ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষার মানোন্নয়ন ও তরুণদের দক্ষতা বিকাশে সরকারের নানা উদ্যোগ: সেতুমন্ত্রী


শিক্ষার মানোন্নয়ন ও তরুণদের দক্ষতা বিকাশে সরকারের নানা উদ্যোগ: সেতুমন্ত্রী

বাগেরহাট, ১৭ আগস্ট, ২০২৬ : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মকে দক্ষ, আধুনিক ও প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে আধুনিক যোগাযোগ ও প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন জরুরি।

আজ দুপুরে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ রবিউল আলম এসব কথা বলেন।

আরও পড়ুন: মদনে দুর্গোৎসব শুরু, ১৯ মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

সেতুমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতাই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের আধুনিক প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা ও কর্মমুখী দক্ষতার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও অবকাঠামোকে যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। তাই শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং তাদের দেশ গঠনের উপযোগী করে গড়ে তুলতে সরকার কাজ করছে।

বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।

আরও পড়ুন: দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

এছাড়াও সভায় কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিয়ে মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে, মন্ত্রী বাগেরহাট-দশানি থেকে হেলাতলা পর্যন্ত ৩৪ কিলোমিটার সড়কের প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন।

৭২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

এ সময় বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামছুল ইসলাম প্রামাণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে, সেতুমন্ত্রী বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে জেলা বিএনপির আয়োজিত কর্মী সমাবেশে যোগ দেন।

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে দিনের কর্মসূচির শুরুতে মন্ত্রী বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম বাদল মোড়লের কবর জিয়ারত করেন।

আরও পড়ুন: আইনমন্ত্রী দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন

পরে তিনি বাগেরহাটে একটি মেডিকেল ফাউন্ডেশনের উদ্বোধন করেন।

এ সময় লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সেতুমন্ত্রীর বাগেরহাট সফরে দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন: সংবিধান সব ধর্মাবলম্বীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের মানুষের ঐক্যের প্রধান ভিত্তি: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের মানুষের ঐক্যের প্রধান ভিত্তি: তথ্যমন্ত্রী

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নাগরিক পরিচয়ের ভিত্তিতে সব মানুষকে ঐক্যবদ্ধ করার সবচেয়ে শক্তিশালী ও কার্যকর রাজনৈতিক দর্শন হলো ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’। ধর্ম, বর্ণ, ভাষা বা নৃতাত্ত্বিক পরিচয়ের বিভাজন দূর করে এই একটি রাজনৈতিক দর্শন দেশের মানুষের ঐক্যের ভিত্তি।

আজ সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ, তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ‘স্বাধীনতার পর দেশে বিভিন্ন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটলেও জাতীয়তাবাদ, রাষ্ট্র ও নাগরিক পরিচয় নিয়ে দলগুলোর মধ্যে মৌলিক মতপার্থক্য ছিল। বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের ভূখণ্ডে বসবাসকারী সকল মানুষের সঠিক পরিচয় ও মর্যাদাকে ধারণ করেই রাষ্ট্র পরিচালনার টেকসই দর্শন গড়ে তুলতে হবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সংখ্যাগরিষ্ঠের সংস্কৃতি আর গণতন্ত্রের সংস্কৃতি এক বিষয় নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠের পাশাপাশি সংখ্যালঘু জনগোষ্ঠীরও সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, পরিচয়ভিত্তিক বিভাজনের কারণে পার্বত্য চট্টগ্রামের ঘটনাপ্রবাহসহ নানান সংকট তৈরি হয়েছিল, যা আমাদের শিক্ষা দেয় যে বৈচিত্র্যকে ধারণ করেই রাষ্ট্রের মূল রাজনৈতিক কাঠামো নির্মাণ করতে হয়।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদান স্মরণ করে মন্ত্রী বলেন, ‘একদলীয় শাসনের বিপরীতে বহুদলীয় গণতন্ত্র এবং একমুখী পরিচয়ের পরিবর্তে বহু মত ও সংস্কৃতির সহাবস্থান সুসংহত করতেই শহীদ জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক কাঠামো তৈরি করেছিলেন। ১৯৭৫ সালের政治 পটপরিবর্তন পরবর্তী সংকটকালে তিনি বহুদলীয় রাজনীতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার মাধ্যমে দেশে নতুন রাজনৈতিক ধারার সূচনা করেন।’

এছাড়া তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের প্রজ্বলিত সেই আলোকবর্তিকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বহন করে এনেছেন। বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান একই ধারাবাহিকতার নেতৃত্ব দিচ্ছেন। বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের অন্তর্নিহিত শক্তি অনুধাবন করতে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন গভীরভাবে বোঝা অত্যন্ত জরুরি।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট নজমুল হক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটের দশানী-হেলাতলা সড়ক পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


বাগেরহাটের দশানী-হেলাতলা সড়ক পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

বাগেরহাট, ১৭ আগস্ট, ২০২৬ : দীর্ঘ বিরতির পর অবশেষে জেলার দশানী-রামপাল-মোংলা জেলা মহাসড়কের দশানী থেকে হেলাতলা পর্যন্ত নির্মাণ ও সংস্কার কাজ আবার শুরু হয়েছে।

আজ দুপুরে জেলা শহরের দশানী এলাকায় সড়কটির নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম এবং সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিকসহ অন্যান্য অতিথিরা।

সূত্র থেকে জানা গেছে, বাগেরহাটের দশানী থেকে রামপাল হয়ে মোংলা পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার এলাকা জুড়ে মহাসড়কটির উন্নয়ন কাজ ২০২১ সালে চারটি প্যাকেজের মাধ্যমে শুরু হয়। এই সড়কটি বাগেরহাট শহরের সাথে রামপাল ও মোংলা অঞ্চলের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দশানী থেকে হেলাতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের পুনর্নির্মাণ ও সংস্কার কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। এই কারণে সড়কটির ওই অংশে যানবাহন এবং সাধারণ মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি হয়।

সড়ক বিভাগ সম্প্রতি পুরোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে নতুন একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে।

সংশ্লিষ্টরা আশা করেন, সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে বাগেরহাট শহরের সাথে রামপাল ও মোংলা এলাকার সড়ক যোগাযোগ আরও সহজ এবং নিরাপদ হবে। এর পাশাপাশি মোংলা বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহন এবং স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থায় ইতিবাচক ফলাফল প্রত্যাশিত।

চুক্তি অনুযায়ী, পুনর্নির্মাণ ও সংস্কার কাজ ২০২৭ সালের জুন মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত সময়ে কাজ সম্পূর্ণ হলে, দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্থানীয় বাসিন্দা এবং সড়ক ব্যবহারকারীরা নিশ্চিন্ত হবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ৩ জনের মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

শেরপুর প্রতিনিধি

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


শেরপুরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ৩ জনের মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

শেরপুরের নকলায় মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত তিনজনের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন।

সোমবার দুপুরের দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে নকলা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মোখলেছুর রহমান তারা, পৌরসভার বাজারদি মহল্লার এস.এম আমিনুজ্জামান ফারুক এবং টালকি ইউনিয়নের বিবিরচর গ্রামের অ্যাডভোকেট এ.কে.এম আকরাম হোসেনের মুক্তির দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক পাঠাকাটা ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর। এছাড়া অলিখিত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন মুক্তার, দণ্ডপ্রাপ্ত মোখলেছুর রহমান তারার ভাতিজা জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপন ও পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় দণ্ডপ্রাপ্ত ওই তিনজনের কেউই মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন না। সুনির্দিষ্ট প্রমান ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসানো হয়েছে।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী পরিবারের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৬ জুলাই নকলা উপজেলার চার আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত প্রতিবেদন জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কমিটি। একই বছরের ৩১ অক্টোবর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৮ সালের ৩০ আগস্ট আসামীগনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। বিচার চলাকালে এক আসামির মৃত্যু হয়। পরে ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাকি তিন আসামির বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে মাদকাসক্ত পিতার কাছে নিরাপত্তাহীন কন্যা শিশু, নিজেকে রক্ষা করতে থানায় আশ্রয়

আন্তর্জাতিক ডেস্ক

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


জিয়ানগরে মাদকাসক্ত পিতার কাছে নিরাপত্তাহীন কন্যা শিশু, নিজেকে রক্ষা করতে থানায় আশ্রয়
 
পিরোজপুরের জিয়ানগরে মাদকাসক্ত পিতার কাছে নিরাপত্তাহীনতায় ভুগে ১২ বছরের শিশুকন্যা নিজেকে বাচাতে থানায় এসে আশ্রয় নিয়েছে। পরে শিশুটিকে নিরাপদ হেফাজতে নিয়ে ভান্ডারিয়ার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে।
রোববার  শিশুটিকে নিরাপদ হেফাজতে নেওয়ার জন্য ইন্দুরকানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি ও সংশ্লিষ্ট আবেদন সূত্রে জানা যায়, উপজেলার ৫নং চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও একই এলাকার বাসিন্দা সাফায়েত হাওলাদার একজন মাদকাসক্ত। সে তার ১২ বছর বয়সী শিশুকন্যার সাথে অশোভন ও আপত্তিকর আচরণ এবং বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এ অবস্থায় শিশুকন্যাটি নিজেক বাবার কাছে নিজেকে নিরাপদ না মনে হওয়ায় সে নিজে থানায় উপস্থিত হয়ে আশ্রয় নেয়।
 পরে ইন্দুরকানী থানা পুলিশের সহায়তায় সরকারি ব্যবস্থাপনায় শিশুটিকে ভান্ডারিয়ার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়।
এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ মহব্বত হোসেন জানান, শিশুটির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করে তাকে সরকারি হেফাজতে পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।      (মোঃ হাফিজুর রহমান, ০১৯৭৯৩২৯১৮৭)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%