ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

‘প্রীতি জিনতাই ছিলেন আমার শৈশবের ক্রাশ’: কানিকা কাপুর


‘প্রীতি জিনতাই ছিলেন আমার শৈশবের ক্রাশ’: কানিকা কাপুর

দীর্ঘ বিরতির পর ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন বলিউডের অভিনেত্রী প্রীতি জিনতা। মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী কানিকা কাপুর। সম্প্রতি কানিকা একটি সাক্ষাৎকারের মাধ্যমে প্রীতির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে জানিয়েছেন, ছোটবেলা থেকেই প্রীতি জিনতা ছিলেন তাঁর ‘ক্রাশ’। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কানিকা বলেন, “প্রীতি ম্যাম ছিলেন আমার শৈশবের ক্রাশ। ‘কোই... মিল গয়া’-এর মতো সিনেমা দেখে বড় হয়েছি। তাঁকে প্রথমবার সামনে দেখে শুধু তাকিয়েই ছিলাম। আমি সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম।” কানিকা আরো জানান, পর্দার বাইরেও প্রীতি ঠিক ততটাই প্রাণবন্ত, যতটা তাঁকে সিনেমায় দেখা যায়। কানিকার ভাষায়, “তিনি খুবই আন্তরিক, মজার মানুষ। সব সময় হাসিখুশি থাকেন এবং আশপাশের সবাইকে হাসিয়ে রাখেন। তাঁর ইতিবাচক শক্তি আমার খুব ভালো লাগছে।” কানিকা আরও জানান, ‘বাটওয়ারা ১৯৪৭’-এর স্ক্রিন টেস্টের একটি মুহূর্ত তিনি কখনো ভুলবেন না। একটি আবেগঘন দৃশ্যে অভিনয় শেষে পরিচালক ‘কাট’ বলার পর চারপাশে হাততালির শব্দ শুনতে পান। চোখের পানি মুছে দেখেন, প্রীতি জিনতা দাঁড়িয়ে তাঁর জন্য হাততালি দিচ্ছেন। এরপর প্রীতি তাঁকে জড়িয়ে ধরে অভিনয়ের প্রশংসা করেন। কানিকার ভাষায়, “তিনি বলেছিলেন, ‘তুমি খুব ভালো অভিনয় করেছ, তোমাকে বিশ্বাসযোগ্য লেগেছে।’ এই কথাগুলো আমি সব সময় মনে রাখব।” ছবিটিতে সানি দেওল ও করণ দেওলের সঙ্গেও কাজ করেছেন কানিকা। তিনি বলেন, পরিচালক রাজকুমার সন্তোষীর মতো বড় নির্মাতার ছবিতে সুযোগ পাওয়ায় নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করেছেন। একটি ধাওয়া করার দৃশ্যে বাস্তবসম্মত করতে পুরো রাত দৌড়াতে হলেও তিনি পিছিয়ে যাননি। আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ‘বাটওয়ারা ১৯৪৭’। ছবিটির মাধ্যমে ২০১৮ সালের ‘ভাইয়াজি সুপারহিট’-এর পর আবারও বড় পর্দায় দেখা যাবে প্রীতি জিনতাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানারীপাড়ার ইলুহারে জমি বিরোধকে কেন্দ্র করে পবিত্র ব্যাপারীর ওপর হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


বানারীপাড়ার ইলুহারে জমি বিরোধকে কেন্দ্র করে পবিত্র ব্যাপারীর ওপর হামলার অভিযোগ

বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের ফলে পবিত্র ব্যাপারী (৪৫) নামে এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে পবিত্র ব্যাপারীর ওপর হামলা করা হয়। হামলার ঘটনাকালে তিনি একাই উপস্থিত ছিলেন এবং হামলাকারীদের প্রতিরোধ করার জন্য তার কাছে কোনো সহায়তা বা সক্ষমতা ছিল না, এই কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই ঘটনার সঙ্গে অভিযুক্ত হিসেবে মুক্তিযোদ্ধা মতিলাল মিস্ত্রি, তার বড় ছেলে উজ্জ্বল মিস্ত্রি (৩৮), ছোট ছেলে সজল মিস্ত্রি (৩০) ও উজ্জ্বল মিস্ত্রির ছেলে উৎস মিস্ত্রি (১৬)-এর নাম নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে স্থানীয়ভাবে স্বপন মিস্ত্রি ওরফে মতিলাল (৬২)-এর নামও উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী দাবি করেছেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে কিংবা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা করা হয়েছে। হামলার কারণে তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

স্থানীয়দের মতে, জমি সংক্রান্ত বিরোধের কারণে এই ধরনের হামলার ঘটনা এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাই তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে কারামুক্ত বিএনপি নেতা আলমগীর মালতিয়া সংবর্ধিত

আন্তর্জাতিক ডেস্ক

চরফ্যাশন থেকে শহিদুল ইসলাম:

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


চরফ্যাশনে কারামুক্ত বিএনপি নেতা আলমগীর মালতিয়া সংবর্ধিত

চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে সংবর্ধিত করেছে চরফ্যাশন উপজেলা বিএনপি।

১৫ দিন কারাবন্দী থাকার পর গতকাল বৃহস্পতিবার বিকেলে চরফ্যাশন উপজেলা বিএনপি'র অফিস কার্যালয়ে পৌঁছালে, সেখানে তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানায় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, সহ বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতাকর্মী।

এসময়ে সদ্য কারামুক্ত বিএনপি নেতা আলমগীর মালতিয়া তার বক্তব্যে, তার রাজনীতির অতীত ইতিহাস এবং দলের নেতা কর্মীদের প্রতি তার ত্যাগের কয়েকটি উদাহরণ তুলে ধরেন। তিনি সামনের দিনগুলোতে অতীতের মতো বিএনপি'র ত্যাগী নেতাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

গেল বক্তব্যে তিনি বলেন, "৫ আগস্ট এর পরে কিছু সুবিধাবাদী লোক হুট করে এসে চরফ্যাশনে বিএনপি'র রাজনীতির পরিবেশকে কলুষিত করার চেষ্টা করছে। আমি তাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, জেল খাটিয়েছে, আমার কোন দুঃখ নাই। কিন্তু বিগত ১৭ বছর বিএনপি নেতা কর্মীদের যারা হামলা মামলা করেছে, খুন করেছে, হয়রানি করেছে, তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিবে, আমি কিন্তু তাদেরকে ছাড়বো না।"

প্রশাসনের উদ্দেশ্যে বিএনপি'র এই নেতা বলেন, "ফ্যামিলি কার্ড বিএনপি'র কর্মসূচি আমরা শুনতে পাচ্ছি। সুবিধাবাদীরা তাদের ভাই বন্ধু ছাত্রলীগ যুবলীগকে এই কার্যক্রমে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন। আপনারা বিএনপি'র নির্যাতিত নিপীড়িত কর্মীদেরকে খুঁজে খুঁজে বের করে ফ্যামিলি কার্ডের এই কার্যক্রমে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করুন।"

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু এবং যুবদল নেতা আহসানুল্লাহ বাহার সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন। এর আগে, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা জনতা বাজার থেকে তাকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন।

জানা গেছে, বাজারের একটি ঘর ভূমি সংক্রান্ত মামলায় হাজিরা দিতে গেলে ভোলার আদালত তার জামিন নামঞ্জুর করে জেলাহাজতে পাঠায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষায় কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে কার্যক্রম শুরু করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


প্রাথমিক শিক্ষায় কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে কার্যক্রম শুরু করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ : প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সঙ্গে অভিভাবক ও স্থানীয় জনগণের কার্যকর সম্পৃক্ততা বাড়াতে সরকার প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। এই সচেষ্টতার মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক করার পাশাপাশি সরকারি উদ্যোগের সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা ও কমিউনিটিকে অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এক মতবিনিময় সভায়, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘কমিউনিটি এনগেজমেন্ট ইন প্রাইমারি এডুকেশন’ বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা শুধু বিদ্যালয় ও শিক্ষকের দায়িত্ব নয়; একটি শিশুর শিক্ষাজীবনের ভিত শক্ত করার জন্য প্রয়োজন পরিবার, বিদ্যালয় এবং কমিউনিটির সম্মিলিত ভূমিকা। এই কারণে অভিভাবকদের বিদ্যালয়ের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করতে প্যারেন্ট সার্কেল কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অভিভাবকদের সুযোগ দেবে শিশুদের পড়াশোনা, উপস্থিতি, আচরণ, স্বাস্থ্য ও সামগ্রিক বিকাশের বিষয়ে বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং মতবিনিময় করার।

তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বিদ্যালয়কে কমিউনিটির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে বন্ধু রেজিস্টার কার্যক্রমও শুরু করেছে সরকার। স্থানীয় পর্যায়ে যারা প্রাথমিক শিক্ষার উন্নয়নে সহযোগিতা করতে ইচ্ছুক, তাদের একটি সংগঠিত প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা হবে এবং বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। এর মাধ্যমে বিদ্যালয়কেন্দ্রিক একটি সহযোগিতামূলক সামাজিক পরিবেশ সৃষ্টি হবে।

ববি হাজ্জাজ বলেন, একটি শিশুর জন্য ভালো শিক্ষা নিশ্চিত করতে শুধু ভালো শিক্ষকই প্রয়োজন নয়; প্রয়োজন সহযোগিতাপূর্ণ পরিবার, সচেতন কমিউনিটি এবং দায়িত্বশীল বিদ্যালয় ব্যবস্থাপনা। তিনি উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষায় এই তিনটি স্তরের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করাটা জরুরি।

তিনি আরো জানান, সরকারের লক্ষ্য হলো প্রাথমিক বিদ্যালয়কে শুধুমাত্র পাঠদানের জায়গা হিসেবে না দেখে বরং শিশু, অভিভাবক এবং কমিউনিটির সম্মিলিত অংশগ্রহণের একটি প্রাণবন্ত শিক্ষাকেন্দ্র গড়ে তোলা। এ ক্ষেত্রে এনজিও ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা, উদ্ভাবনী উদ্যোগ এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তা আছে।

ববি হাজ্জাজ আরো জানান, প্রাথমিক বিদ্যালয় মানে শুধু চার দেয়ালের একটি প্রতিষ্ঠান নয়; এটি একটি কমিউনিটির ভবিষ্যৎ গড়ে তোলার কেন্দ্র। ভবিষ্যৎ গড়ার কাজে অভিভাবক এবং সমাজের প্রতিটি দায়িত্বশীল মানুষকে যুক্ত করতে হবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও উন্নয়ন সহযোগীদের অভিজ্ঞতা এবং দক্ষতাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি শেষ করেন, মাঠপর্যায়ে দীর্ঘদিন ধরে কাজ করা এনজিওগুলোর অভিজ্ঞতা, উদ্ভাবনী উদ্যোগ तथा কমিউনিটির সঙ্গে যোগাযোগকে কাজে লাগিয়ে 'প্যারেন্ট সার্কেল' ও 'বন্ধু' রেজিস্টার কার্যক্রমকে আরও কার্যকর করার সম্ভাবনা রয়েছে। এই লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠান ও এনজিওগুলোর মধ্যে সমন্বিত অংশীদারত্ব গড়ে তুলতে আহ্বান জানান তিনি।

সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন এনজিও ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা হয় প্রাথমিক শিক্ষায় কমিউনিটি সম্পৃক্ততা বাড়ানো, অভিভাবকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা, বিদ্যালয়ভিত্তিক সামাজিক সহযোগিতা জোরদার এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে।

সভায় অংশগ্রহণকারী এনজিও প্রতিনিধিরা সরকারের চলমান উদ্যোগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুরি করতে গিয়ে ধরা ৩ যুবক, ১০০ রাকাত নামাজ পড়ার শর্তে মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


চুরি করতে গিয়ে ধরা ৩ যুবক, ১০০ রাকাত নামাজ পড়ার শর্তে মুক্তি

চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজি অটোরিকশা চুরির অভিযোগে তিন যুবককে আটক করে তওবা পড়ানোর পরে স্থানীয়রা তাদের ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে ছেড়ে দিয়েছেন। স্থানীয়দের দাবি, শারীরিক নির্যাতনের পরিবর্তে তাদের সংশোধনের সুযোগ দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (১২ আগস্ট) রাতে, উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছড়া বাজারের গাংচিল ফিলিং স্টেশন এলাকায়। আটক তিন যুবকের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বারইয়ারহাট পৌরসভা এলাকার বেলাল হোসেন এবং মিরসরাই সদর ইউনিয়নের পূর্ব মোটবাড়িয়া এলাকার রিফাত হোসেন। অপরজনের পরিচয় তখনই জানা যায়নি।

স্থানীয় সূত্র জানাচ্ছে, তিন দিন আগে তিন সদস্যের একটি চক্র মিঠাছড়া বাজার এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চক্রটির সদস্যদের শনাক্ত করার চেষ্টা করে।

পরে বুধবার রাতে মিঠাছড়া বাজারের গাঙচিল ফিলিং স্টেশন এলাকায় সন্দেহভাজন তিন যুবককে আটক করেন স্থানীয়রা। তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে চুরির বিষয়ে সত্যতা যাচাই করা হয়। এক পর্যায়ে ভবিষ্যতে আর চুরির সঙ্গে জড়িত না হওয়ার অঙ্গীকার তাকে জানিয়ে তাদের তওবা পড়ানো হয়। পরে জনসম্মুখে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় যুবদল নেতা আমজাদ হোসেন বাবু বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে অপরাধীদের সংশোধনের সুযোগ দেওয়া এবং কোনো ধরনের শারীরিক নির্যাতন না করার জন্যই আমরা এ উদ্যোগ নিয়েছি। তারা ভবিষ্যতে আর চুরির সঙ্গে জড়াবেন না বলে অঙ্গীকার করেছেন।’

স্থানীয় বাসিন্দা নুর হোসেন মিয়া বলেছেন, ‘চক্রটির সদস্যরা দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। বুধবার রাতে তাদের আটক করা হয়। পরে তাদের কোনো আঘাত না করে তওবা পড়ানো হয় এবং নামাজ আদায়ের সুযোগ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

তবে এ ঘটনার পর স্থানীয়ভাবে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘মিঠাছড়া এলাকায় চোর আটক করে নামাজ পড়ানোর বিষয়ে আমি অবগত নই। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগও করেনি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%