০৭:১২ পি.এম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ব্যক্তি সীমান্ত এলাকার একটি চোরাকারবারি চক্রের গুরুত্বপূর্ণ সদস্য। গত মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকার ইছারপুল ব্রিজের উপর থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মেহেদী হাসান, বয়স ২৬ বছর। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কালামচেররা থানার গৌরাঙ্গলা (রহিমপুর, মধ্যপাড়া) গ্রামের খোকন মিয়া ও হনুফা খাতুনের পুত্র।
পুলিশের সূত্রে জানা যায়, ১১ নভেম্বর রাত আড়াইটার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এই সময় বাংলাদেশ সীমান্তের ২০৫৭/২-এস নম্বর মেইন পিলার থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছারপুল ব্রিজের ওপর অবৈধভাবে অনুপ্রবেশের কারণে ভারতীয় নাগরিক মেহেদী হাসানকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চক্রের অন্যান্য অজ্ঞাতনামা সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহত
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি সীমান্তবর্তী এলাকার একটি চোরাকারবারি গ্রুপের অন্যতম হোতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন