্তা এলে শুরু থেকেই সতর্ক থাকবেন। বিশেষ করে বার্তায় আকর্ষণীয় চাকরির প্রস্তাব, মোটা অঙ্কের আয়ের প্রতিশ্রুতি, লটারিতে জেতার দাবি, অথবা জরুরি সাহায্যের কথা বলা হলে অবশ্যই সন্দেহ করবেন।

অনেক প্রতারক ভুল নম্বরে বার্তা পাঠানোর ভান করে কথোপকথন শুরু করে। আবার কেউ নিয়োগদাতা, প্রতিষ্ঠানের প্রতিনিধি বা পরিচিত কারও বন্ধু পরিচয় দেয়। উদ্দেশ্য হলো—বিশ্বাস অর্জন করে পরে প্রতারণা করা। এমন ধরনের বার্তার জবাব না দিয়ে নম্বরটি ব্লক ও রিপোর্ট করাই নিরাপদ পন্থা।

অপরিচিত লিংকে ক্লিক করবেন না।

প্রতারকেরা প্রায়শই ভুয়া ওয়েবসাইট তৈরি করে, যা দেখতে ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান, কুরিয়ার সেবা বা জনপ্রিয় প্রতিষ্ঠানের আসল ওয়েবসাইটের মতো। অপরিচিত ব্যক্তির পাঠানো কোনো লিংকে ক্লিক করবেন না। পরিচিত ব্যক্তির পাঠানো লিংক হলেও প্রয়োজনে ফোন করে নিশ্চিত হয়ে নিন। মনে রাখবেন, কোনো ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপে লিংক পাঠিয়ে লগইন, পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য চাবে না।

ওটিপি বা স্ক্রিন শেয়ার করবেন না।

কোনো ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান বা বৈধ সেবাদাতা সংস্থা কখনোই হোয়াটসঅ্যাপে ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) চায় না। অন্য কাউকে ওটিপি জানিয়ে দিলে ব্যাংক হিসাব, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্যান্য অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হয়। একইভাবে কেউ যদি ফোন বা ভিডিও কলে স্ক্রিন শেয়ার করতে বলে, তবে তাতেও রাজি হবেন না। স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার ফোনে থাকা ব্যাংকিং অ্যাপ, পাসওয়ার্ড, ওটিপি ও অন্যান্য সংবেদনশীল তথ্য দেখা সম্ভব।

পরিচিতের পরিচয়ে টাকা চাইলে যাচাই করুন।

সম্প্রতি নতুন নম্বর থেকে পরিবারের সদস্য বা আত্মীয় পরিচয়ে টাকা চাওয়ার ঘটনা বেড়েছে। প্রতারকেরা ছেলে, মেয়ে, ভাই বা বোন পরিচয়ে জরুরি সমস্যার কথা বলে দ্রুত টাকা পাঠাতে অনুরোধ করে।

এ ধরনের বার্তা পেলে টাকা পাঠানোর আগে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির পরিচিত নম্বরে ফোন করে বিষয়টি নিশ্চিত হয়ে নিন।

সন্দেহজনক নম্বর রিপোর্ট করুন।

হোয়াটসঅ্যাপে সন্দেহজনক নম্বর খুব সহজেই রিপোর্ট করা যায়। এজন্য সংশ্লিষ্ট চ্যাট খুলে উপরের নাম বা নম্বরে চাপ দিয়ে নিচে স্ক্রল করে ‘রিপোর্ট’ অপশন নির্বাচন করুন। চাইলে একই সঙ্গে নম্বরটি ব্লকও করতে পারবেন। রিপোর্ট করলেই প্রেরক কোনো নোটিফিকেশন পান না। তবে সাম্প্রতিক কয়েকটি বার্তা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ পর্যালোচনা করে, যা প্রতারণামূলক কার্যক্রম শনাক্তে সহায়তা করে।

নিরাপত্তা বাড়াতে যেসব সেটিংস চালু করবেন।

নিরাপদ থাকতে, হোয়াটসঅ্যাপের কিছু নিরাপত্তা সুবিধা ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রাইভেসি সেটিংসে গিয়ে প্রোফাইল ছবি, স্ট্যাটাস ও সর্বশেষ অনলাইন থাকার তথ্য শুধু পরিচিত ব্যক্তিদের জন্য দৃশ্যমান রাখুন। কলস অপশনে গিয়ে ‘সাইলেন্স আননোন কলারস’ চালু করলে অপরিচিত নম্বরের কল স্বয়ংক্রিয়ভাবে নীরব হবে। অ্যাকাউন্ট থেকে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ চালু করে ছয় সংখ্যার একটি পিন নির্ধারণ করুন। ফলে কেউ আপনার নম্বর অন্য ডিভাইসে নিবন্ধনের চেষ্টা করলে অতিরিক্ত নিরাপত্তা স্তর যুক্ত হবে।

হোয়াটসঅ্যাপে প্রতারণা বা অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা নতুন নয়। সাইবার অপরাধীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল ব্যবহার করছে। তাই প্রযুক্তির নিরাপদ ব্যবহার, তথ্য যাচাই এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার সচেতনতা সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%