ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

কালকিনিতে ব্রী-১০৩ ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত


কালকিনিতে ব্রী-১০৩ ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

হেমন্তের সোনালি রোদে মাঠজুড়ে এখন পাকা ধানের ঢেউ। বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন, আর সোনালি ফসলের হাসিতে ফুটে উঠছে দীর্ঘদিনের শ্রম ও অপেক্ষার সার্থকতা। স্বল্প সময়ে অধিক ফলন, পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম এবং ধান কাটার পরপরই একই জমিতে রবিশস্য চাষের সুযোগ—এমন নানা বহুমুখী সম্ভাবনায় কৃষকদের মাঝে দারুণ আগ্রহ বাড়াচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত উচ্চফলনশীল জাত ‘ব্রি ধান-১০৩’।এই ধানের উৎপাদন সম্ভাবনা, কৃষিতে এর উপযোগিতা এবং মাঠপর্যায়ের সফলতা তুলে ধরতে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে বুধবার (১১ নভেম্বর) বিকেলে এক বর্ণাঢ্য ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।কম সময়ে অধিক ফলন ও বহুমুখী সুফলঅনুষ্ঠানে বক্তারা বলেন, ব্রি ধান-১০৩ অত্যন্ত স্বল্প জীবনকালের একটি সম্ভাবনাময় ধানের জাত।

এ জাতের ধান থেকে বিঘাপ্রতি প্রায় ২২ থেকে ২৪ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। কম সময়ে অধিক ফলন পাওয়ার পাশাপাশি ধান কাটার পর একই জমিতে সহজেই রবিশস্য চাষ করা যায়, যা জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কৃষকের আয় বহুগুণ বাড়িয়ে দেয়।তারা আরও জানান, এই ধানে পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম হওয়ায় উৎপাদন খরচ অনেকটাই কমে যায়।

সঠিক পরিচর্যা ও সুষম সার ব্যবস্থাপনার মাধ্যমে এই জাতের চাষ করে কৃষকরা নিজেদের খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত ধান বাজারে বিক্রি করে বাড়তি লাভবান হতে পারবেন।অতিথিদের বক্তব্য ও উপস্থিতিবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ভাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সিফাত-ই-জেরিন-এর চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একই কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কার্যালয়প্রধান ড. মো. মোফাজ্জল হোসেন।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. খয়ের উদ্দিন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রহিমা খাতুন।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রি ভাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সায়েন্টিফিক অফিসার এবিএম জামিউল ইসলাম এবং কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুদীপ বিশ্বাস। মাঠ দিবস ও ফসল কর্তন অনুষ্ঠানে স্থানীয় শতাধিক কৃষক, উপসহকারী কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ারবক্তারা বলেন, দেশের খাদ্যনিরাপত্তা টেকসই করতে শুধু এক ফসলের অধিক ফলন নয়, বরং একই জমিতে বছরে একাধিক ফসল উৎপাদনের সুযোগ তৈরি করা অত্যন্ত জরুরি। ব্রি ধান-১০৩-এর মতো আধুনিক ও সম্ভাবনাময় জাতগুলো মাঠপর্যায়ের কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে দেশের কৃষি উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, তেমনি কৃষকদের অর্থনৈতিক সচ্ছলতাও বহুগুণ বেড়ে যাবে।আধুনিক কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে সফলভাবে ছড়িয়ে দেওয়া এবং কৃষকদের নতুন জাতের চাষে উদ্বুদ্ধ করার মাধ্যমে ব্রি ধান-১০৩ দেশের কৃষিতে এক নতুন বিপ্লব ও সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়ন বড়থা বাজার এলাকা থেকে ট্যাপেন্টাডলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৫ রাজশাহী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব

জলবায়ু সংকটের মোকাবেলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বন্ধ করার জন্য বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি একইসঙ্গে জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের দাবি করেছেন।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) এ বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

গুতেরেস উল্লেখ করেন, জলবায়ু সংকট বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জীবাশ্ম জ্বালানি ব্যবসার স্বার্থ রক্ষাকারীরা পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি বিপুল মুনাফা অর্জন করছে। তাই জীবাশ্ম জ্বালানির আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য এখনই সময়।

তিনি আরও বলেন, জীবাশ্ম জ্বালানিকে ডাইনোসরের মতো বিলুপ্ত হতে হবে। তবে এই পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে আসবে না। এই খাতের শক্তিশালী লবি বিজ্ঞানকে বিকৃত করছে এবং জলবায়ু সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বাধা সৃষ্টি করছে।

গত কয়েক বছরে ইউরোপে দাবদাহ ও দাবানল এবং নেপালে ভয়াবহ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু সংকটের ভয়াবহতা আরও স্পষ্ট করেছে। এই পরিস্থিতিতে দুই সপ্তাহব্যাপী সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।

তবে এবারের সম্মেলনে বিশ্বনেতাদের উল্লেখযোগ্য অনুপস্থিতি দেখা যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ কয়েকজন নেতা এতে অংশ নিচ্ছেন। অন্যদিকে ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপানের শীর্ষ নেতারা সম্মেলনে যোগ দিচ্ছেন না।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুগলের এআইচালিত রোবট ৯৬ শতাংশ সফলতায় গাড়ির যন্ত্রাংশ সাজাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


গুগলের এআইচালিত রোবট ৯৬ শতাংশ সফলতায় গাড়ির যন্ত্রাংশ সাজাল

গুগল নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্মোচন করেছে, যা মানুষের মতো দেখতে রোবটকে আরো দক্ষ ও নির্ভুলভাবে কাজ করতে সক্ষম করে। ‘জেমিনি রোবোটিকস ২.৫’ নামক এই মডেল ব্যবহার করে গাড়ির কারখানায় যন্ত্রাংশ বাছাই ও সাজানোর পরীক্ষায় রোবট ৯৬ শতাংশ সফলতা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মডেলটি সূক্ষ্ম কাজ করার পাশাপাশি কারখানার পুনরাবৃত্তিমূলক কাজেও রোবটের দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গুগল ডিপমাইন্ডের তৈরি এই মডেলটি রোবটকে বিভিন্ন ধরনের কাজ দ্রুত শিখতে এবং আরো সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে সহায়তা করে। আগের মডেলগুলোর তুলনায়, নতুন মডেলে রোবটের হাতের সূক্ষ্ম নড়াচড়া, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তার উন্নতি হয়েছে।

গুগল ডিপমাইন্ডের রোবোটিকস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান ক্যারোলিনা পারাড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নতুন মডেলটির উন্মোচনের ঘোষণা দেন। তিনি একে প্রতিষ্ঠানটির এখন পর্যন্ত সবচেয়ে সক্ষম ভিশন-ল্যাঙ্গুয়েজ-অ্যাকশন (ভিএলএ) মডেল হিসেবে উল্লেখ করেন।

সূক্ষ্ম কাজেও দক্ষ রোবট

জেমিনি রোবোটিকস ২.৫-এর সক্ষমতা যাচাই করতে গুগল ২০০টির বেশি কাজের পরীক্ষা পরিচালনা করেছে। এসব পরীক্ষার মধ্যে রয়েছে চিমটা দিয়ে খাবার পরিবেশন, উপহারের বাক্সে ফিতা বাঁধা এবং পাইপেট দিয়ে নির্দিষ্ট পরিমাণ তরল স্থানান্তর করা। এই ধরনের কাজগুলোতে সূক্ষ্ম নড়াচড়া ও নিয়ন্ত্রণের প্রয়োজন হয়।

গুগলের দাবি, নতুন মডেল ব্যবহারকারী রোবটের সফলতার হার আগের মডেলগুলোর তুলনায় ৩০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেশি। একই সঙ্গে কাজ সম্পন্ন করতে সময়ও ২০ থেকে ৩০ শতাংশ কম লাগে।

গাড়ির কারখানায় ৯৬ শতাংশ সফলতা

নতুন এআই মডেলটির বাস্তব প্রয়োগ যাচাইয়ের জন্য গুগল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জ এবং রোবট নির্মাতা অ্যাপট্রনিকের সঙ্গে কাজ করেছে। হাঙ্গেরি ও জার্মানির গাড়ি কারখানায় অ্যাপট্রনিকের অ্যাপোলো ২ হিউম্যানয়েড রোবট ব্যবহার করে পরীক্ষা চালানো হয়।

পরীক্ষায় রোবটগুলো বড় পাত্রে রাখা বিভিন্ন গাড়ির যন্ত্রাংশের মধ্যে থেকে প্রয়োজনীয় অংশ বেছে নেয় এবং নির্দিষ্ট ক্রম অনুযায়ী ট্রেতে সাজায়। এই কাজে রোবটগুলো ৯৬ শতাংশ সফলতা অর্জন করে। মানুষের মাধ্যমে করানো হলে যে কাজ বারবার করতে হয়, তা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার সম্ভাবনা তৈরি হয়েছে এই পরীক্ষায়।

নিরাপত্তায়ও গুরুত্ব দিচ্ছে গুগল

নতুন মডেলে কাজের গতি বা নির্ভুলতা ছাড়া আশপাশের মানুষ ও সম্ভাব্য বিপদ শনাক্ত করার সক্ষমতাও বৃদ্ধি করা হয়েছে। গুগলের ভাষ্য অনুযায়ী, রোবট আশপাশে মানুষ বা বাধা শনাক্ত করে তাৎক্ষণিকভাবে নিজের চলাচলের ধরন পরিবর্তন করতে পারে।

প্রতিষ্ঠানটির পরীক্ষায় দেখা গেছে, নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা ব্যবহারের ফলে বাধার আশপাশে নিরাপদে কাজ সম্পন্ন করার সক্ষমতা ৩৩ শতাংশ এবং মানুষের আশপাশে নিরাপদে কাজ করার সক্ষমতা ৪৩ শতাংশ বেড়েছে।

এ ছাড়া ‘অ্যাসিমভ-জেলব্রেক’ নামে একটি উন্মুক্ত বেঞ্চমার্কও চালু করছে গুগল। এর মাধ্যমে সাধারণ অনুরোধের আড়ালে দেওয়া অনিরাপদ নির্দেশনা রোবট শনাক্ত ও প্রত্যাখ্যান করতে পারে কি না, তা পরীক্ষা করা যাবে।

গুগলের মতে, নতুন মডেলের এসব উন্নতি রোবটকে কারখানার বাইরেও মানুষের সঙ্গে কাজ করার উপযোগী করে তুলতে সহায়তা করতে পারে। তবে বাস্তব পরিবেশে এর নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও পরীক্ষা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে নারীর ক্ষমতায়নে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


কাউখালীতে নারীর ক্ষমতায়নে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

পিরোজপুরের কাউখালীতে নারীর ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তৃণমূল সংগঠক ও তরুণী কর্মীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার প্রশিক্ষণ উপপরিষদের আয়োজনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে প্রশিক্ষণ পরিচালনা করেন, সংগঠনের প্রশিক্ষক সম্পাদক প্রশিক্ষক প্রভাতী মৃধা। সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,সংগঠনের সাবেক সভাপতি জাহানুর বেগম, নারী নেত্রী ছায়া সমাদ্দার, মৌমিতা সাহা, মাহফুজা খাতুন, চায়না মজুমদার, নিতু মণ্ডল, রেক্সোনা আক্তার, সুমি আক্তার ও শামীম আরা।
প্রশিক্ষণে মোট ৩০ জন তৃণমূল সংগঠক ও তরুণী কর্মী অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি সুনন্দা সমাদ্দার বলেন, "নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নারী ও তরুণীদের সচেতন এবং দক্ষ করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদের অধিকার, দায়িত্ব ও সামাজিক ভূমিকা সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে নারীর অধিকার প্রতিষ্ঠা, সমমর্যাদা ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত ও সচেতন করার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা দলের নতুন অধ্যায়ে কেমন হবে স্কালোনির কৌশল?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


আর্জেন্টিনা দলের নতুন অধ্যায়ে কেমন হবে স্কালোনির কৌশল?

২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর অনেকেই মনে করেছিলেন লিওনেল স্কালোনি হয়তো আর কোচ থাকবেন না। তবে সকল জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ‘স্কালোনেতা’-র নেতৃত্বে এটি হবে আলবিসেলেস্তেদের ডাগআউটে তৃতীয় অধ্যায়, যেখানে তার সামনে আরও বড় মাইলফলক ছোঁয়ার সম্ভাবনা রয়েছে।

দীর্ঘদিনের প্রত্যাশিত এই সিদ্ধান্তটি আর্জেন্টিনা দলের নতুন অধ্যায়ের ভবিষ্যৎ কৌশল কেমন হবে, তা জানার জন্য আগ্রহী কোটি কোটি আর্জেন্টাইন ভক্ত। তাই বস স্কালোনির আগামীর কৌশলে নতুন অধ্যায়ের ১০ প্রশ্নোত্তর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ‘ডায়রিও ওলে’।

মেসিকে ছাড়া দল কীভাবে খেলবে?

সর্বকালের সেরা ফুটবলারের বিদায় দলে একটি শূন্যতা সৃষ্টি করবে, যা পূরণ করা সহজ নয়। তবে চলতি চক্রে চোটের কারণে ‘নাম্বার টেন’ মাঠের বাইরে থাকাকালীন জাতীয় দল বারবার প্রমাণ করেছে যে তারা নেতাকে ছাড়াও জয়ী হতে পারে। নতুন পরিকল্পনায় দলের দায়িত্ব সবার মাঝে ভাগ করে দেওয়া হবে এবং দলগত খেলাকে অধিক গুরুত্ব দেওয়া হবে। মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের আধিপত্য থাকবে, এবং তরুণ নিকো পাজ নিজেকে আরও প্রতিষ্ঠিত করবেন। আক্রমণভাগে মূল ভরসা হিসেবে জুটি বাঁধবেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।

দলের নতুন নেতা কারা?

লিওনেল মেসি, নিকোলাস ওতামেন্দি ও ডি মারিয়ার বিদায়ের পর নতুন অধিনায়কদের নাম চূড়ান্ত করেছেন কোচ। আর্মব্যান্ড পরার দায়িত্ব পেয়েছেন ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরো, লাউতারো মার্তিনেজ এবং এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। তবে এই তিন অধিনায়কের পাশাপাশি ড্রেসিংরুমে অপরিহার্য নেতা হিসেবে থাকবেন লিসান্দ্রো মার্তিনেজ, তালিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং হুলিয়ান আলভারেজ।

নতুন প্রজন্মের কারা থাকছেন স্কোয়াডে?

তরুণ তুর্কি নিকো পাজের নেতৃত্বাধীন নতুন এই প্রজন্মে জায়গা করে নিয়েছেন মাস্তানতুয়োনো, আগুস্তিন গিয়া, মাতিয়াস সুলে, ভ্যালেন্টিন বার্কো এবং জিয়ানলুকা প্রেসতিয়ান্নি। পাশাপাশি দলের ভারসাম্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন মাঝবয়সী কয়েকজন পরীক্ষিত ফুটবলার। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এক্সেকিয়েল পালাসিওস, ফাকুন্দো মেদিনা, ফ্লাকো লোপেজ, বালের্দি, নিকো গঞ্জালেজ এবং থিয়াগো আলমাদা।

আগামীর গুরুত্বপূর্ণ সূচি কী?

নভেম্বরের দুটি ম্যাচ শেষে আগামী বছরের মার্চে ফিফা আন্তর্জাতিক বিরতিতে আবারও একত্রিত হবে আর্জেন্টিনা দল। এরপর জুনে খেলবে বেশ কিছু প্রীতি ম্যাচ। ফিফা এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ২০২৭ সালের সেপ্টেম্বরে পরবর্তী বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে। ২০৩০ বিশ্বকাপের অন্যতম স্বাগতিক হিসেবে আর্জেন্টিনা ইতোমধ্যে সরাসরি খেলার টিকিট পেয়েছে, তবে তারা এই বাছাইপর্বে অংশ নেবে। এরপর ২০২৮ সালের জুলাইয়ে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা (সম্ভাব্য ভেন্যু আবারও যুক্তরাষ্ট্র), যা ২০৩০ সালের জুনের বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির মঞ্চ তৈরি করবে।

কোচিং স্টাফদের ভবিষ্যৎ কী?

স্কালোনি চান তার পুরো কোচিং স্টাফ যেন সাথে থাকেন। তবে সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। ‘এল মুরো’ (দ্য ওয়াল) খ্যাত এই সাবেক ডিফেন্ডার ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর না থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাকে থেকে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা চলছে। এছাড়া পাবলো আইমার, রবার্তো আয়ালা, মার্তিন তোকাল্লি, মাতিয়াস মান্না, ফিটনেস কোচ লুইস মার্তিন এবং সহকারী ফিটনেস কোচ হুয়ান তামোনের থেকে যাওয়া ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।

নতুন অধ্যায়ে কোন রেকর্ড ভাঙার হাতছানি?

২০১৮ সালের ৮ সেপ্টেম্বর গুয়াতেমালার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে যাত্রা শুরু করা স্কালোনি এখন পর্যন্ত ১০৭টি ম্যাচে আর্জেন্টিনাকে কোচিং করিয়েছেন। এর মধ্যে জয় এসেছে ৮৩টিতে, ড্র ১৪টি এবং হার মাত্র ১০টি। আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে কোচিং করানোর তালিকায় তিনি এখন দ্বিতীয় স্থানে আছেন। তার সামনে আছেন কেবল কিংবদন্তি গিয়ের্মো স্তাবিলে, যিনি ১৯৪০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত ১২৪টি ম্যাচে দল সামলেছিলেন (যদিও বিশ্বকাপ খেলেছিলেন মাত্র একটি, ১৯৫৮ সালে)। ২০ বছরের সেই দীর্ঘ অধ্যায়ে স্তাবিলে জিতেছিলেন রেকর্ড সাতটি শিরোপা (ছয়টি কোপা আমেরিকা ও একটি প্যান আমেরিকান গেমস)। তৃতীয় ধাপে স্তাবিলের ম্যাচের সংখ্যা ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে স্কালোনির সামনে।

বিশ্বকাপ ফাইনাল থেকে এখন পর্যন্ত কীভাবে বদলাল সিদ্ধান্ত?

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের হারের পর আর্জেন্টাইন দৈনিক ওলে (Olé)-কে স্কালোনি বলেছিলেন, "ডিসেম্বরের পর থাকব কি না জানি না।" সেই মন্তব্যের পর থেকে এএফএ সভাপতি ক্ল Claudio তাপিয়ার সাথে নতুন চুক্তির ছবি তোলার আগ পর্যন্ত প্রায় চার মাস সময় পেরিয়ে গেছে। মূলত তৃতীয় বিশ্বকাপ চক্রটি জাতীয় দলের জন্য কতটা ইতিবাচক হতে পারে, তা অনুধাবন করতেই এই সময়টুকু নিয়েছিলেন তিনি। স্পেনের মায়োর্কায় পরিবারের সাথে নিভৃত আলোচনার পর তার এই সিদ্ধান্ত পরিপক্ক হয় এবং মেসির বিদায়ী ফিফা উইন্ডোতে এসে তা চূড়ান্ত রূপ নেয়।

স্কালোনির অধীনে এখন পর্যন্ত কতজনের অভিষেক হয়েছে?

২০১৮ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৭৩ জন নতুন খেলোয়াড়কে জাতীয় দলের জার্সিতে অভিষেক করিয়েছেন স্কালোনি। সর্বশেষ ফিফা আন্তর্জাতিক বিরতির তিনটি ম্যাচে তিনি প্রথমবারের মতো বড় সুযোগ দিয়েছেন রোমান ভেগা, এক্সেকিয়েল ফার্নান্দেজ, সান্তিয়াগো সিমন, লিওনেল ফ্লোরেস, ভ্যালেন্টিন গোমেজ, তোমাস পালাসিওস, মাতিয়াস সুলে এবং সান্তিয়াগো কাস্ত্রোকে।

সামনে অভিষেকের অপেক্ষায় কারা?

বর্তমান স্কোয়াডে এমন দুজন তরুণ ফুটবলার আছেন, যারা এখনো মাঠে নামার সুযোগ পাননি। ডিফেন্ডার মারিয়ানো ত্রোইলো এর আগেও জাতীয় দলে ডাক পেয়েছিলেন, তবে অভিষেক হয়নি। এছাড়া বড় সুযোগের অপেক্ষায় আছেন বোকা জুনিয়র্স থেকে উঠে আসা এবং বর্তমানে ইংলিশ ক্লাব চেলসিতে খেলা তরুণ প্রতিভা অ্যারন আনসেলমিনো।

আনুষ্ঠানিক ঘোষণা আসছে কবে?

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পরিকল্পনা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। মৌখিকভাবে সবকিছু ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে, বাকি আছে কেবল সামান্য কিছু কাগজপত্রের আনুষ্ঠানিকতা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই সেগুলো সম্পন্ন করে সভাপতি ক্ল Claudio তাপিয়া এবং কোচ স্কালোনি যৌথ বিবৃতি দেবেন—যার অপেক্ষায় প্রহর গুনছে পুরো ফুটবল বিশ্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%