ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অগ্রিম বুকিংয়ে ‘ককটেল ২’ ঝড়


অগ্রিম বুকিংয়ে ‘ককটেল ২’ ঝড়

 

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর, এখন বড় পর্দায় ফিরছে জনপ্রিয় রোমান্টিক কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ককটেল’। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘ককটেল’-এর সিক্যুয়াল ‘ককটেল ২’ নিয়ে দর্শকদের মধ্যে এখন ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

মুক্তির আগেই ছবিটির অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যান সেই উন্মাদনারই প্রমাণ দিচ্ছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

নতুন কিস্তিতে, আগের তারকাদের জায়গায় দেখা যাবে শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মন্দানাকে। প্রেম, বন্ধুত্ব ও সম্পর্কের নতুন গল্প নিয়ে নির্মিত এই ছবির ট্রেলার ও গান ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

অগ্রিম বুকিংয়ের হিসাব বলছে, মুক্তির আগেই ভারতে ছবিটির টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২ কোটি ৪৯ লাখ রুপিরও বেশি।Cocktail 2 Review: Shahid, Kriti, and Rashmika SHINE in messy, mature, and  beautiful love story

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ব্লকড সিটের হিসাব যোগ করলে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৬৬ লাখ রুপিতে। ইতোমধ্যে দেশজুড়ে ৭০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

সবচেয়ে বেশি অগ্রিম বুকিং হয়েছে মহারাষ্ট্রে। সেখানে ১ হাজার ৪৯১টি শোর জন্য টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৬২ লাখ ১৫ হাজার রুপি।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

ব্লকড সিটসহ সেই পরিমাণ প্রায় ৯৭ লাখ ২৪ হাজার রুপিতে পৌঁছেছে।

অগ্রিম বুকিংয়ের এই প্রবণতা দেখে চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনেই ছবিটি ৪ কোটির বেশি আয় করতে পারে। অন্যদিকে, বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বুকিং আরো বাড়তে পারে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে প্রথম দিনে ‘ককটেল ২’-এর আয় ৫ থেকে ১০ কোটি রুপির মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষ করে দিল্লি-এনসিআর, মুম্বাই, পুনে, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মতো বড় শহরগুলোতে দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে।

যদিও অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যানই একটি ছবির চূড়ান্ত সাফল্য নির্ধারণ করে না, তবে মুক্তির আগে দর্শকদের আগ্রহের মাত্রা বোঝার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ১৮

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ১৮

লেবাননের বেকা উপত্যকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর হামলা অব্যাহত রাখায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হামলার লক্ষ্য ছিল ‘হিজবুল্লাহর অবকাঠামোগত স্থাপনাগুলো’। এছাড়া, এটি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাব হিসেবে চালানো হয়েছে।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, দক্ষিণ লেবাননে চলমান সংঘর্ষে তাদের চার সেনা নিহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল রাত থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই হামলায় এখন পর্যন্ত অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

এদিকে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা ও আঞ্চলিক যুদ্ধবিরতির আলোচনা চললেও লেবানন সীমান্তে হামলা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, দক্ষিণ লেবাননে নতুন করে হামলা ও হতাহতের ঘটনা যুদ্ধবিরতি প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজার জনগণের ‘মর্যাদা’ ফিরে পাওয়ার অধিকার রয়েছে: জাতিসংঘের ত্রাণ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


গাজার জনগণের ‘মর্যাদা’ ফিরে পাওয়ার অধিকার রয়েছে: জাতিসংঘের ত্রাণ প্রধান

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার বলেছেন, গাজায় বসবাসকারী মানুষের কেবল টিকে থাকা নয়, বরং তাদের ‘মর্যাদা’ ফিরে পাওয়ার অধিকার রয়েছে। এক্ষেত্রে তিনি মানবিক সহায়তা বিতরণে ইসরাইলি বাধারও সমালোচনা করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য প্রদানকালে টম ফ্লেচার জানান যে, ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় মানবিক সহায়তার প্রবাহ কিছুটা বেড়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১০০টি ত্রাণবাহী চালান গাজায় প্রবেশ করছে। তবে এই সামান্য অগ্রগতি ফিলিস্তিনিদের প্রকৃত চাহিদার ন্যূনতম অংশ মাত্র। আন্তর্জাতিক আইন অনুযায়ী যা প্রয়োজন, তার চেয়ে এটি অনেক কম।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে কেবল শিশুদের বেঁচে থাকার জন্য সামান্য ক্যালোরি বা খাবার সরবরাহ করা এবং অবিরাম বোমাবর্ষণ থেকে রক্ষা করাটাই যথেষ্ট নয়। এমন একটি বিশ্ব কখনোই মানবজাতির চূড়ান্ত লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা হতে পারে না, যেখানে শিশুরা বেঁচে থাকলেও ক্ষুধার্ত থাকে, ইঁদুরের কামড়ের শিকার হয়, গৃহহীন অবস্থায় দিন কাটায় এবং স্কুলের বাইরে থেকে যায়।’

তিনি আরও বলেন, ‘শুধু অস্ত্রের নীরবতা যথেষ্ট নয়—আমাদের মানুষের মর্যাদা পুনরুদ্ধার করতে হবে।’

ফ্লেচার গাজায় সকল প্রবেশপথ খুলে দেওয়ার আহ্বান জানান এবং চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানির মতো জরুরি পণ্য প্রবেশে ইসরাইলি বিধিনিষেধ অবিলম্বে তুলে নেওয়ার দাবি জানান।

এদিকে এনজিও অক্সফাম-এর মানবিক কর্মকর্তা বুশরা খালিদি নিরাপত্তা পরিষদে ভাষণে সদস্য রাষ্ট্রগুলোকে ‘এখনই সাহসের সাথে এবং মানবিকতার সাথে’ পদক্ষেপ নিতে আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুন কারখানায় গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুন কারখানায় গ্রেফতার ২

কুমিল্লার মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুন কারখানা পরিচালনার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার সংচাইল গ্রামের মোমেন মিয়া (৫০) এবং মুরাদনগর উপজেলার কুলুবাড়ী গ্রামের মো. বিল্লাল (৫৩)। মামলার সূত্রে জানা যায়, বিজিডিসিএলের দেবিদ্বার শাখার ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ গত মঙ্গলবার (১৬ জুন) মুরাদনগর থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, গত ছয় মাস ধরে কুলুবাড়ী-নবীনগর সড়কের পশ্চিম পাশে বিজিডিসিএলের ২ ইঞ্চি বিতরণ লাইনের সঙ্গে অবৈধভাবে সংযোগ নিয়ে একটি চুন কারখানা পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দুপুরে বাখরাবাদ গ্যাসের কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে অবৈধ সংযোগের বিষয়টি নিশ্চিত হয়। ওই সময় সংযোগের কাজে ব্যবহৃত চারটি উচ্চচাপ সহনশীল হোস পাইপ, চারটি ফোকাস বার্নার ভাল্ব এবং দুটি সার্ভিস টি জব্দ করা হয়। পরে অবৈধ গ্যাস সংযোগটি স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। মামলায় উল্লেখ করা হয়েছে, অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে গত ছয় মাসে গ্যাস বিল ও জরিমানা বাবদ মোট ১ কোটি ৬১ লাখ ২৪ হাজার ২২৪ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দায়ের করা মামলার ভিত্তিতে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে গার্মেন্টে বয়লার বিস্ফোরণ, ৭ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


নারায়ণগঞ্জে গার্মেন্টে বয়লার বিস্ফোরণ, ৭ জন আহত

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা তালতলা এলাকায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় সাত শ্রমিক আহত হয়েছেন। এই বিস্ফোরণের পর কারখানায় আগুনের সূত্রপাত হলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (১৯ জুন) সকালে পাগলা তালতলা এলাকার নির্ঝর নিটওয়্যার গার্মেন্টে এই ভয়াবহ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম।

আহতদের মধ্যে রয়েছেন- শাহীন, জাকির হোসেন, ক্লিনার সাবিনা বেগম, মঞ্জু মিয়া, আরিফিন, হৃদয় ও খাদিজা।

শ্রমিকদের অভিযোগ, কারখানার বয়লারটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এ বিষয়ে মালিকপক্ষকে একাধিকবার অবহিত করা সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুক্রবার সকালে যখন শ্রমিকরা কাজ করছিলেন, তখন হঠাৎ করেই বিকট শব্দে বয়লারটি বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে যায় এবং নারী শ্রমিকসহ সাতজন দগ্ধ ও আহত হন।

ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে ক্ষুব্ধ শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আহতদের চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

ফতুল্লা মডেল থানার ওসি মো. মাহবুব আলম বলেন, ‘আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%